২রা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    পটুয়াখালী

    পদ্মা সেতু: ঢেলে সাজানো হচ্ছে লেবুখালী-কুয়াকাটা সড়ক

    দেশ জনপদ ডেস্ক | ৭:২৪ মিনিট, জুন ০৭ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকার সঙ্গে দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র কুয়াকাটার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হচ্ছে। ফলে এই সড়কে বাড়বে যাত্রী ও যানবাহনের চাপ। এতে এই রুটে দুর্ঘটনা বাড়ার শঙ্কা করছেন সড়ক ব্যবহারকারীরা। তবে এসব বিষয় মাথায় রেখে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। পাশাপাশি পর্যটন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো মাথায় রেখে পোর্ট সিটির আদলে অগ্রসর হচ্ছে পটুয়াখালী।

    দেশের সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালী। এখানে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতসহ বিভিন্ন দৃষ্টিনন্দন পর্যটন স্পট। এছাড়া এই এলাকায় গড়ে উঠছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বেশকিছু উন্নয়ন প্রকল্প। পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলে এই সড়কে যানবাহনের চাপ বাড়বে কয়েকগুণ।

    পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, বর্তমানে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে ১৪১টি এবং দূরপাল্লার বিভিন্ন রুটে শতাধিক বাস চলাচল করে। পদ্মা সেতু চালু হলে এই রুটে আরও নতুন নতুন বিলাসবহুল বাস চলাচল শুরু করবে। তবে এজন্য সড়কগুলোর সম্প্রসারণ করা, মহাসড়কের পাশ থেকে বাজার স্থানান্তর এবং মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল বন্ধ করা প্রয়োজন। নতুবা এই সড়কে দুর্ঘটনা এবং প্রাণহানির সংখ্যা বাড়বে।

    এদিকে সড়কে বাড়তি যানবাহনের চাপ সামাল দেওয়া এবং দুর্ঘটনারোধে এরই মধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পার কথা জানিয়েছে সওজ।

    পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মাওয়া থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের সড়কে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে স্বল্পমেয়াদি পরিকল্পনায় ৩৭ কোটি টাকা ব্যয়ে লেবুখালী ব্রিজ থেকে কুয়াকাটা পর্যন্ত ৮৪ কিলোমিটার সড়ক ঢেলে সাজানো হচ্ছে। এর আওতায় সড়কের বিভিন্ন স্থানের ২৭টি বাঁক সরলীকরণ এবং ২০টি বাজার এলাকার দুইপাশে ১২ ফুট করে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

    এদিকে, মহাসড়কের পাশাপাশি জেলা শহরের প্রবেশ পথগুলোকেও সম্প্রসারণের কাজ করছে পটুয়াখালী পৌরসভা। যেহেতু সরকারের বিভিন্ন মেগাপ্রকল্প চলমান এবং জেলা শহরে প্রশাসনিক কার্যালয়গুলো অবস্থিত সে কারণে একটি পোর্ট সিটির আদলে শহরের প্রধান সড়কগুলো এরই মধ্যে চার লেনে সম্প্রসারণের কাজ শেষপর্যায়ে বলে জানান পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু। তিনি বলেন, শুধু সড়ক নয়, এই শহরের স্থাপনাগুলো একটি আধুনিক শহরের আদলে গড়ে তোলা হচ্ছে। এখানকার পরিবেশ-প্রতিবেশ হবে নির্মল এবং নিরাপদ।

    জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটা মহাসড়কটি বর্তমানে দুই লেনের। এর বর্তমান প্রস্থ ২৪ ফুট। তবে এটি ছয় লেনে রূপান্তর করার পাশাপাশি মাওয়া থেকে কুয়াকাটা পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলমান।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • পটুয়াখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
    • এখন আর রাতে ভোট হবে না: এবিএম মোশারফ
    • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পেস্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল
    • পটুয়াখালী-৩ : নুরুল হকের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর
    • বাউফলের গ্রামগঞ্জের ভোটারদের জানা নেই গনভোটের হ্যাঁ বা না ভোট সম্পর্কে
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত