১লা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    লঞ্চে আগুন: ৩১০ জনের বেশি যাত্রী ছিল,ইঞ্জিন রুমে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি

    দেশ জনপদ ডেস্ক | ৭:২১ মিনিট, ডিসেম্বর ২৫ ২০২১

    নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ইঞ্জিন রুমে কিছু ত্রুটি দেখতে পেয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। তবে এর ওপর ভিত্তি করে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলতে চাননি তদন্ত কমিটির আহ্বায়ক ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তোফায়েল ইসলাম।

    শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি লঞ্চঘাটে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

    মো. তোফায়েল ইসলাম বলেন, সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সবাই সরেজমিনে পুড়ে যাওয়া জাহাজ ও দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের এখানে যে অভিজ্ঞতা হলো তা কাজে লাগিয়ে বলতে পারবো কি কারণে এ ঘটনা ঘটলো।

    এ সময় যাত্রীদের কাছ থেকে পাওয়া দুটি অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ড্রাইভার ছিল কি, ছিল না―এগুলো আমরা খতিয়ে দেখছি। কাগজ-কলমে মিলিয়ে বাস্তবেও যাচাই করে দেখবো।

    এছাড়া প্রথম যেই স্থানে জাহাজটি থামানোর জন্য গিয়েছিল সেখানে থেকে অন্য স্থানে আসার কারণ বিষয়ে তিনি বলেন, পুরো বিষয়গুলো আমরা যাচাই করছি। প্রথম যে স্থানে জাহাজটি গিয়েছিল সেখানকার স্থানীয় ইউপি সদস্য এবং ঘাটে লাগার পর যারা উদ্ধার কাজে এগিয়ে এসেছিল তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে।

    অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনার পেছনে প্রাথমিক কারণ সম্পর্কে জানতে চাইলে মো. তোফায়েল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা তো প্রাথমিক। যেহেতু আমি তদন্ত কমিটির একজন সদস্য এবং আহ্বায়ক, তাই এ মুহূর্তে ধারনার ওপর অন্য সদস্যদের সঙ্গে আলোচনা না করে কিছু বলতে পারি না। সবাই একসঙ্গে বসে কমপাইল করে সিদ্ধান্তে আসবো।

     

    তিন কার্যদিবসের মধ্যে কমিটির প্রতিবেদন দেওয়ার বিষয়ে তিনি বলেন, কমিটি গঠনের পর আজ আমরা সবাই ঢাকা থেকে এখানে এসেছি। আমাদের হাসপাতালে এবং বরগুনা যেতে হবে। এছাড়া আরও অনেকের সঙ্গে কথা বলা প্রয়োজন। সব মিলিয়ে যথাসময়ে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো।

    তবে লঞ্চে হিসাবের বেশি যাত্রী ছিল কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঘাটের কাগজপত্রে লঞ্চে ৩১০ জনের মতো যাত্রী ছিল। কিন্তু স্থানীয়দের সঙ্গে কথা বলে মনে হচ্ছে যাত্রী এর থেকে বেশি ছিল। স্থানীয় মানুষ যারা সহায়তায় এগিয়ে এসেছিলেন―তাদের কেউ বলছেন দেড়শত যাত্রী এখানে নেমেছেন, আবার কেউ বলছেন দুইশত মানুষ ওখানে নেমেছে। অর্থাৎ একেক জন একেক রকম কথা বলছেন। সেক্ষেত্রে আমার ধারণা যাত্রী ৩১০ এর বেশি হতে পারে।

    লঞ্চ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ হয়েছে কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, লঞ্চ কর্তৃপক্ষের কাউকে পাইনি। মাস্টার ও ড্রাইভারের নম্বর সংগ্রহ করা হয়েছে। সেগুলো বন্ধ রয়েছে। আর মালিকের মোবাইল নম্বরও বন্ধ পেয়েছি।

    ইঞ্জিন রুমের ত্রুটির বিষয়ে তিনি বলেন, লঞ্চের ইঞ্জিন রুমে কিছু ত্রুটি আমরা পেয়েছি। সেটা কি এবং কেন হয়েছে তার লিংকআপ করতে হবে। কারণ প্রাথমিকভাবে যা পেয়েছি সেটাকে লিংকআপ না করে মূল সিদ্ধান্তে উপনীত হতে পারবো না। অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি-না, সেটাও আমরা খতিয়ে দেখছি। কমিটির প্রতিবেদনে সবকিছু উল্লেখ করা হবে।

    এদিকে তদন্ত কমিটি লঞ্চটি পরিদর্শনকালে এর ইঞ্জিনরুমে অনেকক্ষণ সময় পার করেন। তারা সেখানে অন্য লঞ্চের ড্রাইভারদের সহায়তাও নেন। সেখানে থাকা একজন ড্রাইভার জানান, ইঞ্জিনের স্যালেন্ডারের হেডের ফায়ারিং কডে একটু ত্রুটি লক্ষ্য করা গেছে।

    অপর এক ড্রাইভার জানিয়েছেন, স্যালেন্ডারের হেডে প্রচুর হিট হয়। আর ওভার হিটের সময় সেখান থেকে কোনোভাবে আগুনের ফুলকি বের হলে দুর্ঘটনা ঘটতে পারে। তবে এসব সমস্যা দেখার জন্য ড্রাইভার-গ্রিজারদের সেখানে থাকার কথা। এগুলো মিটারের পাশাপাশি শব্দের মাধ্যমেও বোঝা সম্ভব।

    অভিজ্ঞ ড্রাইভারদের মতে, এমভি অভিযান-১০ লঞ্চের মতো একটি নৌ-যান চালনার জন্য একজন করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ড্রাইভার, চারজন গ্রিজার এমনকি একজন ইলেকট্রিশিয়ানও থাকা দরকার।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    • ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    • জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    • বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
    • বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১
    • বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর
    • বানারীপাড়ায় শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপি নেতা মাহাবুব মাষ্টারের জামায়াতে যোগদান
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    • তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    • ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    • জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    • বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
    • পিরোজপুরে একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এলাকার উন্নয়নে দিলেন নানান প্রতিশ্রুতি
    • বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১
    • পিরোজপুরে শিক্ষা সফরের বাসে জয় বাংলা স্লোগান, ভিডিও ভাইরাল
    • পটুয়াখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
    • বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    •  তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    •  ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    •  জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    •  বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
    •  ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    •  তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    •  ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    •  জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    •  বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩