২৫শে অক্টোবর, ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল সদর

    বরিশাল নগরীর আছমত আলী খান (একে) ইনস্টিটিউশন

    তুখোড় দুর্নীতিবাজ প্রধান শিক্ষক জসিমকে সাময়িক বরখাস্ত

    দেশ জনপদ ডেস্ক | ১২:২১ মিনিট, ডিসেম্বর ২০ ২০২০

    নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর আছমত আলী খান (একে) স্কুলের প্রধান শিক্ষক এইচ. এম জসিউদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। একই সাথে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্তের পর বিষয়টি গোপন থাকলেও গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়টি প্রকাশ পায়। গত ১৫ ডিসেম্বর ম্যানেজিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল শনিবার গণমাধ্যমে স্কুলটির অফিস সহকারি মো: জামাল হোসেন সন্নামত স্বাক্ষরিত এক খবর বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

    অভিযোগের বিবরণ ও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের আগষ্ট মাসে আছমত আলী খান (একে) স্কুলে নতুন ম্যানেজিং কমিটি গঠিত হয়। এরপর থেকেই বেরিয়ে আসতে থাকে প্রধান শিক্ষক এইচ. এম জসিউদ্দিনের নানা অনিয়ম ও দুর্নীতি। গত ২ সেপ্টেম্বর স্কুলে বিভিন্ন অনিয়ম, বিধি-বহির্ভূত ব্যয় এবং অর্থ আত্মসাতের অভিযোগের ব্যাখ্যা চেয়ে একটি পত্র প্রদান করে নব-গঠিত ম্যানেজিং কমিটি। তবে প্রধান শিক্ষকের দেয়া জবাব সন্তোষজনক না হওয়ায় আন্তঃঅডিটের সিদ্ধান্ত হয় ম্যানেজিং কমিটির সভায়। পরবর্তীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাবেক সভাপতির স্বাক্ষর জালিয়াতি, ব্যাংকে গচ্ছিত শিক্ষকদের গ্র্যাচুইটি থেকে অর্থ উত্তোলন, করোনাকালীন প্রাপ্ত প্রণোদনা গ্রহণসহ ৬ টি আপত্তি উত্থাপিত হয় এই আন্তঃঅডিটে। আর এসকল ক্ষেত্রে বিধিমোতাবেক তদন্ত টিম গঠনের সিদ্ধান্ত নেন ম্যানেজিং কমিটির সদস্যরা।

    ৩ সদস্য বিশিষ্ট কমিটির তদন্তে সাবেক সভাপতির স্বাক্ষর জালিয়াতি, বিধিবহির্ভূতভাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন, ভাড়াটিয়ার ২ মাসের ভাড়া মওকুফ দেখিয়ে ১ মাসের ভাড়া আত্মাসাত, বিধি বহির্ভূতভাবে বেস্ট ইলেকট্রনিক্স এর নামে দুই মাসের ভাড়া মওকুফের প্রত্যয়ন প্রদান, ২০২০ সালের ফেব্র“য়ারি-মার্চ মাসে অকৃতকার্য ছাত্রদের কাছ থেকে ৭২ হাজার ৫০০ টাকা সংগ্রহ ও আত্মসাত, প্রতিষ্ঠানের মালিকানাধীন ৩নং স্টলের নাম বিধিবহির্ভূতভাবে পরিবর্তন ও লক্ষাধিক টাকা আত্মসাত এবং ১,৭৭,৮৮০ টাকা অতিরিক্ত ভাতা গ্রহণ, তদন্ত চলাকালে অবৈধভাবে বিদ্যালয়ের বিদ্যুতের তার বাসভবনে সংযোগ দিয়ে বিদ্যালয়ের আর্থিক ক্ষতিসাধন, ঈদগাহ মাঠে জমির অবৈধ ভাড়াটিয়া থাকাকালীন অনিয়মতান্ত্রিক ভাবে দুই ব্যক্তির কাছে শুধুমাত্র আবেদিত কাগজে স্বাক্ষর করে ৪৮ হাজার টাকা আত্মসাতের বিষয়গুলো প্রমাণিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এসব অনিয়মের কারণে প্রধান শিক্ষক এইচ এম জসিমউদ্দিন’র বিরুদ্ধে অনাস্থাও দিয়েছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীরা। একই সাথে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে নবগঠিত ম্যানেজিং কমিটি।

    তবে এ ব্যাপারে স্কুলটির প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে প্রতিটির বিপরীতে স্কুল কমিটির কাছে যথাযথ ডকুমেন্টস প্রদান করেছি। বরখাস্তের বিষয়টি দাপ্তরিক নিয়ম মেনে করা হয়নি। কারন নব-গঠিত এই কমিটি কোনভাবেই আমাকে সাময়িক বরখাস্তের আদেশ বাস্তবায়ন করতে পারে না। তারা স্কুলের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাতে পারবে কিন্তু কোনভাবেই তা বাস্তবায়ন করার ক্ষমতা কমিটির নেই। এছাড়াও আমার বিরুদ্ধে যে বিষয়গুলো বলা হয়েছে তা গঠনতন্ত্রও বিরোধী এবং আমার কাছে স্কুল ম্যানেজিং কমিটি’র গঠনতন্ত্রের কপি আছে। আমি দেখেছি, আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ধোপে টিকবেনা এবং আমাকে যে বহিস্কার করা হয়েছে তা গঠনতন্ত্র পরিপন্থী।

    অপরদিকে এ ব্যাপারে একে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হাসান মাহমুদ বাবু জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন পূর্বেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে এসএমসি’র পরিপত্র মেনেই তাকে নোটিশ করা হয়েছে। পর্যায়ক্রমে উল্লেখিত অভিযোগগুলোর ব্যাপারে জবাব চাওয়া হয়েছে। এরপর লিখিত কোন সদুত্তর না পেয়ে ম্যানেজিং কমিটি ও শিক্ষকেরা সভা করে বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকুরির শর্ত বিধিমালা ১৯৭৯ এর ২ (এ) ও ১৩ (১) ধারা মতে প্রধান শিক্ষক এইচ. এম জসিউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে (মাউশি), বরিশাল শিক্ষা বোর্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়। পাশাপাশি বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকুরির শর্ত বিধিমালা ১৯৮৯ এর ১৪ (২) ধারা অনুসারে তদন্ত কমিটি গঠন হয়। অভিযোগগুলোর সত্যতা মিললে প্রধান শিক্ষকককে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    • ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের
    • বরিশালে আবাসিক হোটেলে যাওয়ার আগেই ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী ধরা
    • ধ্বংসের মুখে বরিশালের ঐতিহ্যবাহী জাহাজ নির্মাণশিল্প, কর্মহীন হাজারো শ্রমিক
    • বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা
    • বরিশালে তরুণীর আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে পুলিশের অভিযান, ৫০০ ইয়াবাসহ আটক ৩
    • বরিশালে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন