২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ই ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    চরফ্যাশন

    ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় ব্যবসায়ীর মৃত্যু, আহত ৫

    নিজেস্ব প্রতিবেদক | ৮:০৩ মিনিট, এপ্রিল ০৪ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক : ‍ভোলার চরফ্যাশনে পূর্ব বিরোধের জেরে মো. মাসুদ (৩৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা মো. আলামিনসহ তার লোকজনের বিরুদ্ধে। এছাড়া তাদের হামলায় নিহতের পরিবারের আরও পাঁচজন আহত হয়েছেন। আহতরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন আবু বকরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই বাড়ির আব্দুল খালেকের ছেলে। তিনি ঢাকায় ক্ষুদ্র ব্যবসা করতেন। প্রধান অভিযুক্ত মো. আলামিন আবু বকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। নিহতের ভাই রাইহান ও চাচা সালাউদ্দিন অভিযোগ করে বলেন, মাসুদ ও তার অন্যান্য ভাইয়েরা মিলে ঢাকার সাভারে ক্ষুদ্র ব্যবসা করতেন। ঈদুল ফিতর উপলক্ষ্যে তারা সপরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।

    গতকাল বৃহস্পতিবার রাতে ভাইয়ের স্ত্রী আকলিমা ও বোন সিমার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে প্রতিবেশী স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন কয়েকজনকে নিয়ে নিয়ে তাদের ঘরে ঢুকে ঝগড়ার কারণ জানার চেষ্টা করলে মাসুদের অন্যান্য ভাইয়েরা তাদের ঘরে ঢুকতে দেননি।

    ফলে তাদের সাথে প্রথমে উত্তপ্ত বাগবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার জেরে রাতেই ওই স্বেচ্ছাসেবক দল নেতা তার লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালান। পরে স্থানীয়রা রাতে ঘটনাটির মীমাংসা করলেও মীমাংসায় সন্তুষ্ট হননি স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন। এতে আরও বেশি ক্ষিপ্ত হন ওই স্বেচ্ছাসেবক দল নেতা।

    তারা আরও জানান, গতকাল রাতের ওই ঘটনার পর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাসুদের ভাই রাইহান ও মহসিন দুলারহাট বাজারের দিকে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন লোকজন নিয়ে তাদের পথরোধ করে বেধড়ক পিটিয়ে ফের তাদের বাড়িতে গিয়ে হামলা চালান।

    বসতঘরে তাদের হামলায় বাধা দেওয়ার চেষ্টা করলে মাসুদসহ ওই পরিবারের পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ জড়িতদের সর্বোচ্চ সাজার দাবিও জানিয়েছেন নিহত মাসুদের পরিবারের সদস্যরা। তবে এ ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন অভিযুক্তরা। দুলারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার জানান, নিহত মাসুদের মরদেহ চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলা করেনি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
    • বরিশালে পা‌নিতে ডুবে দুই বান্ধবীর মর্মান্তিক মৃত্যু
    • ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা
    • ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ
    • দাঁড়িপাল্লার প্রচারে বাধা, নারীর কান ছিঁড়ে মাথা ফাটালেন যুবদল নেতা
    • ৯ মাস ধরে বন্ধ খেয়া, ভোগান্তিতে হাজারো মানুষ
    • ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক/ সড়কের আতঙ্ক সিএনজি চালিত অটোরিকশা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বানারীপাড়ায় আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন
    • বরিশালে চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ড, চারটির রহস্য হয়নি উদঘাটন : খুনিরা অধরা
    • বরিশালে ব্রিজের মালামাল চুরির দায়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতা গ্রেপ্তার
    • ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
    • সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে : তথ্যমন্ত্রী
    • অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
    • রমজানে ফলের বাজারে উত্তাপ, বিপাকে মধ্যবিত্তরা
    • কুয়াকাটায় আগুনে ভস্মীভূত ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
    • পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুটি ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড
    • বরিশাল-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বানারীপাড়ায় আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন
    •  বরিশালে চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ড, চারটির রহস্য হয়নি উদঘাটন : খুনিরা অধরা
    •  বরিশালে ব্রিজের মালামাল চুরির দায়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতা গ্রেপ্তার
    •  ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
    •  সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে : তথ্যমন্ত্রী
    •  বানারীপাড়ায় আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন
    •  বরিশালে চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ড, চারটির রহস্য হয়নি উদঘাটন : খুনিরা অধরা
    •  বরিশালে ব্রিজের মালামাল চুরির দায়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতা গ্রেপ্তার
    •  ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
    •  সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে : তথ্যমন্ত্রী