২রা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    ভোলা

    নিষেধাজ্ঞার ১০ দিনেও জেলেদের ভাগ্যে জোটেনি সরকারি চাল

    দেশ জনপদ ডেস্ক | ৬:০৭ মিনিট, মার্চ ১০ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ ইলিশের আভয়াশ্রমের কারণে দুই মাসের জন্য মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলেদের মধ্যে সরকারি বরাদ্দ থেকে চাল বিতরণের নির্দেশনা রয়েছে। তবে নিষেধাজ্ঞার ১০ দিন পার হতে চললেও ভোলার জেলেদের ভাগ্যে জোটেনি সেই চাল।

    সরেজমিনে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাচীনকাল থেকেই মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন ভোলার প্রায় ৩ লাখ জেলে। ইলিশের আভয়াশ্রম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার ইলিশা থেকে চর পিয়ালের শাহবাজপুর চ্যানেলে মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেতুলিয়া নদীর ১০০ কিলোমিটার পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এর ফলে নদীতে মাছ শিকার বন্ধ রেখেছেন জেলেরা। কিন্তু নিষেধাজ্ঞার ১০ দিন পার হতে চললেও জেলেদের ভাগ্যে মেলেনি সরকারি বরাদ্দের চাল। অন্যদিকে, এসময়েও ভোলার জেলেদের কাছ থেকে বিভিন্ন এনজিওর কিস্তি আদায় চলমান থাকায় বিপাকে পড়েছেন তারা। জেলেরা বলছেন, এখনো সরকারি বরাদ্দের চাল না পাওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে খুব কষ্টে দিন পার করতে হচ্ছে তাদের।

    ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেলে মো. নিরব মাঝি বলেন, ‘সরকার মাছ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দিছে। আমরা গত ১০ দিন ধরে নিষেধাজ্ঞা পালন কইরা নদীতে মাছ ধরতে যাই না। কিন্তু আমাগো নামে সরকার যে চাল বরাদ্দ করছে তা এহনো পাইনি।’

    তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে কোনো আয়-রোজগার নাই। ঘরে বউ পোলাইন আছে, কিন্তু ঘরে আইজ চাল নাই। আড়তদারের থোন টাকা ধার কইরা ২ কেজি চাল কিনছি। কবে সরকারি চাল পামু সে অপেক্ষায় আছি। খুবই কষ্টে দিন কাটাইতেছি।’

    একই এলাকার বাসিন্দা জেলে মো. আকবর আলী মাঝি জানান, তিনি গত ৪০-৪৫ বছর ধরে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে নিবন্ধিত জেলের তালিকায় তার নাম ওঠেনি। যে কারণে জেলেদের নামে বরাদ্দের চাল তিনি পান না।

    মো. রুবেল মাঝি বলেন, ‘আমি জেলে। মাছ ধরার কাজ ছাড়া অন্য কোনো কাজ জানি না। জেলের কাজ করতে গিয়া তিনডা এনজিওর থোন ঋণ নিছি। প্রতি মাসে ১৬ হাজার টাকা কিস্তি চালাইতে হয়। কিন্তু দুই মাসের নিষেধাজ্ঞা চলায় নদীতে গিয়া মাছ ধরতে পারি না। এহন কিস্তি চালামু কেমনে। সরকার তো দুই মাসের লিগা এনজিওর কিস্তি আদায় বন্ধ করে নাই।’

    তিনি আরও বলেন, ‘দুই মাসের জন্য এনজিওর কিস্তি আদায় বন্ধ না হইলে কিস্তি পরিশোধের জন্য পালাইয়া নদীতে মাছ ধরতে যামু।’

    ভোলা সদরের ভোলার খাল মৎস্য ঘাটের আড়তদার মো. সিরাজুল ইসলাম বলেন, সরকারি নিষেধাজ্ঞার কারণে জেলেদের পাশাপাশি আমরা মৎস্য আড়তদাররাও বিপাকে আছি। জেলেরা সরকারি চাল এখনো পায়নি। যার কারণে প্রতিদিনই কোনো না কোনো জেলে তাদের স্ত্রী-সন্তান নিয়ে আমাদের কাছে হাজির হয়ে বলে ঘরে চাল নাই, টাকা ধার দেন বা দাদন দেন চাল কিনে খাবো। এখন আমাদের কষ্ট হলেও জেলেদের টাকা দিতে হচ্ছে। তবে সরকারি চালটা যদি জেলেরা ১/২ দিনের মধ্যে পায় তাহলে তাদের কষ্ট দূর হবে।

    ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, জেলেদের নামে বরাদ্দের চাল দ্রুত বিতরণের জন্য আমরা বলেছি। আশা করি আগামী ২/৩ দিনের মধ্যে জেলেদের মাঝে চাল বিতরণ করা হবে।

    তিনি আরও বলেন, দুই মাসের নিষেধাজ্ঞার সময় জেলেদের কাছ থেকে এনজিওর কিস্তি আদায় বন্ধ রাখতে কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া নতুন জেলে নিবন্ধন চলমান রয়েছে। যেসব জেলেদের নিবন্ধন নেই, তাদের অফিসে এসে নিবন্ধন করে নিতে বলা হয়েছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, ভোলার সাত উপজেলায় প্রায় ৩ লাখ জেলে থাকলেও এখন পর্যন্ত সরকারি নিবন্ধিত জেলে আছেন প্রায় ১ লাখ ৪৬ হাজার। তাদের মধ্যে এবছর দুই মাসের নিষেধাজ্ঞায় সরকারি চাল পাবেন ৯২ হাজার ৬৬১ জন জেলে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ভোলার বোরহানউদ্দিনে জামায়াত–বিএনপি সংঘর্ষে আহত ১৫
    • ভোলায় হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত ৩
    • ভোলায় সড়কে প্রাণ গেলো ৪ জনের
    • ভোলায় পৃথক ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
    • দাঁড়িপাল্লার প্রচারে বাধা, নারীর কান ছিঁড়ে মাথা ফাটালেন যুবদল নেতা
    • ভোলায় র‍্যাবের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
    • লালমোহনে ভাঙারি মালামালের গুদামে অগ্নিকাণ্ডে ৭ লাখ টাকার ক্ষতি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত