১লা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    ২০ মাস ধরে বরিশালের শেবাচিমে বার্ন ইউনিটের কার্যক্রম বন্ধ

    দেশ জনপদ ডেস্ক | ৫:৪৫ মিনিট, ডিসেম্বর ২৫ ২০২১

    নিজস্ব প্রতিবেদক॥ গত ২০ মাস ধরে বন্ধ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। এ কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলের অগ্নিদগ্ধ মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে হয়। সামান্য দগ্ধ আশঙ্কামুক্ত রোগীদের নামমাত্র চিকিৎসা দেওয়া হয় সার্জারি ওয়ার্ডে।

    এদিকে, বরিশালে পরপর ৩টি নৌযানে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের স্থানীয়ভাবে যথাযথ চিকিৎসা দিতে না পাড়ায় মৃত্যুর কোলে ঢলে পড়ে অনেকে। সব শেষ বৃহস্পতিবার রাতে ঝালকাঠীর সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৭৪ জনকে ভর্তি করা হয় বরিশাল শেবাচিম হাসপাতালে। কিন্তু বার্ন ইউনিট বন্ধ থাকায় তাদের নামমাত্র চিকিৎসা দেওয়া হয় সার্জারি ওয়ার্ডের মেঝেতে এবং বারান্দায়। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে শেবাচিমের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

    ২০১৫ সালের ১২ মার্চ হাসপাতালের নিচ তলায় ৮ শয্যা বিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট চালু করা হয়। ওয়ার্ড পরিচালনার দায়িত্ব পান সহকারী অধ্যাপক ডা. হাবিবুর রহমান। বছর খানেক পর ডা. হাবিবুর রহমান অবসরে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাখাওয়াত হোসেনকে বরিশাল শেবাচিমের বার্ন ইউনিটে পদায়ন করা হয়। কিন্তু এখন পর্যন্ত তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। পরে সিনিয়র কনসালটেন্ট ডা. একেএম আজাদ সজলকে শেবাচিমের বার্ন ইউনিটের দায়িত্ব দেওয়া হয়। তার সাথে ছিলেন প্রশিক্ষিত ১৬ জন সেবিকা। চাহিদা বেড়ে যাওয়ায় বার্ন ইউনিটকে ৩০ শয্যায় উন্নীত করা হয়।

    ২০২০ সালে ২৮ এপ্রিল নগরীর কালীবাড়ি রোডের একটি বেসরকারি ক্লিনিকের লিফটের নিচে ডা. একেএম আজাদ সজলের রহস্যজনক মৃত্যু হয়। একমাত্র চিকিৎসকের মৃত্যুতে চিকিৎসক শূন্যতার কারণে ওই বছরের ১৫ মে আনুষ্ঠানিকভাবে শেবাচিমের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

    সার্জারি বিশেষজ্ঞরা জানান, আগুনে কোনো রোগীর শরীরের ১০ থেকে ৩০ শতাংশ পুরে গেলে সার্জারি ইউনিটে তার চিকিৎসা করা যায়। কিন্তু এর বেশি দগ্ধ হলে তাদের অবশ্যই বার্ন ইউনিটে বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন হয়।

    ২০১৯ সালে কীর্তনখোলা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়। ওই ঘটনায় দগ্ধদের প্রথমে শেবাচিমের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় ঢাকায়।

    গত ১২ নভেম্বর ঝালকাঠীর সুগন্ধা নদীতে একটি তেলের জাহাজ বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আর দগ্ধ ৫ জনকে ভর্তি করা হয় শেবাচিমের সার্জারি বিভাগে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের প্রেরণ করা ঢাকায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাঁচজন।

    সব শেষ বৃহস্পতিবার রাতে ঝালকাঠীর সুগন্ধা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে ৪০ জন নিহত এবং শতাধিক আহত হয়। আহতদের মধ্যে ৭৪ জনকে ভর্তি করা হয় শেবাচিম হাসপাতালে। কিন্তু শেবাচিমে বার্ন ইউনিট না থাকায় তাদের সার্জারি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয়।

    রোগীর স্বজনরা জানান, সার্জারি ওয়ার্ডে দগ্ধ রোগীদের যথাযথ চিকিৎসা হচ্ছে না। সেখানে শুধু আইভি স্যালাইন এবং মলম ছাড়া আর কোনো চিকিৎসা নেই। দক্ষিণাঞ্চলের উন্নত চিকিৎসার একমাত্র ভরসাস্থল শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিট ২০ মাস ধরে বন্ধ থাকায় দগ্ধ রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছে না। তারা অবিলম্বে শেবাচিমের বার্ন ইউনিট চালুর দাবি জানিয়েছেন।

    শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, চিকিৎসক সংকটের কারণে বার্ন ইউনিটের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। চিকিৎসক পদায়ন করা হলেই শেবাচিমের বার্ন ইউনিট চালু করা হবে।

    বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, একনেকের বৈঠকে বরিশাল শেবাচিমের বার্ন ইউনিট পাশ হয়েছে। বরিশালে পূর্ণাঙ্গ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। আগামী ১ বছরের মধ্যে এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালের কাজ শুরু হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    • ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    • জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    • বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
    • বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১
    • বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর
    • বানারীপাড়ায় শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপি নেতা মাহাবুব মাষ্টারের জামায়াতে যোগদান
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    • তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    • ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    • জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    • বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
    • পিরোজপুরে একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এলাকার উন্নয়নে দিলেন নানান প্রতিশ্রুতি
    • বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১
    • পিরোজপুরে শিক্ষা সফরের বাসে জয় বাংলা স্লোগান, ভিডিও ভাইরাল
    • পটুয়াখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
    • বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    •  তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    •  ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    •  জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    •  বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
    •  ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    •  তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    •  ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    •  জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    •  বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩