২রা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    ঝালকাঠি

    ঝালকাঠিতে আ.লীগ নেতার ১০ লাখ টাকা ছিনিয়ে নিল বিএনপি নেতাকর্মীরা!

    আল-আমিন | ৮:৩০ মিনিট, ডিসেম্বর ০৪ ২০২৪

    ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদারের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জেলার পূবালী ব্যাংকের শাখা থেকে টাকা উঠিয়ে বাড়ি যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীরা আটকে রেখে তাকে লাঞ্ছিত করে টাকাগুলো ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

    মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের পূবালী ব্যাংকের নিচে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে মনিরুল ইসলাম তালুকদার টাকা তুলতে পূবালী ব্যাংকে আসেন। টাকা নিয়ে নিচে নামার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে কিল-ঘুষি ও লাথি দিতে শুরু করেন। এ সময় তার জামা ছিঁড়ে ফেলেন কয়েকজন। এ সুযোগে টাকা ছিনিয়ে নেন আরও কয়েকজন। এ সময় তার সঙ্গে থাকা ব্যবসায়িক পার্টনার জহিরুল ইসলাম জুয়েলকে মারধর করেন বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান। পরে তাকে সেখান থেকে চলে যেতে সহায়তা করেছেন আনিছুর রহমান ও তার কর্মী-সমর্থকরা।

    এ বিষয়ে মনিরুল ইসলাম তালুকদারের ব্যবসায়িক জহিরুল ইসলাম জুয়েল বলেন, ‘আমি ও মনির ভাই একসঙ্গে পূবালী ব্যাংকে যাই টাকা তোলার জন্য। কারণ একটি অনলাইন নিউজ পোর্টাল পত্রিকার প্রকাশক মনির ভাই। পত্রিকার সাংবাদিকদের বেতনের টাকা উঠাতে তিনি আমাকে ব্যাংকে আসতে বলেন। টাকা তুলে ব্যাংকের নিচে নামার সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। ওই সময় সেখান থেকে আমাকে তারা চলে যেতে বলায় পাশে সরে যাই। তখন দেখলাম বিএনপি নেতা আনিছুর রহমান মনির ভাইকে পাশের একটি কাপড়ের দোকানে নিয়ে যান। সেখানে মনির ভাইয়ের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করা হয়।’

    এ ব্যাপারে ঝালকাঠি শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, ‘মনিরুল ইসলামকে আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীরা। পরে শুনেছি, তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় বিএনপির যেসব নেতাকর্মী জড়িত আছে, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ছয় নেতাকর্মী জড়িত থাকার অভিযোগ উঠেছে। তারা কারা আমরা খোঁজখবর নিচ্ছি।’

    এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মবিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

    কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, ‘আমি ফেসবুকে দেখেছি। এ ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

    মনিরুল ইসলাম তালুকদার বলেন, ‘পূবালী ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলেছি। এর মধ্যে দুই লাখ টাকা একজনকে দিয়েছি। বাকি টাকা নিয়ে ব্যাংকের নিচে নামার সঙ্গে সঙ্গে বিএনপি নেতা আনিছুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল ফকিরসহ বিএনপির বেশ কয়েকজন নেতা আমাকে আটকে রেখে টাকা দাবি করেন। পরে জোর করে আমার কাছে থাকা ১০ লাখ টাকা ছিনিয়ে নেন তারা।’

    ঝালকাঠি থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘মনিরুল ইসলাম তালুকদার দুই মামলার আসামি। তাকে আটকে রাখার খবর শুনে পুলিশ পাঠানো হয়। পুলিশ যাওয়ার আগেই তিনি চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ঝালকাঠিতে সিঁড়ি বেয়ে উঠতে হয় ২ কোটি টাকার সেতুতে, চরম দুর্ভোগে এলাকাবাসী
    • ঝালকাঠীতে পুলিশের বাইকে চড়ে প্রার্থীর প্রচারণা
    • কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম
    • ঝালকাঠিতে নিখোঁজের ৮ঘণ্টা পর নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার
    • দুই বছরেও শেষ হয়নি আমুয়া হাসপাতালের সংযোগ সেতু, দুর্ভোগে হাজারো মানুষ
    • ঝালকাঠিতে বসতঘরে অগ্নিকাণ্ডে শিশু দগ্ধ, মসজিদে মাইকিং করে উদ্ধার
    • ঝালকাঠিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত