১০ই মার্চ, ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    মুলাদীতে ডিসি-ইউএনওর সামনেই সেতু উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয়দের হামলা, ভাঙচুর

    এ.এ.এম হৃদয় | ৬:৪৪ মিনিট, ডিসেম্বর ০৬ ২০২৫

    বরিশালের মুলাদীতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই একটি সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলা-ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতু উদ্বোধন অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। পরে কর্মকর্তারা সেতু উদ্বোধন না করেই ফিরে যান।

    হামলাকারীরা সেতুর নাম ফলক ও চেয়ার ভাঙচুর করে এবং লালগালিচা নিয়ে যায়। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। সেতুর নাম পরিবর্তন এবং সেতু নির্মাণের উদ্যোক্তাদের বাদ দিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় নাজিরপুর ও রামারপোল গ্রামের সাধারণ মানুষ এই হামলা করেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে

    মুলাদী ও কালকিনি থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    প্রত্যক্ষদর্শী কাচিচর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল ইসলাম জানান, আড়িয়াল খাঁ নদের ওপর সেতু উদ্বোধনের জন্য আজ সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা সেতুর পশ্চিম প্রান্তে উপস্থিত হন। সকাল ১০টার দিকে নাজিরপুর ও রামারপোল গ্রামের দুই শতাধিক লোক সেতুর পূর্বপাড় থেকে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রথমেই ফলক ভেঙে ফেলেন। পরে বিক্ষুব্ধরা উপস্থিত কর্মকর্তাদের সামনেই সভামঞ্চ ও চেয়ার ভাঙচুর করে লালগালিচা নিয়ে যান।

    জানা গেছে, ঢাকার সঙ্গে নাজিরপুর উপজেলার যোগাযোগ উন্নত করার লক্ষ্যে ২০১৪ সালে আড়িয়াল খাঁ নদের ওপর নাজিরপুর-রামারপোল সৌহার্দ্য সেতু নামে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমদাদুল হক মজনু। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর চলতি বছর মূল সেতু নির্মাণকাজ শেষ হয়। সংযোগ সড়কের কাজ অসম্পূর্ণ রেখেই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. আয়মন হাসান রাহাত মন্ত্রণালয় থেকে সেতুটির নাম পাল্টে ৩৬ জুলাই সেতু করে ৬ ডিসেম্বর উদ্বোধনের দিন ধার্য করেন। আজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে অনলাইনে যুক্ত হয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সেতু উদ্বোধনের কথা ছিল। তবে সচিব ও অন্য কর্মকর্তা আসার আগেই স্থানীয়রা অনুষ্ঠানে হামলা করে। ওই অনুষ্ঠানে সাবেক অতিরিক্ত সচিব ইমদাদুল হক মজনুসহ স্থানীয় অনেককে দাওয়াত দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

    এই ব্যাপারে মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দাদের হামলা ও ভাঙচুরের ঘটনায় আড়িয়াল খাঁ নদের সেতু উদ্বোধন অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মুলাদী ও কালকিনি থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সেতুটির নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ নামে উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছিল। তবে সেতুটির নাম নিয়ে স্থানীয় বাসিন্দারা আপত্তি জানিয়ে একটি অভিযোগ দিয়েছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। শনিবার স্থানীয়দের হামলায় উদ্বোধন অনুষ্ঠান করা সম্ভব হয়নি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশাল থেকে ১০ ঘণ্টা পর ৬ রুটে বাস চলাচল শুরু
    • মেঘনা নদীতে মধ্যরাতের অভিযানে ১৪ জেলে আটক
    • বরিশালে এসআই শোভনের বিরুদ্ধে স্ত্রীকে হত্যাচেষ্টার মামলা
    • বরিশাল বিশ্ববিদ্যালয়ে সড়ক নির্মাণে চাঁদা দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
    • ‎শত বছরের পুরাতন রাস্তা সংস্কার ও প্রশস্ত করার দাবিতে কাউখালীতে ৫ গ্রামবাসীর মানববন্ধন
    • বরিশালে ফিজিওথেরাপি পেশাজীবীদের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • বরিশালে আবাসিক হোটেলে হানিট্র্যাপ, তরুণীসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ঝালকাঠিতে দেড় কোটি টাকার খাল খননে শুভঙ্করের ফাঁকি
    • বরিশাল থেকে ১০ ঘণ্টা পর ৬ রুটে বাস চলাচল শুরু
    • তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত
    • ভোলার ৫ রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
    • মেঘনা নদীতে মধ্যরাতের অভিযানে ১৪ জেলে আটক
    • বরিশালে এসআই শোভনের বিরুদ্ধে স্ত্রীকে হত্যাচেষ্টার মামলা
    • ছাত্রদলের সহস্রাধিক ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা
    • ‘রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই ব্যবস্থা’
    • তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ
    • কুয়াকাটায় মৎস্যজীবী দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ঝালকাঠিতে দেড় কোটি টাকার খাল খননে শুভঙ্করের ফাঁকি
    •  বরিশাল থেকে ১০ ঘণ্টা পর ৬ রুটে বাস চলাচল শুরু
    •  তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত
    •  ভোলার ৫ রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
    •  মেঘনা নদীতে মধ্যরাতের অভিযানে ১৪ জেলে আটক
    •  ঝালকাঠিতে দেড় কোটি টাকার খাল খননে শুভঙ্করের ফাঁকি
    •  বরিশাল থেকে ১০ ঘণ্টা পর ৬ রুটে বাস চলাচল শুরু
    •  তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত
    •  ভোলার ৫ রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
    •  মেঘনা নদীতে মধ্যরাতের অভিযানে ১৪ জেলে আটক