২রা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরগুনা

    সংসারের ব্যয়ভার বহন, (ঋণ) টাকা শোধ নিয়েও দুশ্চিন্তায় বরগুনার হাজারো জেলে

    দেশ জনপদ ডেস্ক | ৬:১৩ মিনিট, মে ২৯ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ ‘এমনিতেই হারা বছর সাগরে মাছ তেমন পাই নাই, কয়েক দিন আগে জাটকার অবরোধ, এহন আবার ৬৫ দিনের অবরোধ। সরকার তো অবরোধ দেছেই, আল্লায়ও যেন মোগো ওপরে অবরোধ দেছে। এমন আক্ষেপ করে কথাগুলো বলছিলেন পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের জেলে হাফিজুর রহমান ও জামাল হোসেন।

    একদিকে সমুদ্রে মাছ শিকার বন্ধ, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম লাগামহীন বৃদ্ধি। এ কারণে সাগর উপকূলীয় বরগুনার পাথরঘাটার জেলেদের চরম দুর্দিন যাচ্ছে।

    সংসারের ব্যয়ভার বহন ও মহাজনের কাছ থেকে নেওয়া দাদনের (ঋণ) টাকা শোধ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন হাজার হাজার জেলে। আয় রোজগারহীনভাবে দীর্ঘদিন বেকার সময় কাটানোর ফলে অনেকের ঘরের চুলায় এখন আগুন জ্বলছে না। এমন অবস্থায় বঙ্গোপসাগর সংলগ্ন পাথরঘাটা উপকূলের জেলেপল্লিগুলোতে হাহাকার চলছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, জেলে পরিবারে হাহাকার। তবে সরকার কর্তৃক যে বরাদ্দ তা যদি প্রকৃত জেলেদের মাঝে সঠিকভাবে বন্টন করা হয় এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয় তাহলে অবরোধকালীন অন্তত হাহাকার থাকবে না।

    বাদুরতলা গ্রামের জেলে হাফিজুর রহমান ও জামাল হোসেন বাড়ির উঠানে জাল বুনছেন আর এ প্রতিবেদকের কাছে বলেন, ‌গত কার্তিক থেকে বৈশাখ মাস পর্যন্ত মাত্র ২২ হাজার টাকা ভাগে পাইছি, সাগরে তেমন কোন মাছ পাওয়া যায় নাই। সরকার তো বছরে তিনবার অবরোধ দেয়, আর এবার মনে হইছে যেন আল্লায়ও মোগো উপরে অবরোধ দেছে। পোলা-মাইয়া লইয়া খুব কষ্টে পার করছি।

    তারা আরও বলেন, অনেক বছর ধইরা মাছ ধরি কিন্তু জেলে কারড নাই। গত বছর তালিকায় নাম নেওয়ার পর চাউল পাইছি।

    মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশের মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর সমুদ্রে সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাই বর্তমানে সমুদ্রে মাছ শিকার বন্ধ রয়েছে। তবে মৎস্য বিভাগ ঘোষিত নিষেধাজ্ঞার আগ থেকেই ঘূণিঝড় অশনির কারণে উপকূলে ইলিশ শিকার বন্ধ ছিল। গত দুই বছর করোনার প্রভাবে দেশব্যাপী লকডাউনে বাজার মন্দা যাওয়ায় লোকসানের মুখে পড়ায় অনেক জেলেই মাছ ধরতে যাননি।

    এদিকে গ্রামের ক্ষেত খামারে কোনো কাজ নেই। বিগত বছরগুলোতে মাছ ধরা বন্ধ থাকলে জেলেরা সমুদ্র থেকে উঠে এসে এলাকায় দিনমজুরি বা অন্য কোনো কাজ করে সংসার চালাতেন। কিন্তু করোনায় শহরের অনেকে চাকরি হারিয়ে এলাকায় এসে দিনমজুরের কাজ ও ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর কারণে এ কাজের সুযোগটিও হারিয়ে ফেলেছে জেলেরা। এ কারণে ঘরে বসেই বেকার সময় পার করতে হচ্ছে জেলেদের। সংসার চালানোর একমাত্র মাধ্যম ছিল জেলে পেশা। এখন বিকল্প কোনো আয়ের উৎস না থাকায় বিপাকে পড়েছেন তারা।

    পাথরঘাটা জেলেপল্লির জহিরুল ইসলাম, আবদুল্লাহ জানান, সরকারের পক্ষ যে সহায়তা প্রদান করে তাতে আমাদের কিছুই হয় না। ১০ দিন ধরে বেকার হয়ে আছি। এখনই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বাকি দিনগুলো কি হবে জানি না।

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, দেশীয় জেলেরা সরকারের দেয়া আইন মেনে চলছে। কিন্তু ভারতীয় জেলেরা এই সুযোগে বাংলাদেশ জলসীমায় প্রবেশ ইলিশ শিকার করে। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে সরকারকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এছাড়াও নিবন্ধনের বাহিরে অনেক জেলে রয়েছে। এদেরকে অতিশীঘ্র নিবন্ধনের আওতায় আনা উচিত।

    পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, জুন মাসের মধ্যে পাথরঘাটায় নিবন্ধদিত ১১ হাজার ৪১১ জেলেদের প্রথম দফায় ৫৬ কেজি চাল জুন মাসের মধ্যেই বিতরণ করা হবে। পরবর্তী জুলাই মাসের শেষের দিকে বাকি ৩০ কেজি চাল বিতরণ করা হবে। এছাড়াও নিবন্ধনের বাহিরে থাকা জেলেদের তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে চাওয়া হয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • বরগুনায় ইয়াবাসহ দম্পতি আটক
    • বরগুনায় রাতের আঁধারে বিষ প্রয়োগে ৮ লাখ টাকার মাছ নিধন
    • ডাকসু ইস্যুতে অশালীন মন্তব্য করায় জামায়াত নেতাকে বহিষ্কার
    • বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে হামলা, যুবক আটক
    • বরগুনায় জামায়াত ও খেলাফত মজলিসের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
    • পাথরঘাটার মাঝের চরে নেই শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলহীন শতাধিক শিশু
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত