পটুয়াখালী
বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
পটুয়াখালীর বাউফল উপজেলার শৌলা গ্রামে মো. লুৎফার মীর (৫০) নামে এক কৃষকের খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। গতকাল (৩১ জানুয়ারি) রাত আনুমানকি ১০টার দিকে তার বাড়ির সামনের খড়ের গাদায় এ আগুন দেওয়া হয়। গত এক বছরে ধফায় ধফায় তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটিয়েছে দুর্বৃত্তরা।
আগুনের ঘটনায় এ পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পরিবারের দাবি,জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ১০টার দিকে খড়ের গাদায় আগুন দেখতে পান এক পথচারী। পরে ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন। তবে আগুন নিভানো যায়নি। পুরো খড়ের গাদা পুড়ে যায়। লুৎফার মীর জানান, তিনি একজন কৃষক। ৫ আগস্টের পর একদল দুর্বৃত্ত তার ঘর বাড়িতে হামলা, ভাঙচুর ও লাটপাট চালায়।
হামলাকারীরা তার ঘর থেকে নগদ ৫লাখ টাকা, তিনভরি স্বর্ণালঙ্কার, দুইট পানির পাম্প মেশিন, গবাদিপশুসহ যাবতীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ১৫দিন আগে তার হাস মুরগির ঘরের তালা ভেঙে ১৫টি হাস নিয়ে যায়। সবশেষ গতরাতে তার খড়ের গাদা পুড়িয়ে দেয়। প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে লুৎফার বলেন, পুরো পরিবার জীবন নিয়ে শঙ্কিত। যেকোনো সময় আমাদের পুড়িয়ে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা করছি। এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত তর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


