৩রা ফেব্রুয়ারি, ২০২৬ | ২০শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    ডেঙ্গু নিয়ে বরিশাল স্বাস্থ্য বিভাগের উদ্বেগ

    দেশ জনপদ ডেস্ক | ৫:৪৯ মিনিট, সেপ্টেম্বর ১৬ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥  স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার প্রাথমিক তথ্যে নড়েচরে বসেছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। তবে সচেতনতার কারণে বরিশাল অঞ্চলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা এখনো কম বলেই জানিয়েছে তারা।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী বিভাগে ১৫৪ জন রোগী এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

    এদের মধ্যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ১২১ জনকে। যদিও হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৯৭ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে, অর্থাৎ চিকিৎসায় তারা সুস্থ হয়েছেন।

    এছাড়া বাড়িতে যারা চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্যে অনেকেই সুস্থ হলেও সে তথ্য এখনও চুড়ান্তভাবে আসেনি স্বাস্থ্য বিভাগের কাছে।

    এর বাহিরে ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাওলানা আবদুর রাজ্জাক জিহাদী (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যুর তথ্য মৌখিকভাবে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

    যিনি ঢাকা থেকে সম্প্রতি বাড়িতে ফিরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি বুঝতে পারেন এবং পরীক্ষায় তা নিশ্চিত হওয়ার পর পুনরায় চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে গত ১৩ সেপ্টেম্বর রাতে মৃত্যুবরণ করেন।

    আর সবমিলিয়ে সোমবার সকাল পর্যন্ত স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্তের কোন তথ্যই ছিলো না স্বাস্থ্য বিভাগের কাছে। হিসেব অনুযায়ী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার আগে এসব রোগীরা কোন না কোনভাবে ঢাকায় গিয়েছিলেন।

    আর সেখান থেকে আসার পরই শরীরে ডেঙ্গুজ্বরের লক্ষণ দেখা দেয় তাদের।

    তবে সম্প্রতি পটুয়াখালীর ১২ জন এবং বরিশালের মেহেন্দিগঞ্জের ১ জনসহ মোট ১৩ জন রোগীর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার তথ্য ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য বিভাগকে।

    স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, রোগীদের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত তেমন কোন তথ্য পাওয়া যায়নি। যেখানে জ্বরে আক্রান্ত হওয়ার আগে ঢাকা বা অন্য কোথাও ছিলেন তারা।

    তাই এগুলোকে প্রাথমিকভাবে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত বলেই ধরে নেয়া হয়েছে। যদিও তথ্য আরও যাচাই-বাছাই করা হচ্ছে।

    বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারি পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বিষয়টি কেন্দ্রীয়ভাবেও সকলের নজরে এসেছে।

    বৃহস্পতিবার আইডিসিআর থেকে টিম আসছে। তাদের সাথে আমাদের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের একটি টিমও পটুয়াখালীতে যাবে।

    সেখান থেকে বিভিন্ন ধরণের নমুনা সংগ্রহ করবে। যার ফলাফল অনুযায়ী পরবর্তী করনীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হবে স্থানীয় স্বাস্থ্য বিভাগকে।

    এদিকে বরিশালের মেহেন্দিগঞ্জে একজন রোগীর স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত শনাক্ত হওয়ার বিষয়ে বলেন, আক্রান্ত ব্যক্তি ও তার স্বজনদের সাথে কথা বলে আরও ভালোভাবে তথ্য যাচাই-বাছাই করতে বলা হয়েছে। প্রয়োজনে সেখানে গিয়েও স্বাস্থ্য বিভাগের টিম কাজ করবে।

    তিনি বলেন, আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনার পাশাপাশি ডেঙ্গু ও ডায়রিয়ার সংক্রমনরোধে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি। প্রয়োজন নিজ নিজ অবস্থান থেকে সকলের সচেতন হওয়া।

    টবসহ পানি জমে থাকে এমন জায়গাগুলোকে পরিষ্কার রাখাসহ বাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে সকলকে। যাতে এডিসসহ কোন মশারই বংশ বিস্তার না হতে পারে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল
    • তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
    • বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্স-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
    • বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের বার্ষিক আনন্দ ভ্রমণ
    • বরিশালের আলোচিত বিউটি হলের জমির অবৈধ দখলদার বাহিনীকে কারাগারে প্রেরণ
    • বরিশালে ভোটের মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য
    • বরিশালে ডিবি পুলিশের কাছে থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল যুবদল
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশাল-৫ আসনে ইমাম-মুয়াজ্জিনদের আস্থার প্রতিক হাতপাখা
    • ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার
    • জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল
    • তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
    • নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান
    • পবিত্র শবে বরাত আজ
    • ভোলায় বাথরুমে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, হত্যার অভিযোগ স্বজনদের
    • নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বাউফলে বিএনপি প্রার্থীকে শোকজ
    • ধানের শীষের প্রচারণায় আ’লীগের প্রতিমন্ত্রীর স্ত্রী
    • কুয়াকাটা সৈকতে ভেসে আসছে হাজার মৃত জেলিফিশ, মাছ ধরা বন্ধ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশাল-৫ আসনে ইমাম-মুয়াজ্জিনদের আস্থার প্রতিক হাতপাখা
    •  ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার
    •  জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল
    •  তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
    •  নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান
    •  বরিশাল-৫ আসনে ইমাম-মুয়াজ্জিনদের আস্থার প্রতিক হাতপাখা
    •  ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার
    •  জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল
    •  তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
    •  নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান