৪ঠা মার্চ, ২০২৬ | ১৯শে ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    পটুয়াখালী

    আমি নিশ্চিত আওয়ামী লীগের ভোট শতভাগ পাব : নুরুল হক নুর

    এ.এ.এম হৃদয় | ৯:৫৫ মিনিট, জানুয়ারি ১৬ ২০২৬

    আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নুর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

    নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের শাসনামলে তার ফুফুর বাড়িতে ঈদের দাওয়াতে গেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তার ওপর হামলা চালান। পরে হাজিরহাট লঞ্চঘাট এলাকায় ঢাকা যাওয়ার সময় তাকে বাধা দেয়া হয়। তিনি বলেন, জুলাইয়ের পর চাইলে এসব ঘটনার বিষয়ে মামলা করতে পারতেন, তবে তিনি তা করেননি।

    নুরুল হক নুর আরও বলেন, জুলাইয়ের পর দশমিনা থানায় কিছু নেতা-কর্মী মামলা-বাণিজ্যে জড়ালেও তার দলের কোনো নেতাকর্মী এতে যুক্ত ছিলেন না। তিনি বলেন, ‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’

    এ সময় তিনি খালেদা জিয়ার স্মৃতিচারণা করে বলেন, জুলাইয়ের পর তার সঙ্গে সাক্ষাতে খালেদা জিয়া সততা ও দেশপ্রেম নিয়ে রাজনীতি করার আহ্বান জানান এবং ড. মুহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার পরামর্শ দেন। তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী, যিনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি।

    সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সিদ্দিক আহমেদ মোল্লা ও ডা. গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিলন মিয়া, পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গণফোরাম নেতা মাহামুদুল্লাহ মধু, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা সজিব এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি মামুন। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠন, গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন। সভা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    • বাউফলে নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ
    • পটুয়াখালীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
    • পটুয়াখালীতে দুগ্রুপের সংঘর্ষ, আহত ৮
    • কুয়াকাটায় আগুনে ভস্মীভূত ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
    • দশমিনায় পুকুরে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু
    • পটুয়াখালীতে ছয়টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে ধার দেয়া টাকা ফেরত চাওয়ায় গৃহবধূর ওপর হামলার অভিযোগ
    • বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
    • বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে হাফেজকে পিটিয়ে হত্যা, মেয়েকে জখম
    • বরিশালে কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে সবজি, তেজ কমেনি কাঁচামরিচের
    • বরগুনায় সমন্বয়কের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
    • বরগুনায় তৃতীয় দিনেও উদ্ধার হয়নি সিমেন্টবোঝাই কার্গো
    • পিরোজপুরে আ.লীগের প্রভাবশালী নেতা গ্রেপ্তার
    • পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    • বরিশালে এজলাসে হট্টগোল, কারান্তরীণ বিএনপি নেতাসহ ১১ আইনজীবীর জামিন
    • স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে ধার দেয়া টাকা ফেরত চাওয়ায় গৃহবধূর ওপর হামলার অভিযোগ
    •  বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
    •  বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে হাফেজকে পিটিয়ে হত্যা, মেয়েকে জখম
    •  বরিশালে কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে সবজি, তেজ কমেনি কাঁচামরিচের
    •  বরগুনায় সমন্বয়কের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
    •  বরিশালে ধার দেয়া টাকা ফেরত চাওয়ায় গৃহবধূর ওপর হামলার অভিযোগ
    •  বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
    •  বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে হাফেজকে পিটিয়ে হত্যা, মেয়েকে জখম
    •  বরিশালে কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে সবজি, তেজ কমেনি কাঁচামরিচের
    •  বরগুনায় সমন্বয়কের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ