১৯শে জুলাই, ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    বরিশাল নগরী দাপিয়ে বেড়াচ্ছে উঠতি সন্ত্রাসীরা

    দেশ জনপদ ডেস্ক | ১০:১১ মিনিট, অক্টোবর ০৫ ২০২০

    নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে ভয়ঙ্কর রূপে তৎপরতা চালাচ্ছে উঠতি বয়সী সন্ত্রাসীরা। নগরীর বিভিন্ন এলাকায় নামে নামে এসব উঠতি বয়সী সন্ত্রাসীদের নেতৃত্বে গড়ে উঠেছে বিভিন্ন বাহিনী। ক্ষমতাসীন দলের বিভিন্ন গ্রুপের নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে এসব সশস্ত্র সন্ত্রাসীরা এলাকায় রামরাজত্ব কায়েম করে চলেছে বলে অভিযোগ উঠেছে। মাদকের সিন্ডিকেট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, খুন, ডাকাতি, ছিনতাই-এহেন অপকর্ম নেই, যা তারা করছে না। এসব সন্ত্রাসীর নামে কোতয়ালী থানাসহ আশপাশের থানায় নানা অভিযোগ আর মামলা রয়েছে।

    স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল থেকে রাত অবধি এরা সংশ্লিষ্ট এলাকাসহ আশপাশের এলাকায় মোটরসাইকেলসহ বাহিনী নিয়ে দাপিয়ে বেড়ায়। স্থানীয়রা জানায়, নগরীর ১০নং ওয়ার্ডের কেডিসি বালুরমাঠ এলাকায় সাবেক কাউন্সিলর জয়নালের ছেলে এনার নেতৃত্বে গড়ে উঠেছে একটি সন্ত্রাসী বাহিনী। বাহিনীর অন্যান্য সদস্যের মধ্যে অন্যতম হারুনের ছেলে রাব্বি। তিনি এনা’র বিশ্বস্ত সহযোগী। বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে এনা’র ডান হাত হিসেবে বেশ পরিচিতি রয়েছে রাব্বির। এছাড়াও এই এনা বাহিনী’র অন্য সদস্যরা হলো শংকর, ইয়াকুবের ছেলে সম্রাট, নাছিমের ছেলে রোকন, আরমান ও নাঈমসহ প্রায় ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী। তাদের বেশির ভাগই মাদকাসক্ত। ক্ষমতাসীন দলের একটি অংশের মদদে টেন্ডারবাজি, খুন-খারাবি, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কাজে লিপ্ত এই এনা বাহিনী। এলাকাবাসী জানান, কেডিসি এলাকায় সন্ধ্যা হলেই এসব উঠতি সন্ত্রাসীরা বিভিন্ন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে ছিনতাইয়ে জড়িয়ে পড়ে। অনেকে আবার ঘুরে ঘুরে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে। এছাড়া নগরীর চিহ্নিত অনেক মাদক ব্যবসায়ী এসব উঠতি অপরাধীকে বিভিন্ন অপরাধে ব্যবহার করে থাকে। প্রায়ই মাদক ব্যবসার দ্বন্দ্ব নিয়ে উঠতি সন্ত্রাসীরা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতেও জড়ায়।

    বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, উঠতি মাস্তানদের মধ্যে অনেকেই আইন প্রয়োগকারী সংস্থার কাছে অপরিচিত মুখ। ফলে তাদের গ্রেফতারে সফল হচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ব্যাপারে ১০ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমার ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং কিংবা বিট পুলিশিংয়ের কোন কার্যক্রম না থাকায় তৎপর রয়েছে এসব অবৈধ কার্যক্রমের হোতারা। তবে ‘সন্ত্রাসী যেই হোক না কেন, কেউ ছাড় পাবে না।

    নগরীর অমৃত লাল দে কলেজ ও হাসপাতাল রোড এলাকায় রয়েছে আরো দুটি গ্রুপ। একটির নেতৃত্ব দেয় বাসুদেবের ছেলে তুর্য। তার রয়েছে বিশাল গ্যাং বাহিনী। করোনা মহামারীতে কলেজ বন্ধ থাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত অমৃত লাল কলেজের সাইকেল স্ট্যান্ড ও কলেজের ভিতরে তুর্যর নেতৃত্ব বসে মাদকের হাট। এই গ্যাং বাহিনীর উঠতি ও ছিচকে মাস্তানদের বেশির ভাগই বখাটে হলেও কিশোর সন্ত্রাসীদের প্রায় সবাই বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র। এরা একদিকে ক্রমাগত নেশাগ্রস্ত হয়ে পড়ছে, আবার এদের দ্বারা সহপাঠীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ক্রমাগত নিগ্রহেরও শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরাও ক্রমাগত ইভটিজিংয়ের শিকার হলেও তার তেমন কোনো প্রতিকার নেই। এমনকি খোদ বরিশাল মহানগরীতে বিভিন্ন স্কুলের ছাত্রীরা পর্যন্ত তাদের সহপাঠীদের দ্বারা নানা ধরনের উৎপীড়নসহ নিগ্রহের শিকার হচ্ছেন বলে চাপা ক্ষোভসহ হতাশাও বাড়ছে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে।

    একইভাবে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে রয়েছে রাকিব ও উত্তম বাহিনী। ১০/১২ জনের এই সন্ত্রাসী বাহিনীর প্রধান রাকিব ওরফে গুটি রাকিব। নগরীর রুইয়ার পুল এলাকায় তালুকদার বাড়ির আব্দুর রাজ্জাক তালুকদারের ছেলে তিনি। অত্র এলাকায় চিহ্নিত মাদকসেবী ও বিক্রেতা হিসেবে পরিচিত। তিনি একাধিক মাদক মামলার আসামী। ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার ছত্র-ছায়ায় কলেজ এলাকায় রামরাজত্ব কায়েম করে চলেছে বলে অভিযোগ রয়েছে। অবৈধভাবে ভর্তি বানিজ্য, নতুন ছাত্রদের জিম্মি করে চাঁদা আদায়, ছাত্রীদের উৎপীড়ন ও শিক্ষক-কর্মচারীদের মারধরসহ নানা অভিযোগ থাকলেও ভয়ে কেউ প্রতিবাদ করত না। তবে কিছুদিন আগে ওই কলেজর প্রধান অফিস সহকারী সুমনকে মারধরের ঘটনার পর থেকেই এই বাহিনীর নাম প্রকাশ্যে আসে। এ ব্যাপারে রাকিবের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা হলেও অদৃশ্য ক্ষমতার বলে এখনো সে ধরা ছোঁয়ার বাহিরে। রাকিবকে আটক করতে কেনো সক্ষম হয়নি জানতে চাইলে কোতয়ালী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মেহেদি হাসান বলেন, অভিযান অব্যাহত আছে, আশা করি অচিরেই ধরা পড়বে।

    অপরদিকে নগরীর নতুন বাজার আদি শসান ঘাট এলাকার ল্যাংরা কাদেরর ছেলে কুখ্যাত সন্ত্রাসী ইব্রাহিমের নেতৃত্বে গড়ে উঠেছে একটি গ্যাং বাহিনী। এলাকায় মাদকের বড় একটি সিন্ডিকেট রয়েছে তার দখলে।

    মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মনজুর রহমান বলেন, আমরা ইতিমধ্যেই এই উঠতি সন্ত্রাসীদের ব্যাপারে গ্রাউন্ড ওয়ার্ক শুরু করে দিয়েছি এবং আশা করি শীঘ্রই এর একটি ফলাফল প্রতিয়মান হবে। এসব বেপরোয়া অনৈতিক কর্মকান্ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ অভিভাবকদের উদ্বেগ-উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে। বেশির ভাগ ছাত্রীও উদ্বিগ্ন। পুলিশ প্রশাসনের তরফ থেকেও মাঝেমধ্যে নানা অভয় বাণী প্রদান করা হচ্ছে। বলা হচ্ছে- কমিউনিটি পুলিশিংয়ের কথাও। কিন্তু পরিস্থিতির উন্নতি এখনো দৃশ্যমান নয়। এসব বিষয়ে দৃষ্টি আকষর্ণ করা হলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসী যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, রক্ষা নেই। পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে। অভিযান চলবে।’ পরবর্তী পর্বে নগরীর আরো কিছু উঠতি সন্ত্রাসীদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হবে। জানতে দেশ জনপদের সাথেই থাকুন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি: বরিশালে প্রধানমন্ত্রী
    • বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তবে উদ্বোধন হচ্ছে না জিয়ার স্বনির্ভর খাল!
    • প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল প্রশাসনে ব্যাপক প্রস্তুতি
    • ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কি সুখবর দিবেন তিনি?
    • বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
    • জুলাই কারও একার নয়, সবার অর্জন: প্রধানমন্ত্রী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বাবার সঙ্গে ছিল ৫ বছরের আব্দুল্লাহ, পাড় ভেঙে তলিয়ে গেল খরস্রোতা নদীতে
    • নলছিটিতে কোদালের আঘাতে গৃহবধূ হাসপাতালে
    • ঝালকাঠিতে ৩তলা ভবনে ডা’কা’তি, হাত-পা বাঁধা অবস্থায় নারীর ম’র’দে’হ উদ্ধার
    • ঝালকাঠিতে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান অব্যাহত
    • বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
    • বরিশাল বিশ্ববিদ্যালয়ে অর্ধশত নবীন শিক্ষার্থীকে ৫ ঘণ্টা র‌্যাগিং
    • বরিশালবাসীর প্রাণের দাবি, এই রাস্তা ছয় লেনে উন্নীত করতে হবে : জামায়াত আমির
    • ফেনী জেলা প্রশাসনের সিদ্ধান্ত/ সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ
    • বসতঘরের খাটের নিচ থেকে জেলেদের খাদ্য সহায়তার ৩৪ বস্তা চাল উদ্ধার
    • গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: বরিশালে জামায়াত আমির
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বাবার সঙ্গে ছিল ৫ বছরের আব্দুল্লাহ, পাড় ভেঙে তলিয়ে গেল খরস্রোতা নদীতে
    •  নলছিটিতে কোদালের আঘাতে গৃহবধূ হাসপাতালে
    •  ঝালকাঠিতে ৩তলা ভবনে ডা’কা’তি, হাত-পা বাঁধা অবস্থায় নারীর ম’র’দে’হ উদ্ধার
    •  ঝালকাঠিতে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান অব্যাহত
    •  বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
    •  বাবার সঙ্গে ছিল ৫ বছরের আব্দুল্লাহ, পাড় ভেঙে তলিয়ে গেল খরস্রোতা নদীতে
    •  নলছিটিতে কোদালের আঘাতে গৃহবধূ হাসপাতালে
    •  ঝালকাঠিতে ৩তলা ভবনে ডা’কা’তি, হাত-পা বাঁধা অবস্থায় নারীর ম’র’দে’হ উদ্ধার
    •  ঝালকাঠিতে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান অব্যাহত
    •  বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার