৩রা ফেব্রুয়ারি, ২০২৬ | ২০শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    পটুয়াখালী

    মুক্তাচাষে সফল সুজন, শিখিয়েছেন আরও ১৫৩ জনকে

    দেশ জনপদ ডেস্ক | ৬:১৩ মিনিট, সেপ্টেম্বর ১৬ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ার কৃষক মো. সুজন হাওলাদার। তিন বছর আগে ইউটিউবে ভিডিও দেখে মুক্তাচাষে আগ্রহ জাগে তার। এরপর লালমনিরহাটের লিটন নামের এক চাষির সহযোগিতা নেন। পরীক্ষামূলক বাড়ির পুকুরে ৭৫০টি ঝিনুক দিয়ে এ চাষ শুরু করেন।

    প্রথম ১০ মাসেই সফলতার মুখ দেখেন সুজন। তার সফলতা দেখে এখন মুক্তাচাষে উদ্বুদ্ধ হচ্ছেন উপজেলার অনেকেই। এরই মধ্যে ১৫৩ জনকে চাষের পদ্ধতিও শিখিয়েছেন তিনি।

    সুজন উপজেলার ধুলাশ্বার ইউনিয়নের চাপলি বাজার এলাকার বাসিন্দা। নিজের বাড়ির ৩০ শতক পুকুরেই চাষ করছেন মুক্তার। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো পুকুরে ভাসমান অবস্থায় টানানো হয়েছে রশি। এতে বেঁধে রাখা হয়েছে নেটের ব্যাগ। এর ভেতরেই দেখা যায় ঝিনুক।

    মুক্তা চাষি সুজন জানান, ইউটিউব দেখে ২০১৯ সালে তিনি মুক্তা চাষ করেন। ১০ মাসেই তিনি সফলতার মুখ দেখেন। প্রথমবার ৪০ হাজার টাকা খরচ করে ১ লাখ টাকা বিক্রি করেন। পরবর্তীতে ২০২০ সালে ৫০ হাজার টাকা খরচ করে ২ লাখ টাকা বিক্রি করেন। বর্তমানে এ চাষ বাড়িয়ে ২ লাখ টাকা খরচ করেছেন। এতে তিনি বছর শেষে মপক্ষে ১০ লাখ টাকা বিক্রির আশা করেছেন। প্রতিটি ঝিনুকে তার ৩০ টাকা করে খরচ হয়।

    সুজন বলেন, ঝিনুকের খাবারের জন্য বেশি কিছু দিতে হয় না, মাঝে মাঝে কাঁচা গোবর ও পানি পরিষ্কার করার জন্য ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। আমি এখন পর্যন্ত ১৫৩ জনকে মুক্তা চাষের পদ্ধতি শিখিয়েছি। এ চাষ বেশ লাভজনক। এছাড়া একটি পুকুরে একসঙ্গে মাছ ও ঝিনুক চাষ করা যায় এটা সবচেয়ে ভালো একটি দিক।

    ঝিনুক সংগ্রহ করে তার খোলসের ভেতরের শিরা কেটে একটি বিশেষ প্রক্রিয়ায় মুক্তা তৈরির জন্য সেটিং করা হয়। একটি ঝিনুকে দুটি মুক্তা জন্ম নেয়। ঝিনুকগুলো যাতে মাটিতে না মিলে যেতে পারে সে জন্য একটি নেটের ব্যাগে করে পানিতে ঝুলিয়ে রাখতে হয়। এসব ব্যাগ যাতে সব সময়ই পানিতে থাকতে পারে সেজন্য পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রশি বেঁধে ওই সব ব্যাগ ঝুলিয়ে রাখতে হবে। এজন্য কিছু ফুলুট ওই রশির মাঝে মাঝে বেঁধে দিতে হবে।

    এভাবে ঝিনুক রেখে ব্যাগগুলো ঝুলিয়ে রাখলে মুক্তা তৈরি হয়। আট-দশ মাস পর প্রতিটি ঝিনুক থেকে পরিপূর্ণ মুক্তা পাওয়া যায়। মুক্তার দুটি ধরন রয়েছে। এর একটি নিউক্লিয়ার ডাইস ও অন্যটি মেন্টাল টিস্যু। তবে মেন্টাল টিস্যু থেকে নিউক্লিয়ার ডাইসের মুক্তার চাহিদা বেশি।

    সুজনের প্রতিবেশী ফখরুল বলেন, আমরা প্রথমে ওরে নিষেধ করলেও পরবর্তীতে দেখলাম এই মুক্তা চাষ করেই সে সফল। এখন আমরাও উদ্বুদ্ধ হয়েছি এই চাষে।

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কলাপাড়া উপজেলায় ধুলাশ্বারের সুজন নামে এক চাষি অনেক আগ থেকে সফলতার সঙ্গে মুক্তা চাষ করে আসছে। আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করছি। পরবর্তীতে সরকারি বড় কোনো সহযোগিতা পেলে তাকে দেওয়ার চেষ্টা করবো। তাকে দেখে এখন উপজেলার অনেকেই এই পেশায় আসছে। নবীন যারা আছে তাদের এই চাষে সফলতা পেতে তার কাছ থেকে প্রাথমিক ধারণাটা নিতে বলি।

    এ মৎস্য কর্মকর্তা আরও বলেন, আমরা চাচ্ছি সরকারিভাবে এই উপজেলায় মুক্তা চাষের প্রকল্প নিয়ে আসতে। যাতে সফলতার সঙ্গে কৃষকরা ঝিনুক চাষ করতে পারে। তাদের আমরা সব ধরনের সহযোগিতা করবো।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বাউফলে বিএনপি প্রার্থীকে শোকজ
    • কুয়াকাটা সৈকতে ভেসে আসছে হাজার মৃত জেলিফিশ, মাছ ধরা বন্ধ
    • চলো একসাথে বাংলাদেশ গড়ি” এই স্লোগানে বাউফলে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • পটুয়াখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
    • এখন আর রাতে ভোট হবে না: এবিএম মোশারফ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পবিত্র শবে বরাত আজ
    • ভোলায় বাথরুমে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, হত্যার অভিযোগ স্বজনদের
    • নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বাউফলে বিএনপি প্রার্থীকে শোকজ
    • ধানের শীষের প্রচারণায় আ’লীগের প্রতিমন্ত্রীর স্ত্রী
    • কুয়াকাটা সৈকতে ভেসে আসছে হাজার মৃত জেলিফিশ, মাছ ধরা বন্ধ
    • বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্স-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
    • বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের বার্ষিক আনন্দ ভ্রমণ
    • বরিশালের আলোচিত বিউটি হলের জমির অবৈধ দখলদার বাহিনীকে কারাগারে প্রেরণ
    • বরিশালে ভোটের মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য
    • ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃ’ত্যু, ক্লিনিকে হা’ম’লা-ভা’ঙচু’র
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পবিত্র শবে বরাত আজ
    •  ভোলায় বাথরুমে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, হত্যার অভিযোগ স্বজনদের
    •  নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বাউফলে বিএনপি প্রার্থীকে শোকজ
    •  ধানের শীষের প্রচারণায় আ’লীগের প্রতিমন্ত্রীর স্ত্রী
    •  কুয়াকাটা সৈকতে ভেসে আসছে হাজার মৃত জেলিফিশ, মাছ ধরা বন্ধ
    •  পবিত্র শবে বরাত আজ
    •  ভোলায় বাথরুমে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, হত্যার অভিযোগ স্বজনদের
    •  নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বাউফলে বিএনপি প্রার্থীকে শোকজ
    •  ধানের শীষের প্রচারণায় আ’লীগের প্রতিমন্ত্রীর স্ত্রী
    •  কুয়াকাটা সৈকতে ভেসে আসছে হাজার মৃত জেলিফিশ, মাছ ধরা বন্ধ