৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    ব্যাধিতে আক্রান্ত বরিশাল বিসিক

    কামরুন নাহার | ১:৩৭ মিনিট, মার্চ ২৯ ২০২৪

    গ্যাস আর বিদ্যুৎ স্টেশন না থাকায় ১২ মাসে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) বরিশালের উৎপাদনমুখী প্রতিষ্ঠান বিসমিল্লাহ পলিমার অ্যান্ড প্যাকেজিংয়ের। এই প্রতিষ্ঠানের প্রধান নাজমুন নাহার রিনা বলেন, এগুলো থাকলে আমার এক টাকাও লস হত না, বরং উৎপাদন বাড়াতে পারতাম। গ্যাস না থাকায়, বিদ্যুৎ স্টেশন চালু না হওয়ায় উৎপাদনমুখী কারখানাগুলো বড় ব্যাধিতে আক্রান্ত। এগুলো না পারছি সঠিকভাবে পরিচালনা করতে, আর না পারছি বন্ধ করে দিতে।

    নাজমুন নাহার রিনা কারখানা চালু করার পর এই সংকট উপলব্ধি করতে পারলেও গ্যাস-বিদ্যুতের অভাবে চালু করা যাচ্ছে না মুনাফা খাটানো দুটি পোশাক কারখানা। শুধু গ্যাস আর বিদ্যুতের অভাবই নয়, প্রতিষ্ঠার ছয় দশক পার হলেও উৎপাদনবান্ধব হয়ে ওঠেনি বরিশাল বিসিক। এখানে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নেই। শ্রমিকদের চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র নেই। নেই দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন। নিরাপত্তার জন্য কোনো পুলিশ ফাঁড়িও নেই। ফলে সম্ভাবনাময় এই খাত নিয়তই ধুকছে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য।।

    জানা গেছে, ১৯৬১ সালে ১৩০ দশমিক ৬১ একর জমি নিয়ে বরিশাল বিসিক শিল্পনগরী গড়ে তোলার কাজ শুরু হয়। ১৯৮৯ সালে প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। বিপুল অর্থ ব্যয়ে সেখানে ৪৪৬টি প্লট নির্মাণ করা হয়। জমির পরিমাণ অবস্থান ও ধরন ভেদে প্লটগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়। ৩৭.৮৮ শতাংশ আয়তনের এ গ্রেডের প্লটের এককালীন দাম ধরা হয়েছিল ১১ লাখ  টাকা, ২০.৬৬ শতাংশ আয়তনের বি গ্রেডের প্লটের দাম ৬ লাখ  টাকা, ১৩.৭৭ শতাংশের সি গ্রেডের প্লটের দাম ধরা হয় ৪ লাখ টাকা এবং এফ গ্রেডের প্লটের দাম ধরা হয় ২ লাখ টাকা। সুযোগ-সুবিধার ভিত্তিতে প্লটগুলোতে উন্নত ও অনুন্নত দু’ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে উন্নত প্লট ১৬৫টি ও অনুন্নত ১৩৩টি। প্লটের  মধ্যে বিভিন্ন সময়ে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৭৫টি। পরবর্তীতে জমির পরিমাণ বৃদ্ধি করে ২৩০ একরে উন্নীত করে দেশের সবচেয়ে বড় বিসিক শিল্পনগরী গড়ে তোলার পরিকল্পনাও করা হয়।

    পদ্মা সেতু চালুর পর ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ার সম্ভাবনা তৈরি করে বিসিক। বন্ধ ইউনিটগুলো চালু হয়েছে। নতুন উদ্যোক্তারা কারখানা করতে আগ্রহী হয়ে উঠেছেন।

    বিসিক অফিস জানিয়েছে, বর্তমানে বিসিকে ৪৭০টি প্লট রয়েছে। ১৭৭ জন ব্যক্তির অনুকূলে এরমধ্যে ৩৭৭টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। উৎপাদনে আছে ১২৬টি শিল্প ইউনিট।

    কারখানার মালিক জামাল হোসেন বলেন, গ্যাস না থাকায় প্রতিটি পণ্য উৎপাদনে বাড়তি খরচ হচ্ছে। আমাদের খরচ কম হলে অনেক কম দামে পণ্য বাজারজাত করা যেত। এখন সীমিত আয়ে টিকে থাকতেই কারখানা চালিয়ে রাখতে কষ্ট হচ্ছে। গ্যাসের দাবিতে এমপি-মন্ত্রীর কাছে অনেকবার গিয়েছি। তাদের প্রচেষ্টা থাকলেও আমরা গ্যাস পাচ্ছি না।

    নাজমুন নাহার রিনা বলেন, বরিশাল বিসিকে ফায়ার সার্ভিসের স্টেশন থাকলে দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে পারতো। শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেই। শ্রমিক নিরাপত্তায় নেই কোনো পুলিশ ফাঁড়িও।

    এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইজরাইল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি।

    বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের বিষয়ে বরিশাল ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-২ এর প্রধান নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম বলেন, বিসিককে গুরুত্ব দিয়ে ওই এলাকার কাছেই আমরা ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি উপকেন্দ্র স্থাপন করেছি। কিন্তু ওই উপকেন্দ্রে জনবল এখনো নিয়োগ না হওয়ায় চালু করা যাচ্ছে না। আশা করছি আগামী দুই মাসের মধ্যে উপকেন্দ্রটি চালু করা যাবে।

    বিসিকে অগ্নিনির্বাপণ উপকেন্দ্র দরকার রয়েছে কি না জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমান অসুস্থ জানিয়ে বক্তব্য দেননি।

    বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, আয়তনের দিক থেকে দেশের বড় শিল্পনগরী বরিশালে। অর্থনৈতিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ বিসিককে স্বয়ংসম্পূর্ণ ও শক্তিশালী করতে সর্বাত্মক সহায়তা করা হচ্ছে। বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব সমস্যা রয়েছে সেগুলো নিরসনে আমরা সমন্বিতভাবে কাজ করছি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল
    • তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
    • বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্স-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
    • বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের বার্ষিক আনন্দ ভ্রমণ
    • বরিশালের আলোচিত বিউটি হলের জমির অবৈধ দখলদার বাহিনীকে কারাগারে প্রেরণ
    • বরিশালে ভোটের মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য
    • বরিশালে ডিবি পুলিশের কাছে থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল যুবদল
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশাল-৫ আসনে ইমাম-মুয়াজ্জিনদের আস্থার প্রতিক হাতপাখা
    • ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার
    • জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল
    • তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
    • নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান
    • পবিত্র শবে বরাত আজ
    • ভোলায় বাথরুমে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, হত্যার অভিযোগ স্বজনদের
    • নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বাউফলে বিএনপি প্রার্থীকে শোকজ
    • ধানের শীষের প্রচারণায় আ’লীগের প্রতিমন্ত্রীর স্ত্রী
    • কুয়াকাটা সৈকতে ভেসে আসছে হাজার মৃত জেলিফিশ, মাছ ধরা বন্ধ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশাল-৫ আসনে ইমাম-মুয়াজ্জিনদের আস্থার প্রতিক হাতপাখা
    •  ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার
    •  জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল
    •  তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
    •  নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান
    •  বরিশাল-৫ আসনে ইমাম-মুয়াজ্জিনদের আস্থার প্রতিক হাতপাখা
    •  ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার
    •  জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল
    •  তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
    •  নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান