২রা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    বাবুগঞ্জে বারি-১৪ জাতের সরিষা রোপনে অপার সম্ভাবনা

    দেশ জনপদ ডেস্ক | ৮:৪০ মিনিট, মার্চ ০১ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ দেশে ভোজ্যতেলের চাহিদা বছরে প্রায় ১৮ লক্ষ মেট্রিকটন। বিপরীতে তেল উৎপাদিত হয় প্রায় ৫ লক্ষ মেট্রিকটন। সরিষা দেশের প্রধান তেল জাতীয় ফসল। দেশে ৭ লক্ষ হেক্টর জমিতে সরিষা আবাদের বিপরীতে ৮ লক্ষ মেট্রিকটন সরিষা উৎপন্ন হয়। যা চাহিদার তুলনায় অপ্রতুল। বারি-১৪ জাতের সরিষা আবাদে অনেকটাই পূরণ হবে ভোজ্যতেলের চাহিদা।

    স্থানীয় কৃষকরা জানান, সাধারণ আমন ফসল ঘরে তোলার পর বেশ কিছু সময় ফাঁকা পড়ে থাকে জমি। কৃষক তো আর বসে থাকতে পারে না। কারণ ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করতে হয় তাদের। তাই আমন ঘরে তোলার পরপরই তারা নেমে পড়েন সেই ফাঁকা জমিতে। রবি মৌসুমের বিভিন্ন জাতের ফসল লাগাতে ব্যস্ত হয়ে পড়েন তারা। এর মধ্যে অন্যতম একটি ফসল হলো সরিষা। জমিতে চাষ দিয়ে সরিষা বীজ জমিতে রোপণ করেন। এরপর যথাসাধ্য সেবাযত্ন শুরু করে দেন সরিষা চাষিরা।

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া সুগন্ধা নদী বহমান। নদী এলাকার এসব জমি তুলনামূলক উর্বর বেশি। সরিষা জাতের ফসলও ভালো হয় এসব জমিতে। এসব এলাকার বেশিরভাগ কৃষকই এবার তাদের জমিতে বারি-১৪ জাতের সরিষা লাগিয়েছিলেন। ফলনও বেশ ভালো পেয়েছেন। একাধিক চাষির সঙ্গে আলাপকালে সরিষা আবাদ সম্পর্কে এমনই তথ্য উঠে আসে।

    কৃষক সেলিম খান জানান, বর্তমান সময়ে তাদের মতো কৃষকদের অনেক ফসল চাষ করে লোকসান গুনতে হচ্ছে। সেই লোকসান কাটিয়ে উঠতে তাদের সব সময় বাড়তি আয়ের চিন্তা করতে হয়। সেই ভাবনা থেকে এবার তিনি প্রায় ৫ বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা লাগান। ইতোমধ্যেই ভালো ফলন লক্ষ্য করেছেন তিনি। প্রতিবিঘায় এই জাতের সরিষার ফলন হয়েছে গড়ে ৬ মণ হারে।

    এই কৃষকের ভাষ্য, সরিষার ফলন মন্দ হয়নি। দামও বেশ ভালো। বাড়তি আয়ের আশায় চাষ করে সরিষা থেকে বাড়তি লাভবান হয়েছেন তিনি।

    স্থানীয় কৃষকরা জানান, তাদের মতো কৃষকদের সব সময় বাড়তি আয়ের চিন্তা নিয়ে ফসল ফলাতে হয়। কারণ অনেক ফসল চাষ করে লোকসান গুণতে হয় অনেক সময়। সেই লোকসানের ধকল সামলে নিতে বিকল্প ফসল নিয়ে ভাবতে হয় তাদের। এছাড়া সরিষা চাষে সার, বীজ, চাষ, সেচ, কীটনাশক, শ্রমিকসহ প্রতিবিঘা জমির বিপরীতে বড়জোড় ৬ হাজার টাকার মতো ব্যয় হয়।

    বর্তমান বাজারে প্রতিমণ সরিষা রকমভেদে ৩০০০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এক বিঘা জমিতে গড়ে ৬ মণ হারে সরিষা পেলেও বর্তমান বাজারদর অনুযায়ী সব খরচ বাদে তাদের ভালোই লাভ হচ্ছে যোগ করেন কৃষক সেলিম খান।

    আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান খান জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ১ হেক্টর জমিতে পরিক্ষামূলক উচ্চ ফলনশীল বারি-১৪ জাতের সরিষা লাগানো হয়েছে। ফলনও বাম্পার হয়েছে। পাশাপাশি কৃষক তার উৎপাদিত সরিষার ভালো দাম পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ওই কর্মকর্তা।

    এদিকে, আজ মঙ্গলবার (১ মার্চ) উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী এলাকায় উদ্যান তাত্ত্বিক ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় বারি সরিষা-১৪ ফসল নিয়ে মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক এই জাতের সরিষা চাষি অংশ নেন। আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিনের সভাপতিত্বে কৃষিবিদ কৃষ্ণচন্দ্র সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তেলবীজ গবেষণা কেন্দ্র (গাজিপুর) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসি বেগম।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান। এছাড়াও কৃষক মো. সেলিম খান, কৃষাণী পলি পারভীনসহ অর্ধশত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশালে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১১
    • বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
    • ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত