পাথরঘাটা
বিশ্ব জলাভূমি দিবস: পাথরঘাটায় জলাভূমি রক্ষায় মানববন্ধন
বরগুনার পাথরঘাটায় জলাভূমি রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১০ টার দিকে ‘জলাভূমি ও ঐতিহ্যবাহী জ্ঞান: সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন’‘ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের জীনতলা গ্রামের কয়েকশ বছরের পুরনো জলাশয়ে(ফেয়ার খাল) রক্ষার দাবিতে মানববন্ধনে করেছে এলাকার প্রায় চার শতাধিক মানুষ।
বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের ফিসনেট প্রকল্পের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এতে স্থানীয় কয়েশ জেলে,কৃষক ও নারী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পানি কমিটির সভাপতি মহিউদ্দিন এসমে, সাধারণ সম্পাদক এরফান আহমেদ সোয়েন, উপজেলা ভুমি কমিটির সাধারণ সম্পাদক উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের ফিসনেট প্রকল্পের নিজাম উদ্দিন, পরিবেশকর্মী আরাফাত রহমান, স্থানীয় বাসিন্দা ইদ্রিস কাজী, বাদল সরদার প্রমুখ।
বক্তারা বলেন, এই ফেয়ার খাল টি কয়েকশ বছরের পুরনো, এই খাল থেকে এক সময় মানূষ রান্না, কৃষি কাজসহ নানা কাজে ব্যবহার করবো। আজ তা ইতিহাস হয়ে গেছে। এই কাল টি পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি। এছাড়াও পাথরঘাটা পৌর শহরের সকল দিঘি, জলাভূমি উদ্ধারসহ পরিবেশ রক্ষার দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন বলেন, ধরিত্রীর ভারসাম্যের জন্য জলাভূমি রক্ষা এখন আমাদের প্রাণের দাবি হয়ে গেছে। এটা এখন মৌলিক দাবি হয়ে পড়ছে। বিগত কয়েক বছর ধরে পাথরঘাটা পৌর শহরের জলাভূমি রক্ষা নিয়ে আন্দোলন করে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কানে পানি যাচ্ছে না।
উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে বলেন, পানি ছাড়া জীবন চলে না, পানি ছাড়া যেমন জীবন অচল তেমনি জলাশয় ছাড়া ছাড়া পরিবেশ চলবে না। তাই আমরা জলাশয় উন্মুক্ত চাই।


