১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ | ৬ই ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    পাথরঘাটা

    নিজ এলাকায় যাচ্ছেন মনি, কঠোর অবস্থানে আ. লীগ

    দেশ জনপদ ডেস্ক | ৬:৫৯ মিনিট, সেপ্টেম্বর ০৪ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ ১৬ বছর পর নিজ এলাকায় যাচ্ছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য (বরগুনা-২) নুরুল ইসলাম মনি। তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাক দিয়েছে পাথরঘাটা উপজেলা বিএনপি।

    এতে যোগ দেওয়ার কথা রয়েছেন মনির। তার আসার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ সংশ্লিষ্ট অঙ্গসংগঠনেও নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ফলে কঠোর অবস্থানে রয়েছেন তারা। যেকোনো সময় বিএনপি-আওয়ামী লীগে সংঘর্ষ ঘটতে পারে বলেও শঙ্কা করছেন দুই পক্ষের নেতাকর্মীরা।

    ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যকার উত্তেজনাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনও। ধারণা করা হচ্ছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা ও দেশের প্রধান দুই দলের নেতাকর্মীদের বর্তমান অবস্থা বিবেচনায় পাথরঘাটায় ১৪৪ ধারা জারি হতে পারে।

    রোববার (৪ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, কেন্দ্র ঘোষিত তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার (৫ সেপ্টেম্বর) শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চাই। ইতোমধ্যে আমরা পাথরঘাটা থানায় লিখিত অনুমতি চেয়েছি, আশা করছি প্রশাসন অনুমতি দেবে। আমরা চাই না কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটুক। অনুমতি পেলে শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ করবো। তাছাড়া দীর্ঘদিন পর সাবেক এমপি ও ক্ষমতাসীন সাবেক বরগুনা জেলা সভাপতি নুরুল ইসলাম মনি তার নির্বাচনী এলাকায় এসে আমাদের সাথে অংশ নেবেন। আমরা সেভাবেই চিন্তা-ভাবনা করেছি।

    একাধিক বিএনপি নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, নুরুল ইসলাম মনির এলাকায় আসার খবরে তাদের বিভিন্ন নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা চালাচ্ছে ছাত্রলীগ। হুমকি দেওয়া হচ্ছে।

    একাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী জানিয়েছেন, যেকোনো মূল্যে সাবেক সাংসদ নূরুল ইসলাম মনিকে হঠাতে যেকোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন তারা।

    পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ সোমবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। সেখানে কোন দল কোথায় প্রোগ্রাম করবে বা কে কি প্রোগ্রামের ডাক দিয়েছে তা আমাদের জানা নেই। কেউ যদি শান্তি প্রিয় পাথরঘাটায় নৈরাজ্য বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক কোনো ধরনের বক্তব্য দেয় তাহলে তা কঠোরভাবে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ সেটি প্রতিহত করবে।

    তিনি আরও বলেন, সারাদেশে জামায়াত-বিএনপি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আমরা সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছি। সেখানে যদি কেউ বাধার সৃষ্টি করে তাহলে আমরা কঠোরভাবে প্রতিহত করবো।

    পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাবির হোসেন বলেন, সারা দেশে বিএনপি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় আমরা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ডেকেছি। এর বাইরে আর কিছু নয়। তবে যদি আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বাধা আসে তাহলে আমরাও কঠোর হবো।

    সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি আসার খবরে প্রতিবাদ সমাবেশ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ বছর পর কে আসলো কে গেলো আমাদের দেখার সময় নেই। প্রধানমন্ত্রীকে নিয়ে যারা কটূক্তি করেছেন সেই দলের নেতাকর্মী বা তাদের কোনো সমাবেশ হতে দেওয়া যাবে না। নুরুল ইসলাম মনিকে পাথরঘাটার মাটিতে পা ফেলতে দেওয়া যাবে না।

    এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, দেশের দুটি বৃহত্তর দল একই দিন সমাবেশে ডাক দিয়েছে; আমাদের কাছে অনুমতি চেয়েছে। এখন পর্যন্ত আমরা অনুমতি দেইনি। তারপরও যদি আইনকে উপেক্ষা করে কোনো দল সমাবেশের প্রস্তুতি নেয় তাহলে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা কঠোর হবো।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক, এক মাসের কারাদণ্ড
    • বিশ্ব জলাভূমি দিবস: পাথরঘাটায় জলাভূমি রক্ষায় মানববন্ধন
    • বরগুনায় ইয়াবাসহ দম্পতি আটক
    • পাথরঘাটার মাঝের চরে নেই শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলহীন শতাধিক শিশু
    • বরগুনায় বিএনপির মামলায় জামায়াতের পৌর আমিরসহ ৩ জনের জামিন মঞ্জুর
    • বরগুনায় বিএনপি নেতাদের ওপর হামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
    • বরগুনায় মুখোশ পরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ধ্বংস হয়ে যাচ্ছে বিসিসির এনেক্স ভবন
    • বরিশালে দাবিকৃত চাঁদা না দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, থানায় মামলা
    • শিক্ষার্থীদের যেসব ফি দিতে হবে না শিক্ষাপ্রতিষ্ঠানকে
    • আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
    • বরিশালে সাবেক এমপিসহ আ.লীগের তিন নেতার জামিন
    • পিরোজপুরে পৃথক অটোরিকশার ধাক্কায় নিহত ২
    • ঝালকাঠিতে বিএনপি নেতা চপল কারাগারে
    • জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
    • পিরোজপুরে ঢাক-ঢোল বাজিয়ে জমি বুঝে নিল মালিকপক্ষ
    • যুবকের পেট থেকে ২২ শ ইয়াবা উদ্ধার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ধ্বংস হয়ে যাচ্ছে বিসিসির এনেক্স ভবন
    •  বরিশালে দাবিকৃত চাঁদা না দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, থানায় মামলা
    •  শিক্ষার্থীদের যেসব ফি দিতে হবে না শিক্ষাপ্রতিষ্ঠানকে
    •  আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
    •  বরিশালে সাবেক এমপিসহ আ.লীগের তিন নেতার জামিন
    •  ধ্বংস হয়ে যাচ্ছে বিসিসির এনেক্স ভবন
    •  বরিশালে দাবিকৃত চাঁদা না দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, থানায় মামলা
    •  শিক্ষার্থীদের যেসব ফি দিতে হবে না শিক্ষাপ্রতিষ্ঠানকে
    •  আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
    •  বরিশালে সাবেক এমপিসহ আ.লীগের তিন নেতার জামিন