২রা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে মেয়র সাদিক আব্দুল্লাহ

    দেশ জনপদ ডেস্ক | ৭:১১ মিনিট, আগস্ট ২০ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়রের বাবা আবুল হাসানাত আব্দুল্লাহর সিদ্ধান্তই তার সিদ্ধান্ত।

    বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশালে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ইউএনওর বাসভবনে অবৈধপ্রবেশের ঘটনায় তার কোনো অপরাধ থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আবুল হাসানাত আব্দুল্লাহ (মেয়রের বাবা) বললে তিনি প্রয়োজনে পদত্যাগ করবেন।

    বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বরিশালের মেয়র সেরনিয়াবাতের ভাই সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে এ কথা জানিয়েছেন।

    ফেসবুক স্ট্যাটাসে মেয়রের উক্তিতে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী ও আমার বাবা আছেন। তারা সিদ্ধান্ত নেবেন। যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি আমার রেজিগনেশন লেটার দিয়ে দেবো।’

    এর আগে বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টায় মেয়র তার বাসভবনে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ও তার পিতা বললে পদত্যাগ করবেন। ব্যর্থতার দায়ভার নিয়ে হলেও পদত্যাগ করবেন।

    এদিকে, বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে মেয়রের বাসায় অভিযান চালাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। প্রায় এক ঘণ্টা সেরনিয়াবাত ভবনের আশপাশে পুলিশ, ডিবি ও র‍্যাব সদস্যরা অবস্থান নিয়ে চলে যান।

    ওইদিন দুপুরে থানায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম জানান, তারা মেয়রের বাসভবনে অভিযান চালাতে গিয়েছিলেন।

    বিকেলে ওসি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান বাদী হয়ে ২৮ জন নামধারী ও অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে বাসভবনে হামলার অভিযোগে মামলা দায়ের করেন।

    মামলায় তিনি উল্লেখ করেন, পানি সম্পদ প্রতিমন্ত্রীর ব্যানার ছিঁড়ে ফেলার চেষ্টা চালানো হয় সাদিক আব্দুল্লাহর নির্দেশে। এর প্রতিবাদ করায় তার বাসায় হামলা চালায় দলীয় নেতৃবৃন্দ।

    এছাড়া ৯৪ জন নামধারী ও ৪০০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে সরকারি কাজে বাধা, মারধর, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় মামলা করেন কোতোয়ালি থানার এসআই শাহজালাল মল্লিক।

    উভয় মামলায় প্রধান আসামি করা হয়েছে সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে।

    এছাড়া ওয়ার্ড কাউন্সিলর, ছাত্রলীগ নেতা, সিটি করপোরেশনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাদের আসামি করা হয়েছে।

    এখন পর্যন্ত অভিযান চালিয়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সেরনিয়াবাত ভবনে সংবাদ সম্মেলন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সেখানে দাবি করা হয়, বুধবার রাতে সদর উপজেলা নির্বাহী অফিসারের সামনের উদ্বুদ্ধ পরিস্থিতি শান্ত করতে যান মেয়র।

    তখন তৃতীয় দফায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন ইউএনও। এই ঘটনায় থানায় কোনো অভিযোগ না দিলেও বিচার বিভাগীয় তদন্ত ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

    সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কমপক্ষে ১১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে পুলিশ ও আনসারের গুলিতে ৬০ জন এবং লাঠিপেটায় ৫০ জন আহত হয়েছেন।

    শেষ খবর পাওয়া পর্যন্ত (বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা) বরিশাল নগরীর পলিটেকনিক ইন্সটিটিউটসহ কয়েক জায়গায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

    এদিকে, বৃহস্পতিবার (১৯ আগস্ট) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)।

    প্রসঙ্গত, বুধবার রাতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশালে পুলিশ, আনসার ও স্থানীয় ছাত্রলীগ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

    ওই রাতে সদর উপজেলা ইউএনওর সরকারি বাসভবনে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়ন, আওয়ামী লীগ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। এ সময় গুলির ঘটনায় আহত হন অনেকে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশালে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১১
    • বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
    • ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত