পটুয়াখালী
পটুয়াখালীতে যুবকের লাশ উদ্ধার
পটুয়াখালীর বাউফলে পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম শাকিল মৃধা (২৫)। সে মহাশ্রাদ্ধি গ্রামের হাতেম মৃধা বাড়ির মৃত ছোবহান মৃধার ছেলে। নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয়রা বলেন, স্থানীয় মীলঘর এলাকায় ঢাকাগামী একটি বাস কাউন্টারে টিকিট বিক্রির কাজ করতেন শাকিল। প্রায় সাত মাস আগে সে বিয়ে করে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। দুপুরের দিকে ইউনিয়ন পরিষদের সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখা যায় । এ সময় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বাউফল থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, উদ্ধারের পর শাকিলের লাশ শনাক্ত করে পরিবারের লোকজন। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।


