২রা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    বরিশাল সিটি করপোরেশনের কাউনিয়া আবাসন প্রকল্পের ৬ কোটি টাকা উধাও

    এ.এ.এম হৃদয় | ৯:২২ মিনিট, সেপ্টেম্বর ০২ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশনের কাউনিয়া আবাসন প্রকল্পে প্রায় ২৪০টি প্লটের বুকিং বাবদ গ্রাহকদের দেওয়া ৬ কোটি ৪৪ লাখ টাকার কোনো হদিস নেই। দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে, সাবেক মেয়রের সময়ে অনিয়ম ও দুর্নীতি হয়েছে; অযোগ্য ব্যক্তিদের বরাদ্দ দেওয়া হয়েছে, জমা হওয়া কিস্তির টাকা মিলছে না এবং সরকারি হিসাবও অচল। ফলে স্থানীয় বাসিন্দা ও প্রকল্পের গ্রাহকরা অসন্তোষ প্রকাশ করছেন। কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি আদালতে বিচারাধীন, তাই প্রকল্পের কাজ স্থগিত রয়েছে এবং নতুন কিস্তি আদায় করা সম্ভব হচ্ছে না।

    খোঁজ নিয়ে জানা যায়, বিগত সরকারপ্রধান শেখ হাসিনার ফুফাত ভাই আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দুই দফা বরিশাল সিটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে তিনি সিটি করপোরেশনের স্বল্প আয়ের আবাসন প্রকল্পে ২৪০টি প্লট বরাদ্দ দেন। এই প্লটের জন্য নির্ধারিত ৬ কোটি ৪৪ লাখ টাকা আইএফএসসি ব্যাংকে জমা পড়লেও তার কোনো হদিস মিলছে না বলে অভিযোগ রয়েছে।

    বরিশাল নগরীর কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কাউনিয়া আবাসন প্রকল্পে সরেজমিনে ঘুরে দেখা যায়, জমিগুলো এখন ‘শূন্য ও অবহেলিত’ অবস্থায় পড়ে আছে।

    সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, অ্যাকাউনট্যান্ট যারা থাকেন, তাদের কিছু করার থাকে না। মৌখিকভাবে বলে দেওয়া হয় কাজটা করে নিয়ে এসো। তার পর যদি উনি কাজটা না করেন, তো কপালে যা হওয়ার সেইটাই হয়।

    তিনি আরও বলেন, এই মেয়র সিটি করপোরেশনের ২৬ জন কর্মকর্তা-কর্মচারীকে বিনা অপরাধে চাকরি থেকে সরিয়েছেন। সেই ঘটনা সর্বজন স্বীকৃত। পরে একজন মেয়র নিরপেক্ষ একটি তদন্ত কমিটি দিয়ে বিষয়টি খতিয়ে দেখেছেন।’

    স্থানীয়রা জানিয়েছেন, আবাসন প্রকল্পের বরাদ্দ কার্যক্রমে স্বচ্ছতা নেই। সিটি এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসিক জমির মালিক হওয়ার যোগ্য না থাকা সত্ত্বেও সাবেক মেয়র বিভিন্ন ব্যক্তি ও পরিবারের সদস্যদের বরাদ্দ দিয়েছেন।

    নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাদিক অনুসারী টুটুলকে ১৫ টা প্লট, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর, সাদিক অনুসারী মান্নাসহ নিজস্ব লোক দিয়ে সব প্লট নিজেই বরাদ্দ নিয়েছে। আমাদের এখানে মালিকানা জমিগুলোও তারা প্লটের ভিতরে নিয়েছে।

    আরেক বলেন, আগের যে রাস্তা, সেই রাস্তাগুলোও তারা বন্ধ করে দিয়েছে। ভেতরের যারা বাসিন্দা, তারা যাতায়াতের জন্য সমস্যায় আছে। তারা বের হতে পারছে না।

    বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, স্থানীয়দের ক্ষোভের মুখে হাইকোর্ট ২০২৩ সালে হাউজিং প্রকল্পের কাজে স্থগিতাদেশ দিয়েছে। তাই নতুন কিস্তির টাকা মিলছে না। প্রকল্পের ২৪০টি প্লটের মোট দাম ধরা হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ টাকা। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারি বলেন, ‘সিটি করপোরেশনের যে কিস্তিগুলো পাওয়ার কথা ছিল, সেগুলোও উঠছে না। অর্থাৎ সিটি করপোরেশনের একটি বিশাল অঙ্কের আয় এই মামলার জন্য বন্ধ আছে। মামলা নিষ্পত্তি হওয়ার পরে আমরা পরবর্তী সময়ে এই উদ্যোগগুলো গ্রহণ করব।

    তিনি আরও বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব হলো স্বচ্ছতা ও ন্যায় নিশ্চিত করা। এজন্য আদালতের নির্দেশনা অনুসারে আমরা সব প্রক্রিয়া অনুসরণ করছি। যেকোনো নতুন বরাদ্দ বা কিস্তি কার্যক্রম শুধু মামলা নিষ্পত্তির পরই কার্যকর করা হবে।

    স্থানীয়রা আশা করছেন, কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করবে এবং প্রকল্পের টাকার হদিস নিশ্চিত করে কাজ পুনরায় শুরু করবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশালে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১১
    • বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
    • ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত