১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ | ৬ই ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    কলাপাড়া

    কুয়াকাটার নব নির্বাচিত মেয়রের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

    দেশ জনপদ ডেস্ক | ৯:০৭ মিনিট, জানুয়ারি ১২ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ কুয়াকাটায় রাজনৈতিক দলছুট হয়ে স্বতন্ত্র মোড়কে নির্বাচিত মেয়র মো: আনোয়ার হোসেন হাওলাদার মেয়র হিসেবে শপথ না নিতেই তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, লুটপাট ও চাঁদাবাজির মদদদাতা, গডফাদার এর ভূমিকায় অবতীর্ন হওয়ার এন্তার অভিযোগ উঠেছে।

    ভূমি দস্যুতায় আলোচিত জাপা (এ) নেতা রুহুল আমিন হাওলাদারের ঘনিষ্ঠজন খ্যাত আনোয়ার কুয়াকাটা পৌরসভা নির্বাচনের পর আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের ক’নেতার সাথে দেখা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ছবি অনুসারীদের দিয়ে পোষ্ট দিয়ে অদৃশ্য শক্তির ইন্ধনে ক্রমশ: বেপরোয়া হয়ে উঠছেন বলে একাধিক ভুক্তভোগীর অভিযোগ।

    জানা যায়, ২৮ ডিসেম্বর’২০১৯ অনুষ্ঠিত কুয়াকাটা পৌর নির্বাচনের জের ধরে রবিবার (১০জানুয়ারী) রাতে জিরো পয়েন্ট এলাকায় দুই লাখ টাকা চাঁদার দাবীতে পৌর যুবলীগের সদস্য রফিক ফরাজীকে মারধর ও প্রান নাশের হুমকী দেয় মেয়রের ছত্রছায়ায় থাকা সন্ত্রাসীরা।

    এসময় রফিকের সাথে থাকা ১৭ হাজার টাকা এবং একটি স্বর্নের চেইন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এর আগে নবনির্বাচিত মেয়র আনোয়ার হাওলাদার’র উপস্থিতিতেই হোসেন পাড়া এলাকার মো. রফিক ও হালিমের নেতৃত্বে ৭-৮জনের একদল সন্ত্রাসী তাকে মাধরধর ও জীবন নাশের হুমকী দেয় বলে রফিকের অভিযোগ। ছাত্রলীগ নেতা নুরুজ্জামান ও আব্বাসী হত্যা মামলার আসামীরা এ চাঁদা দাবী এবং মারধরে অংশ নেয়, যারা সকলেই বিএনপি নেতা-কর্মী।

    প্রত্যক্ষদর্র্শী আব্দুর রশিদ সরকার জানান, ’রফিক মনিরের ফলের দোকানের সামনে অবস্থান করছিল। হঠাৎ একদল সন্ত্রাসী যুবলীগ সদস্য রফিককে অতর্কিত ভাবে মারধর করে। মারধরে অংশ নেয়া এরা সকলেই নবনির্বাচিত পৌর মেয়র আনোয়ার হাওলাদারের আত্মীয় স্বজন।

    আব্দুর রশিদ আরও বলেন, ’এসময় মেয়র আনোয়ার হাওলাদার পুলিশ বক্সে উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, মেয়র নির্বাচিত হবার পর দ্বায়িত্বভার গ্রহন করার আগেই তার লোকজনের এমন কর্মকান্ড আমাদের হতবাক করেছে। এসময় তিনি সহ প্রায় অর্ধশতাধিক লোক সেখানে উপস্থিত ছিলেন দাবী করেন।

    পৌর যুবলীগ সদস্য রফিক ফরাজী বলেন, ’কুয়াকাটা পৌর নির্বাচনের পর হোসেন পাড়া এলাকার রফিক, হালিম, মতিউর, মনির, আনোয়ার, বায়েজিদসহ নবনির্বাচিত মেয়রের স্বজনরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে আসছে।

    অন্যথায় কুয়াকাটা ছেড়ে চলে যাবার হুমকী প্রদান করে। রবিবার রাতে স্বদেশ প্রত্যাবর্তণ দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চৌ-রাস্তা মোড়ের মনিরের ফলের দোকানের সামনে আসলে অতর্কিত ভাবে কিছু বুঝে ওঠার আগেই তাকে এলো পাথারী ভাবে কিল ঘুষি দিতে থাকে ওই সন্ত্রাসীরা।

    রফিক দাবী করেন নবনির্বাচিত মেয়রের নির্দেশেই তার উপর এমন হামলা করা হয়। ফল বিক্রেতা মনির অভিযোগ করেন, মারধরের ঘটনার স্বাক্ষী না হতে তাকেও হুমকী দেয়া হয়েছে।

    এদিকে আওয়ামী লীগ নেতা ছালাম গাজী অভিযোগ করেন, নির্বাচনের পর তার বাড়ীতে হামলা চালিয়ে হাঁস মুরগী সহ তার ঘরের জিনিজপত্র লুট ও ভাংচুর করেছে নবনির্বাচিত মেয়রের লোকজন।

    কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক ইসাহাক শেখ জানান, নৌকার সমর্থক জাকির হোসেন, আবু হানিফ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ছালাম গাজী, মোঃ মোশাররফ, পৌর যুবলীগ নেতা নুরুজ্জামান সহ একাধিক নেতা-কর্মীকে মারধর ও হুমকী দেয়া হচ্ছে।

    তিনি আর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীণ আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা ও মারধর করা হচ্ছে।

    যুবলীগের আহবায়ক অভিযোগ করেন, হাইব্রীড ও সুবিধাভোগী কতিপয় নেতা নবনির্বাচিত মেয়রের ছত্রছায়ায় বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মিদের উপর চড়াও হচ্ছে। এলাকা ছাড়ার হুমকী দিচ্ছে।

    কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি ও সদ্য পরাজিত মেয়র আঃ বারেক মোল্লা বলেন, পৌর নির্বাচনের জের ধরে আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীদের মারধর ও নানা ভাবে হুমকী দেয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, হাইব্রীড ও দলছুট কতিপয় সূবিধাভোগী সন্ত্রাসী নবনির্বাচিত মেয়রের ইন্ধনে এসব করছে। এবিষয়ে তিনি পটুয়াখালী পুলিশ সুপারকে অবহিত করেছেন বলে জানান।

    এ বিষয়ে নবনির্বাচিত মেয়র মো: আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ’রবিবার রাতে জিরো পয়েন্টে পুলিশ বক্সে তিনি সহ বিএনপি নেতা ব্যবসায়ী শাহজাহান আকন মহিপুর থানার ওসি মনিরুজ্জামানের সাথে কথা বলছিলেন।

    এসময় পুলিশ বক্সের বাহিরে রফিক তাকে অকথ্য ভাষায় গালাগালি করছিল। ওসি নিজেই এর প্রত্যক্ষদর্শী।’ মেয়র আরও বলেন, ’তার কোন সন্ত্রাসী বাহিনী নেই। তার কোন লোকে কাউকে মারধর কিংবা চাঁদা দাবী করেনি।

    মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ’রাতে তিনি পুলিশ বক্সে অবস্থান করছিলেন। এসময় হৈ চৈ ও লোকজনের জটলা দেখতে পান। কি হয়েছে জিজ্ঞেস করতে জড়ো হওয়া লোকজন যার যার মত চলে যায়। মারধর কিংবা চাঁদা দাবীর বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পটুয়াখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
    • কলাপাড়ায় বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত
    • পটুয়াখালীতে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ ‘খালেদা জিয়া’
    • পটুয়াখালীতে শিকলে বেঁধে বিপন্ন প্রজাতির ভোদর পালন, অতঃপর উদ্ধার
    • কুয়াকাটার আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    • পটুয়াখালীতে মাইক্রোবাস উল্টে পর্যটক আহত
    • মহিপুরের আলোচিত সন্ত্রাসী সোহেল ফকির র‌্যাবের জালে
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ধ্বংস হয়ে যাচ্ছে বিসিসির এনেক্স ভবন
    • বরিশালে দাবিকৃত চাঁদা না দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, থানায় মামলা
    • শিক্ষার্থীদের যেসব ফি দিতে হবে না শিক্ষাপ্রতিষ্ঠানকে
    • আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
    • বরিশালে সাবেক এমপিসহ আ.লীগের তিন নেতার জামিন
    • পিরোজপুরে পৃথক অটোরিকশার ধাক্কায় নিহত ২
    • ঝালকাঠিতে বিএনপি নেতা চপল কারাগারে
    • জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
    • পিরোজপুরে ঢাক-ঢোল বাজিয়ে জমি বুঝে নিল মালিকপক্ষ
    • যুবকের পেট থেকে ২২ শ ইয়াবা উদ্ধার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ধ্বংস হয়ে যাচ্ছে বিসিসির এনেক্স ভবন
    •  বরিশালে দাবিকৃত চাঁদা না দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, থানায় মামলা
    •  শিক্ষার্থীদের যেসব ফি দিতে হবে না শিক্ষাপ্রতিষ্ঠানকে
    •  আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
    •  বরিশালে সাবেক এমপিসহ আ.লীগের তিন নেতার জামিন
    •  ধ্বংস হয়ে যাচ্ছে বিসিসির এনেক্স ভবন
    •  বরিশালে দাবিকৃত চাঁদা না দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, থানায় মামলা
    •  শিক্ষার্থীদের যেসব ফি দিতে হবে না শিক্ষাপ্রতিষ্ঠানকে
    •  আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
    •  বরিশালে সাবেক এমপিসহ আ.লীগের তিন নেতার জামিন