২রা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    ভোলা

    ন্যায্য দাম পাচ্ছেন না ভোলার পানচাষিরা

    নিজেস্ব প্রতিবেদক | ৮:৫৩ মিনিট, সেপ্টেম্বর ০৪ ২০২৫

    ভোলার চরফ্যাশন উপজেলায় মিষ্টি পান চাষাবাদ করছেন কৃষকেরা। এই এলাকার মিষ্টি পানের খ্যাতি উপকূলীয় দ্বীপ জেলা ভোলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে। বিগত সময়ে দেশের বাইরেও এ পান রপ্তানি করা হয়েছে। বিশেষ করে, বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অতিথি আপ্যায়নে এ মিষ্টি পান বিবেচিত হয়ে থাকে।

    এ ছাড়া অনেকে বেড়াতে গেলে কয়েক বিড়া পান সঙ্গে নিয়ে যান প্রিয়জনদের বাড়িতে।

    খোঁজ নিয়ে জানা গেছে, চরফ্যাশন উপজেলায় অনেক কৃষক পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। চলতি মৌসুমে পানের ভালো ফলনও হয়েছে। তবে বাজারে ন্যায্য দাম না পাওয়ায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

    উৎপাদন খরচের তুলনায় পান বিক্রি করে তাঁরা যে দাম পাচ্ছেন, তা হতাশাজনক। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকেরা সাধারণত আবাদি ও অনাবাদি জমিতে পান চাষ করেন। পান চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন।

    কৃষকেরা জানান, ৭২টি পানে এক বিড়া। ১২ বিড়া পানে এক পাই। তাঁদের কাছ থেকে পাইকারেরা পাই হিসেবে পান কিনছেন। একসময় তাঁদের উৎপাদিত এ পান দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা হতো। তবে ৫ আগস্টের পর এ পান আর বিদেশে রপ্তানি করা হচ্ছে না। এ ছাড়া পানের দাম কম হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা।

    চরফ্যাশন উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত এ ছয় মাস পান উৎপাদন বেশি হয়। চলতি মৌসুমে ১০৫ হেক্টর জমিতে পান চাষাবাদ হচ্ছে। উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে প্রায় ১ হাজার ৫০০ জন কৃষক পান চাষাবাদ করছেন। এর মধ্যে নীলকমল, নুরাবাদ, আহাম্মদপুর, এওয়াজপুর ও ওসমানগঞ্জ ইউনিয়নে পান চাষ বেশি হয়।

    উপজেলার নীলকমল ইউনিয়নের পানচাষি লিটন বিশ্বাস জানান, তিনি চলতি মৌসুমে এক একর জমিতে পান চাষ করেছেন। এতে তাঁর প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে। ধার-দেনা করে প্রতিবছরই পান চাষ করছেন।

    লিটন বলেন, ‘বিগত বছরগুলোতে খরচ পুষিয়ে লাভবান হয়েছি। অন্য কোনো আয়ের উৎস নেই। পান বিক্রি করে যে আয় হয়, তা দিয়েই চলে সংসার। তবে এই বছর এখন পর্যন্ত ২ লাখ টাকার পান বিক্রি করে লোকসানে আছি। এদিকে ঋণের কিস্তি পরিশোধ করতেও হিমশিম খেতে হচ্ছে।’

    নুরাবাদ ইউনিয়নের চাষি নিমাই বৈরাগী বলেন, ‘দীর্ঘ কয়েক বছর ধরে পান চাষাবাদ করে আসছি। চলতি মৌসুমে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ২ একর জমিতে ৯৫০টি বরজে পান চাষ করছি। এক পাই পান যেখানে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে, সেই পান এখন ৬০০ টাকায় বিক্রি হয়। সার-ওষুধের দাম অনেক, খরচের সঙ্গে আয়-ব্যয়ের হিসাব মিলছে না।’

    কৃষি অফিস বলছে, বর্ষার মৌসুমে পানের দাম কিছুটা কম থাকে। তবে শীত মৌসুমে পানের দাম বেড়ে যাওয়ার ফলে কৃষকেরা তখন তাঁদের লোকসান পুষিয়ে নিতে পারেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা আজ বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘বিভিন্ন কারণে পানচাষিরা বিগত বছরগুলোর তুলনায় এ বছর দাম কিছুটা কম পেলেও আমরা কৃষি অফিস থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি।’

    নাজমুল হুদা আরও বলেন, যদি পান বিদেশে রপ্তানি বাড়ানো যায়, তাহলে কৃষকেরা আশানুরূপ দাম পাবেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ভোলার বোরহানউদ্দিনে জামায়াত–বিএনপি সংঘর্ষে আহত ১৫
    • ভোলায় হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত ৩
    • ভোলায় সড়কে প্রাণ গেলো ৪ জনের
    • ভোলায় পৃথক ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
    • দাঁড়িপাল্লার প্রচারে বাধা, নারীর কান ছিঁড়ে মাথা ফাটালেন যুবদল নেতা
    • ভোলায় র‍্যাবের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
    • লালমোহনে ভাঙারি মালামালের গুদামে অগ্নিকাণ্ডে ৭ লাখ টাকার ক্ষতি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত