উজিরপুর
উজিরপুরে হার্ট অ্যাটাকে বিএনপি নেতার মৃ’ত্যু, বিভিন্ন মহলের শোক
বরিশাল জেলার উজিরপুর পৌরসভা ২নং ওয়ার্ড বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরন করেন (ইন্না-লিল্লাহি………………..রাজিউন)।
রবিবার (২২ ফেব্রুয়ারি)দুপুর দেড়টার দিকে উজিরপুর পৌরসভা ২নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু হান্নান হাওলাদারের ছোট ভাই ওয়ার্ড বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন(৪৫) হার্ট অ্যাটাক করে মৃত্যুবরন করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে পুড়ো উজিরপুর পৌরসভা জুড়ে শোকের মাতম বইছে।
এদিকে নিহতের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে গভীর সমবেদনা জানান উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।



