২রা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    আন্তর্জাতিক

    বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের সাত ধাপ উন্নতি

    দেশ জনপদ ডেস্ক | ৬:১৯ মিনিট, জুন ১৭ ২০২১

    রিপোর্ট দেশ জনপদ ॥ বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) গত বছরের তুলনায় চলতি বছরে বাংলাদেশের সাত ধাপ উন্নতি হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের (আইইপি) তৈরি বিশ্ব শান্তির সূচকে গত বছর ৯৭তম অবস্থানে থাকলেও চলতি বছরে ২ দশমিক ০৬৮ স্কোর নিয়ে বাংলাদেশ ৯১তম স্থানে উঠে এসেছে।

    বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার এই গবেষণা প্রতিষ্ঠান বৈশ্বিক শান্তি সূচক-২০২১ প্রকাশ করেছে। সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

    প্রত্যেক বছর বিশ্বের স্বাধীন ১৬৩টি দেশ ও ভূখণ্ডের নাগরিকদের শান্তিপূর্ণ জীবন-যাপনের নিরাপত্তা, সুরক্ষা, অর্থনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নেয়া পদক্ষেপের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করে আইইপি। চলতি বছর সহিংসতার অনুপস্থিতি অথবা সহিংসতার ভয়কে ধরে তিনটি মানদণ্ড- সুরক্ষা এবং নিরাপত্তা, চলমান সংঘাত এবং সামরিকায়নের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করেছে আইইপি।
    শান্তির এই সূচকে গত বছরের তুলনায় একেবারে সাতটি লাফ দেওয়ায় শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটায় এর প্রভাব পড়েছে সূচকেও।

    গত বছরের তুলনায় ১৯ ধাপ অবনতি ঘটেছে দেশটির; এবারের সূচকে বৈশ্বিক অবস্থান ৯৫তম। তবে দক্ষিণ এশিয়ায় চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা।

    অন্যদিকে, গত বছরের তুলনায় দুই ধাপ উন্নতি ঘটেছে ভারতের। এ বছর বৈশ্বিক শান্তি সূচকে দেশটির অবস্থান ১৩৫তম এবং দক্ষিণ এশিয়ায় পঞ্চম। দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ পরিস্থিতির উন্নতি ঘটেছে পাকিস্তানেও। এর ফলে গত বছরের তুলনায় দুই ধাপ উন্নতি ঘটেছে দেশটির; উঠে এসেছে ১৫০তম অবস্থানে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের অবস্থান ষষ্ঠ।

    ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের এ সূচকে বলা হয়েছে, এই অঞ্চলে বাংলাদেশ এবং ভারতে সহিংসতার ভয়ের হার নিম্ন রয়েছে। তারপরও বাংলাদেশের ২৫ শতাংশ এবং ভারতের ২৩ শতাংশ মানুষ সহিংস অপরাধের ব্যাপারে খুবই উদ্বিগ্ন।

    এছাড়া এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহিংসতার সর্বাধিক ভয় রয়েছে আফগানিস্তানে। দেশটির ৫৩ শতাংশ মানুষ সহিংসতার ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন।

    সিডনিভিত্তিক আন্তর্জাতিক এই গবেষণা প্রতিষ্ঠান বলছে, গত বছর বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের স্কোর ২ দশমিক ১০২ থাকলেও চলতি বছরে তা ২ দশমিক ০৬৮। একই সঙ্গে গত বছরের তুলনায় চলতি বছরে ১ দশমিক ৬২ শতাংশ বেশি শান্তিপূর্ণ রয়েছে বাংলাদেশ।

    ২০২১ সালের এই সূচকে দেখা গেছে, বৈশ্বিক শান্তি গড়ে ০ দশমিক ০৭ শতাংশ অবনতি ঘটেছে। স্বল্প পরিমাণে হলেও গত ১৩ বছরের মধ্যে ৯ম বারের মতো বৈশ্বিক শান্তির অবনতি ঘটেছে বলে আইইপির প্রতিবেদনে জানানো হয়েছে।

    বৈশ্বিক শান্তির এই সূচকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফিকা অঞ্চল সবচেয়ে কম শান্তিপূর্ণ অঞ্চল রয়েছে। বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ প্রত্যেক পাঁচটি দেশের মধ্যে অন্তত তিনটির অবস্থান এই দুই অঞ্চলে।

    ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের সবচেয়ে শান্তিপূর্ণ শীর্ষ অর্ধেক দেশের তালিকায় ইউরোপের বাইরের কোনও দেশই ঠাঁই পায়নি। আইইপির এই সূচক প্রথমবার প্রকাশের সময় থেকে বরাবরের মতো বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে আছে আইসল্যান্ড (১ম)।

    এরপরই আছে নিউজিল্যান্ড (২য়), ডেনমার্ক (৩য়), পর্তুগাল (৪র্থ) এবং স্লোভেনিয়া (৫ম)।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৪১
    • ভারত-পাকিস্তান সংঘর্ষ, নিহত ৩
    • ভারতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাংলাদেশি নারী গ্রেপ্তার
    • জ্বলছে ইরান, সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তাকর্মীসহ নিহত ২০০০
    • ইরানে অর্ধশতাধিক মসজিদে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা
    • সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
    • সৌদি আরবের একাধিক জায়গায় বিরল তুষারপাত (ভিডিও)
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত