পটুয়াখালী
বাউফলে জামায়াতের নেতা কর্মীদের হাতে অবরুদ্ধ বিএনপি’র প্রার্থীর বহনকারী গাড়ী
পটুয়াখালী -২ বাউফলে বিএনপি মনোনীত (ধানের শীষ) মার্কার প্রার্থী সাবেক এমপি শহিদুল আলম তালুকদারর বহনকারী গাড়ি অবরুদ্ধ করে রাখে জামায়াতের নেতা কর্মী ও সমর্থকরা।
রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকে বাউফল থানার সামনে তার গাড়িটি অবরুদ্ধ করা হয়। পরে সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে গাড়িটি ছেড়ে দেয়া হয়।
সূত্রে জানাগেছে, বাউফলের চন্দ্রদ্বিপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজারে দাঁড়িপাল্লার একটি মিছিলে ধানের শীষের কর্মী সমর্থকরা হামলা করে। এঘটনার প্রতিবাদে শহরে জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
তখন বিএনপির কর্মী সমর্থকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তখন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে নিরব থাকতে দেখা যায়। সূত্র জানায়, বাউফল থানার ওসি মোহাম্মাদ সিদ্দিকু রহমানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অপসারণের দাবিতে কয়েকশ নেতা-কর্মী ও সমর্থক থানার সামনে জড়ো হয়।
এসময় বিএনপির সাবেক এমপি ও ধানের শীষ মার্কার প্রার্থী সহিদুল আলম একটি নির্বাচনী সভায় যোগ দিতে তার ব্যক্তিগত গাড়ি যোগে থানার সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন কমীসমর্থকরা তার গাড়িটি অবরুদ্ধ করে ভুয়া ভুয়া শ্লোগান দেয়।
একপর্যায়ে জামায়াতের শীর্ষ পর্যায়ের কয়েক নেতার হস্তক্ষেপে বিএনপি প্রার্থীর গাড়িটি ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় পৌর শহরে উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এ বিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, পরিস্থিতী নিয়ন্ত্রনের চেষ্টা চলছে।


