২৯শে অক্টোবর, ২০২৬ | ১৩ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    দুর্গাসাগরে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ব্রিজ

    দেশ জনপদ ডেস্ক | ১০:৩৫ মিনিট, নভেম্বর ০৪ ২০২০

    নিজস্ব প্রতিবেদক ॥ ঐতিহ্যবাহী প্রায় ২৪০ বছরের পুরনো দুর্গাসাগর দীঘিকে আরও আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে গড়ে তুলতে বেশকিছু পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে কিছু কাজ চলমান রয়েছে, আর কিছু কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে। তবে এসব কাজের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হতে যাচ্ছে গ্রামীণ অবকাঠামোতে নির্মিত একটি কাঠের ব্রিজ। যা দীঘির মধ্যে থাকা বিচ্ছিন্ন দ্বীপটির সঙ্গে সংযোগ ঘটাবে তীরের। এ নিয়ে এরই মধ্যে পরিকল্পনার কাজ শেষ করেছে স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীরা। এখন শুধু নির্মাণ কাজ শুরু হওয়ার অপেক্ষা। এছাড়া এখন জেলা পরিষদের অর্থায়নে ও জেলা প্রশাসনের বাস্তবায়নে দুর্গাসাগরের পশ্চিম পাড়ে তিনতলা বিশিষ্ট শহীদ আবদুর রব সেরনিয়াবাত আধুনিক ডাক বাংলো নির্মাণ করা হচ্ছে। সেসঙ্গে শিশুদের খেলাধুলার জন্য ব্যক্তি প্রতিষ্ঠানের সহায়তায় মিনি শিশুপার্কও করা হচ্ছে। যেখানে দোলনাসহ শিশুদের বিভিন্ন রাইড থাকবে। এছাড়া নির্মাণ কাজ চলমান রয়েছে দৃষ্টিনন্দন বোট টার্মিনালের, যেখান থেকে নিরাপদে দর্শনার্থীরা দীঘির পানিতে ঘুরে বেড়াতে পারবেন। দীঘির বিস্তৃত পাড় জুড়ে বিদ্যুতায়ন ও দর্শনার্থীদের সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপনও করা হচ্ছে। অপরদিকে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাসাগরকে আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মাধ্যমেও উন্নয়ন পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে রেস্ট হাউজ নির্মাণ, অবজারভেশন টাওয়ার স্থাপন, ফুল বাগান, সেমিপাকা পিকনিক সেড ও শপিং বিল্ডিং নির্মাণ, ২৫০ কেভিএ সাবস্টেশন স্থাপন এবং সংযোগ লাইটিং সাবস্টেশন স্থাপন, সোলার সিস্টেম স্থাপন, ওয়াইফাই সিস্টেম স্থাপন, দুর্গাসাগরের অভ্যন্তরে ম্যুরাল/স্কাল্পচার (ভাস্কর্য) স্থাপন, বিদ্যমান কার পাকিং ও সংস্কার এবং নতুন পার্কিং এরিয়া নির্মাণ, সীমানা প্রাচীর পুনঃনির্মাণ, প্রবেশ গেট পুনঃনির্মাণ, ড্রেনেজ ব্যবস্থাসহ অভ্যন্তরীণ স্যানিটারি ও পানি সরবরাহ, ক্ষতিগ্রস্ত পুকুর ল্যান্ডিং সংস্কার, ডাক হাউজ নির্মাণ, অভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজ এবং প্রবেশমুখে গার্ডরুম নির্মাণ করা। এছাড়া দীঘির মধ্যে কৃত্রিম ফোয়ারা স্থাপন, থ্রিডি মুভি থিয়েটার স্থাপন, ক্যাবল কার স্থাপন করার পরিকল্পনাও রয়েছে। সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে দুর্গাসাগরকে প্রাকৃতিক সৌন্দর্যময় একটি পর্যটকবান্ধব বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, ঐতিহ্যবাহী এ দীঘিটির সার্বিক উন্নয়নে আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে। দুর্গাসাগরে বিভিন্ন দেশীয় দুর্লভ প্রজাতির মাছ ছাড়া হয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির হাঁস ও কবতুর পালন করা হচ্ছে, এর সংখ্যা দিনে দিনে বাড়ানো হচ্ছে। ভবিষ্যত পরিকল্পনার মধ্যে দীঘিতে গোলঘরসহ গ্রামীণ অবকাঠামোতে তৈরি ব্রিজ স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। মূলত এ ব্রিজের মাধ্যমে দীঘির মধ্যে থাকা দ্বীপের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। তিনি বলেন, এছাড়া এখানে মিনি চিড়িয়াখানা স্থাপন, পাখির সেড স্থাপন করে পাখি পালন, আকর্ষণীয় রাইডসহ মিনি শিশুপার্ক স্থাপন করার পরিকল্পনা ও কাজ এগিয়ে চলছে। উল্লেখ্য বরিশাল জেলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ঐতিহাসিক দুর্গাসাগর দীঘির অবস্থান। চন্দ্রদ্বীপ রাজ্যের পঞ্চদশ রাজা শিব নারায়ণ ১৭৮০ খ্রিস্টাব্দে এলাকাবাসীর পানি সংকট নিরসনের জন্য মাধবপাশায় ঐতিহাসিক এ দীঘিটি খনন করেন। তার স্ত্রী রানি শ্রীমতী দুর্গারানীর নামানুসারে এ দীঘিটির নামকরণ হয় দুর্গাসাগর।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিচার চেয়ে নারীর অনশন
    • বরিশালে বিছানায় পড়েছিলো বৃদ্ধের অর্ধগলিত ম’র’দে’হ
    • বরিশাল সিটি করপোরেশনে ৪০ জনপ্রতিনিধির কাজ করছেন ১৬ কর্মকর্তা, পদে পদে ভোগান্তি
    • ক্রসফায়ারে দুই নেতা হত্যা মামলা: হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির তদন্ত কর্মকর্তাকে জেরা আজ
    • হিজলাসংলগ্ন মেঘনা নদীতে জেলেকে গুলি করে হত্যা!
    • বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
    • মুলাদীতে মধ্যরাত পর্যন্ত বোমা বিস্ফোরণের শব্দ, আতঙ্কে ৩ গ্রাম
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, মাছ শিকারে নামছেন উপকূলের জেলেরা
    • বরিশালে বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিচার চেয়ে নারীর অনশন
    • বরগুনায় সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতিকালে বি’দ্যুৎস্পৃ’ষ্টে প্রাণ গেল জেলের
    • বরিশালে বিছানায় পড়েছিলো বৃদ্ধের অর্ধগলিত ম’র’দে’হ
    • ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী গ্রেপ্তার
    • বরিশাল সিটি করপোরেশনে ৪০ জনপ্রতিনিধির কাজ করছেন ১৬ কর্মকর্তা, পদে পদে ভোগান্তি
    • মনপুরায় সরকারি জমিতে নতুন বাজার নির্মাণের উদ্যোগ, ব্যবসায়ীদের ধর্মঘট
    • ক্রসফায়ারে দুই নেতা হত্যা মামলা: হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির তদন্ত কর্মকর্তাকে জেরা আজ
    • জুলাইয়ে হত্যাযজ্ঞ: আ’লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
    • ‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যার অভিযোগ, সাবেক ওসি ও এসআই গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, মাছ শিকারে নামছেন উপকূলের জেলেরা
    •  বরিশালে বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিচার চেয়ে নারীর অনশন
    •  বরগুনায় সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতিকালে বি’দ্যুৎস্পৃ’ষ্টে প্রাণ গেল জেলের
    •  বরিশালে বিছানায় পড়েছিলো বৃদ্ধের অর্ধগলিত ম’র’দে’হ
    •  ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী গ্রেপ্তার
    •  মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, মাছ শিকারে নামছেন উপকূলের জেলেরা
    •  বরিশালে বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিচার চেয়ে নারীর অনশন
    •  বরগুনায় সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতিকালে বি’দ্যুৎস্পৃ’ষ্টে প্রাণ গেল জেলের
    •  বরিশালে বিছানায় পড়েছিলো বৃদ্ধের অর্ধগলিত ম’র’দে’হ
    •  ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী গ্রেপ্তার