২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ই ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    বরিশালে চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ড, চারটির রহস্য হয়নি উদঘাটন : খুনিরা অধরা

    এ.এ.এম হৃদয় | ১০:৩৭ মিনিট, ফেব্রুয়ারি ২৭ ২০২৬

    বিগত পাঁচ বছরের ব্যবধানে বরিশালের গৌরনদীতে চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় পাঁচটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে একটি হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার হলেও অন্য চারটি হত্যকান্ডের আজও রহস্য কিংবা আসামি গ্রেপ্তার হয়নি।

    সূত্রমতে, ২০২০ সালের ১৯ আগস্ট গৌরনদী উপজেলার বাটাজোর থেকে নিজের ইজিবাইকে যাত্রী নিয়ে ভুরঘাটার দিকে যাওয়ার পথে নিখোঁজ হয় উজিরপুর উপজেলার মোড়াকাঠী গ্রামের আব্দুস সালাম রাঢ়ীর ছেলে মামুন রাঢ়ী। নিখোঁজের আটদিন পর ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদীর বার্থী ডিগ্রি কলেজের সামনের খাল থেকে ইজিবাইক চালক মামুনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    এ ঘটনায় নিহতের পিতা আব্দুস সালাম রাঢ়ী গৌরনদী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের ঘটনার দীর্ঘদিন অতিবাহিত হলেও অদ্যবধি হত্যার রহস্য কিংবা কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী।

    নিহতের ভাই সোহেল রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, শুরুতেই গৌরনদী মডেল থানা পুলিশ মামলাটি তদন্ত শুরু করেন। পরবর্তীতে থানা পুলিশ হত্যার কোন ক্লু উদঘাটন করতে না পারায় মামলাটি পিবিআইকে তদন্তের জন্য আদালতে আবেদন করা হয়। আদালতের বিচারক মামলাটি তদন্তের জন্য জেলা সিআইডিকে নির্দেশ দিয়েছেন। কয়েকদফা সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থলসহ তাদের (সোহেল) নিজ গ্রাম পরিদর্শন করে সন্দেহভাজন একাধিক ব্যক্তির সাথে কথা বলেছেন।

    তবে ঘটনার প্রায় সাড়ে পাঁচ বছরেও অদ্যবধি হত্যাকান্ডের কোন ক্লু উদঘাটন কিংবা নিহতের ব্যবহৃত ইজিবাইক উদ্ধার করতে পারেননি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি (সোহেল রানা) হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

    অপরদিকে ২০২৪ সালের ২০ জুলাই সকাল নয়টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের গোলাম নবী হাওলাদারের পাট ক্ষেত থেকে আনুমানিক ৩৫ বছর বয়সের অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

    মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটি ফুলে শরীরের বিভিন্নস্থানে ফোসকা ও পচন ধরেছিলো। লাশের দুই পায়ের হাটুর নিচে গোড়ালির উপরে মাংসপেশি বিচ্ছিন অবস্থায় পাওয়া গেছে। তৎকালীন সময় পুলিশের ধারনা ছিলো কোন অজ্ঞাতনামা ব্যক্তিরা ২০২৪ সালের ১৭ থেকে ২০ জুলাইয়ের মধ্যে ওই যুবককে হত্যা করে লাশ গুমের জন্য ওই পাট ক্ষেতে ফেলে রেখে গিয়েছে।

    মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম জানিয়েছেন, উপজেলার খাঞ্জাপুর গ্রামের চৌকিদার মাহবুব মৃধা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে লাশ উদ্ধারের দিন রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অজ্ঞাতনামা ওই লাশের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

    এসআই নজরুল ইসলাম আরও জানিয়েছেন, নিহতের পরিচয় সনাক্ত না হওয়ায় লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ঘটনার ১৫ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অজ্ঞাতনামা লাশের পরিচয় মেলেনি। যেকারণে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হচ্ছেনা।

    এছাড়াও ২০২৪ সালের ১৬ আগস্ট গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামের কালাম সিকদারের ছেলে ও বার্থী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাশেদ সিকদারকে চাঁদার দাবিতে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে মামলা দায়ের করেন।

    ওই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে আসামিরা জামিনে রয়েছে। নিহতের ভাই রাসেল সিকদার বলেন, একলাখ টাকার চাঁদার জন্য আমার ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করেছি। আসামিরা অল্পদিনের ব্যবধানে জামিনে বের হয়ে আসে। ফলে সঠিক বিচার পাবো কিনা তা নিয়ে আমরা সন্দিহান।

    ২০২৫ সালের ১৬ নভেম্বর গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের নিজবাড়ির পুকুরের ঘাটলার নিচ থেকে ক্ষত অবস্থায় উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম হাওলাদারের (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মাজহারুল ইসলাম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

    নিহতের ভাই মাজহারুল ইসলাম বলেন, ঘটনার চার মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার কিংবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই আলাউদ্দিন জানিয়েছেন, মামলার তদন্ত কার্যক্রম এখনো চলমান আছে। ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে পাইনি। ঘটনার রহস্য উদঘাটনে কার্যক্রম চলছে।

    সর্বশেষ চলতি বছরের ১০ জানুয়ারি রাত এগারোটার দিকে গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কাসেমাবাদ এলাকায় নির্মম হত্যাকান্ডের শিকার হন ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০)। যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে উপর্যপুরিভাবে কুপিয়ে হত্যা করে।

    এ ঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের ছেলে স্বাধীন বেপারী অভিযোগ করে বলেন, আমার বাবাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকান্ডের প্রায় দেড় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত হত্যার রহস্য কিংবা ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী।

    মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই আরিফ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে কিছু পাওয়া যায়নি। তিনি আরও বলেন, প্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্তকরনের কাজ চলমান রয়েছেন।

    সার্বিক বিষয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন জানিয়েছেন, ক্লুলেস মামলাগুলোর রহস্য উদঘাটনের জন্য সিআইডির কাছে আবেদন করা আছে। এছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তাদের ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের জন্য নির্দেশনা দেওয়া আছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বানারীপাড়ায় আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন
    • বরিশালে চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ড, চারটির রহস্য হয়নি উদঘাটন : খুনিরা অধরা
    • বরিশালে ব্রিজের মালামাল চুরির দায়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতা গ্রেপ্তার
    • সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে : তথ্যমন্ত্রী
    • বরিশাল-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০
    • বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, ভবন তালাবদ্ধ
    • বরিশাল কান্ডে সুপ্রিম কোর্টে আ’লীগ-বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বানারীপাড়ায় আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন
    • বরিশালে চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ড, চারটির রহস্য হয়নি উদঘাটন : খুনিরা অধরা
    • বরিশালে ব্রিজের মালামাল চুরির দায়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতা গ্রেপ্তার
    • ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
    • সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে : তথ্যমন্ত্রী
    • অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
    • রমজানে ফলের বাজারে উত্তাপ, বিপাকে মধ্যবিত্তরা
    • কুয়াকাটায় আগুনে ভস্মীভূত ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
    • পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুটি ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড
    • বরিশাল-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বানারীপাড়ায় আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন
    •  বরিশালে চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ড, চারটির রহস্য হয়নি উদঘাটন : খুনিরা অধরা
    •  বরিশালে ব্রিজের মালামাল চুরির দায়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতা গ্রেপ্তার
    •  ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
    •  সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে : তথ্যমন্ত্রী
    •  বানারীপাড়ায় আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন
    •  বরিশালে চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ড, চারটির রহস্য হয়নি উদঘাটন : খুনিরা অধরা
    •  বরিশালে ব্রিজের মালামাল চুরির দায়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতা গ্রেপ্তার
    •  ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
    •  সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে : তথ্যমন্ত্রী