ভোলা
বিএনপি ক্ষমতায় গিয়ে কল্যাণকর রাষ্ট্র গঠন করবে: মেজর হাফিজ
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, সারা বাংলাদেশে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে।
বিএনপি ক্ষমতায় গিয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করবে। সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি। সোমবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিরোধীতা করেছে। তখন তারা রাজাকার-আলবদর বাহিনী গঠন করে এ দেশের মানুষ হত্যা করেছে। এখন তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি শুরু করেছে। তারা বলছে জামায়াতে ভোট দিলে বেহশতে যাওয়া যাবে। এটি জনগণের সঙ্গে তাদের প্রতারণা। কারণ কোনো মার্কায় ভোট দিয়ে বেহশতে যাওয়া যায় না। তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতে হবে। এ দেশ তালেবানি রাষ্ট্র হবে নাকি শহিদ জিয়াউর রহমানের কল্যাণ রাষ্ট্র হবে। ১২ তারিখে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করলে সারা বিশ্বে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো, উপজেলা বিএনপি’র বর্তমান সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপি’র সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাছুম বিল্লাহ লালমোহন (ভোলা) প্রতিনিধি ০১৭৩২৭৭৩৫৯৯ ছবির ক্যাপশন: লালমোহনে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর (অব.) হাফিজ


