২রা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    রাজনীতি

    ইসলামী আন্দোলন

    মাজার ভাঙা ও লাশ পোড়ানো ইসলাম সম্পর্কে অজ্ঞতাজনিত বর্বরতা

    দেশ জনপদ ডেস্ক | ৮:০৭ মিনিট, সেপ্টেম্বর ০৬ ২০২৫

    রাজবাড়ীর গোয়ালন্দে মাজার ভাঙা এবং লাশ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘ইসলাম সম্পর্কে অজ্ঞতাজনিত বর্বরতা’ আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, এ ধরনের ঘটনা ইসলাম, ইসলামী রাজনীতি কিংবা ইসলামী চিন্তার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।

    শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এসব তথ্য জানান।

    বিবৃতিতে তিনি বলেন, এ ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। তার ভাষায়, জনমনে এ বিষয়ে অস্থিরতা বিরাজ করছে—এটা প্রশাসন জানত। তাদের কাছে বিষয়টি একাধিকবার তোলা হয়েছিল। কিন্তু তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং তাদের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণেই ঘটনাটি সংঘটিত হয়েছে। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

    গাজী আতাউর রহমান ইসলামের ইতিহাস ও শিক্ষা তুলে ধরে বলেন, ইসলাম দাওয়াহ নির্ভর একটি ধর্ম। বিশেষ করে এই অঞ্চলে ইসলাম বিস্তার লাভ করেছে প্রেম-ভালোবাসা, জ্ঞান ও সামাজিক উন্নয়নের মাধ্যমে। ভিন্নমতের সাথে সহাবস্থান এবং যুক্তি-তর্কের মাধ্যমেই ইসলাম এখানে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে কারো লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার মতো কাজ কোনোভাবেই ইসলাম সমর্থন করে না।

    তিনি স্মরণ করিয়ে দেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনকি কাফেরের লাশের প্রতিও সম্মান প্রদর্শন করেছেন। সেখানে মুসলমান পরিচয়ধারী কারো লাশ কবর থেকে উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার মধ্যে যে বর্বরতা দেখা গেছে, তা ইসলামের চিন্তা কাঠামোয় কল্পনাও করা যায় না। যারা ইসলামের নাম করে এটা করেছে তারা শরীয়াহ ও ইসলামের মৌলিক নীতি সম্পর্কে কিছুই জানে না।

    তিনি আরও বলেন, একদিকে ইসলামের নামে মাজার তৈরি করে সেখানকার কার্যকলাপ ইসলামের মূল বার্তার বাইরে চলে যাচ্ছে, অন্যদিকে মাজার বিরোধী নামধারীরা লাশ পুড়িয়ে দেওয়ার মতো উগ্রতায় লিপ্ত হচ্ছে—দুই পক্ষের এই অজ্ঞতা ও উচ্ছৃঙ্খলতাই ঘটনাটিকে এ পর্যায়ে নিয়ে এসেছে। বাংলাদেশের সামগ্রিক ইসলাম চর্চার চরিত্র, ধরন ও প্রকৃতির সঙ্গে এই ঘটনার ন্যূনতম কোনো সম্পর্ক নেই।

    ইসলামী আন্দোলনের এই মুখপাত্র মনে করেন, বাংলাদেশের মতো ধর্মপ্রাণ সমাজে ধর্মীয় বিষয়ে সমস্যার সমাধান করতে হলে একটি গ্রহণযোগ্য প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। তার মতে, যদি সামাজিক ও ধর্মীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে এ ধরনের সমস্যা সমাধান করা যেত, তাহলে পরিস্থিতি এতদূর গড়াত না।

    সংগঠনটি দাবি করেছে—প্রথমত, ঘটনাটির সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদে ধর্মীয় ইস্যুগুলোকে কেন্দ্র করে যেন সংঘাত তৈরি না হয়, সেজন্য রাষ্ট্রীয়ভাবে একটি গ্রহণযোগ্য ও কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

    বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    • জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    • বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১০
    • অবশেষে ৪ ফেব্রুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান
    • ক্ষমতায় গেলে জামায়াত কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটি জঘন্য মিথ্যাচার : শফিকুর রহমান
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত