১৭ই জুলাই, ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    এএসপি আনিসুল করিম হত্যা : তদন্তে মিলেছে চাঞ্চল্যকর তথ্য

    দেশ জনপদ ডেস্ক | ৬:১২ মিনিট, জানুয়ারি ২৬ ২০২১

    রিপোর্ট দেশ জনপদ॥  রাজধানীর আদাবরের মাইন্ডএইড হাসপাতালে পুলিশ কর্মকর্তা (এএসপি) আনিসুল করিম শিপন হত্যা মামলার চার্জশিট প্রস্তুত করেছে পুলিশ। সব কিছু ঠিক থাকলে এ মাসেই আদালতে চার্জশিট জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে হাসপাতালের চিকিৎসক, স্টাফসহ ১৫ জনের সরাসরি সম্পৃক্ততার তথ্যপ্রমাণ উঠে এসেছে পুলিশি তদন্তে। আলোচিত এ হত্যা মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে আসামিদের মধ্যে ২ জন দেশের বাইরে থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

    তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়- গ্রেপ্তার আসামিরা ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা উল্লেখ করেছেন- আনিসুল করিমকে হাসপাতালে নেওয়ার পর সিগারেটের কথা বলে দ্বিতীয় তলার শব্দ নিয়ন্ত্রিত একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে পেছন থেকে দুই হাত বেঁধে পেটানো হয়। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন আনিসুল করিম। মূলত ওয়ার্ডবয়, বাবুর্চি, রিসিপশনিস্ট, দারোয়ানসহ কর্মচারীদের দিয়েই কথিত চিকিৎসা করাতো হাসপাতাল কর্তৃপক্ষ। দক্ষ জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই বিশেষায়িত এ চিকিৎসাকেন্দ্র পরিচালনা করে আসছিলেন বলে স্বীকার করেছেন হাসপাতালটির পরিচালক ফাতেমা খাতুন ময়না। এছাড়া নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিচালিত হাসপাতাল থেকে আর্থিক সুবিধা নিয়ে চুপ থেকেছেন সংশ্লিষ্ট কিছু কর্তা-ব্যক্তি।

    মানসিক রোগের চিকিৎসার জন্য আদাবরের মাইন্ডএইড হাসপাতালে গত বছরের ১০ নভেম্বর সকালে সিনিয়র এএসপি আনিসুল করিমকে নিয়ে যান তার স্বজনরা। পরে সেখানকার কর্মীরা শব্দনিয়ন্ত্রিত একটি কক্ষে নিয়ে আনিসুল করিমকে মারধর করেন। তাকে উদ্ধার করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনিসুল করিমকে মারধরের বিষয়টি ধরা পড়ে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজেও। সেই ফুটেজটি ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। দায়ীদের বিচারের দাবিতে সোচ্চার হন আনিসুল করিমের বন্ধু, স্বজন ও সহকর্মী পুলিশ সদস্যরা।

    এ ঘটনায় আদাবর থানায় আনিসুল করিমের বাবা মুক্তিযোদ্ধা মো. ফাইজুদ্দিন আহম্মেদ ১৫ জনকে আসামি করে মামলা করেন। পরে মাইন্ডএইড হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, পরিচালক ফাতেমা খাতুন ময়না, মুহাম্মদ নিয়াজ মোর্শেদ, কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কিচেন শেফ মোহাম্মদ মাসুদ, ফার্মাসিস্ট তানভীর হাসান, ওয়ার্ডবয় জোবায়ের হোসেন, তানিম মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, লিটন আহাম্মদ, সাইফুল ইসলাম পলাশ এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্টার আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। এদের মধ্যে শুধু আবদুল্লাহ আল মামুন জামিনে রয়েছেন। এ ছাড়া দেশের বাইরে পালিয়ে আছেন হাসপাতালের আরও দুই মালিক সাখাওয়াত হোসেন ও সাজ্জাদ আমিন। এরই মধ্যে মাসুদ, অসীম, আরিফ মাহমুদ, সজীব চৌধুরী, তানভীর হাসান ও তানিম মোল্লা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

    তদন্ত সূত্র জানায়, জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্টার ডা. আবদুল্লাহ আল মামুন সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে মাইন্ডএইড হাসপাতালে পাঠাতেন। বিনিময়ে পেতেন ২০ শতাংশ কমিশন। তাই মাইন্ডএইড হাসপাতালে চিকিৎসার নামে ভয়ঙ্কর অব্যবস্থাপনা সম্পর্কে জেনেশুনেও সেখানে রোগী পাঠাতেন ২৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এ কর্মকর্তা।

    জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক (অপারেশন) মো. ফারুক মোল্লা সাংবাদিকদের বলেন, ‘আমাদের তদন্তে হত্যাকাণ্ডের সবই উঠে এসেছে। সব কিছু ঠিক থাকলে এ মাসেই চার্জশিট দেওয়া হতে পারে।’

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের ছাত্র ছিলেন আনিসুল করিম। ৩১তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন পুলিশ কর্মকর্তা হিসেবে। এক সন্তানের জনক আনিসুলের বাড়ি গাজীপুরে। র‌্যাব, পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করে সর্বশেষ বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি: বরিশালে প্রধানমন্ত্রী
    • বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তবে উদ্বোধন হচ্ছে না জিয়ার স্বনির্ভর খাল!
    • প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল প্রশাসনে ব্যাপক প্রস্তুতি
    • ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কি সুখবর দিবেন তিনি?
    • বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
    • জুলাই কারও একার নয়, সবার অর্জন: প্রধানমন্ত্রী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    • বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    • বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    • প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    • চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
    • পিরোজপুর ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ
    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান
    • বরিশাল-পটুয়াখালীসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
    • বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    •  বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    •  বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    •  প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    •  চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
    •  বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    •  বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    •  বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    •  প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    •  চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১