১১ই মার্চ, ২০২৬ | ২৬শে ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    কলাপাড়া

    কুয়াকাটায় ১০ দোকানে তালা দিলেন বিএনপি নেতার ছেলেরা

    দেশ জনপদ ডেস্ক | ৮:১১ মিনিট, মার্চ ২৯ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কুয়াকাটায় পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লীর দুই ছেলে ১০টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে সৈকতের পাশে শুঁটকি মার্কেটে এ ঘটনা ঘটে। দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ঈদের আগে দোকান না খুলতে পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন তারা।

    স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, প্রায় ছয় বছর আগে বেল্লাল মোল্লার কাছ থেকে তারা দোকান ভাড়া নেন এবং অগ্রিম হিসেবে ১ থেকে ১.৫ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দেয়। জমির মালিকানা দাবি করেন তিন ব্যক্তি। তারা হলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী, রাশেদুল-আফতাব ও বেল্লাল মোল্লা।

    দোকানিরা বিষয়টি সমাধানের জন্য একাধিকবার বৈঠকের চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। এ অবস্থায় কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লীর ছেলে লতাচাপলী ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রিয়াজ মুসুল্লী দোকানিদের নতুন চুক্তিতে রাজি হতে চাপ দেন।

    কিন্তু জমির মালিকানা নির্ধারণ না হওয়ায় তারা এতে রাজি হননি। পরে বৃহস্পতিবার সকালে রিয়াজ মুসুল্লী ও তার ভাই মহিপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মুসুল্লী লোকজন নিয়ে দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেন।

    নাম প্রকাশ না করার শর্তে একাধিক দোকানি জানান, তারা বেল্লাল মোল্লার কাছ থেকে ভাড়া নিয়েছিলেন এবং তাকে অগ্রিম টাকা দিয়েছেন। এখন তারা নতুন করে কারও সঙ্গে চুক্তি করতে চান না। তারা বলেন, আমাদের জীবিকা শুঁটকি বিক্রির ওপর নির্ভরশীল। গত এক মাস রোজায় তেমন বেচাকেনা হয়নি, ঈদের বাজার ধরতে না পারলে আমরা নিঃস্ব হয়ে যাব।

    বেল্লাল মোল্লা দাবি করেন, ১৯৯৬ সালে তিনি পটুয়াখালী পৌরসভার কমিশনার মিলন মিয়ার স্ত্রী উম্মে সালমার কাছ থেকে জমিটি ক্রয় করেন এবং সেখানে দোকান নির্মাণ করেন। এ নিয়ে দীর্ঘদিন কোনো বিরোধ ছিল না, কিন্তু সম্প্রতি ক্ষমতার অপব্যবহার করে দোকান দখল করা হয়েছে।

    অন্যদিকে, জমির মালিকানা দাবি করা রাশেদুল ও আফতাব জানান, ১৯৭০ সালে লাল মিয়া ৫ একর ৯৯ শতাংশ জমি ক্রয় করেন, যা তার ওয়ারিশরা তাদের আমমোক্তারনামা দেন। এ জমির মালিকানা নিয়ে বর্তমানে দেওয়ানি মামলা চলছে।কুয়াকাটা পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী বলেন, সভাপতির দুই ছেলে ক্ষমতার অপব্যবহার করে এ কাজ করেছে। এটি দলের জন্য বড় ক্ষতি।

    এদিকে, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী দাবি করেন, জমির বৈধ মালিক আমি। যারা আমার সঙ্গে চুক্তি করেছে, তাদের দোকান খুলে দেওয়া হয়েছে। অন্যরা অবৈধভাবে জায়গা দখল করে আছে। তার ছেলে রিয়াজ মুসুল্লী বলেন, এ জমি আমার বাবার। আমরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু সমাধান না পেয়ে তালা দিতে বাধ্য হয়েছি। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানিরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তারা দ্রুত তাদের ব্যবসা চালিয়ে যেতে পারেন এবং ঈদের আগে আর্থিক ক্ষতি এড়াতে পারেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পটুয়াখালীতে গৃহবধূকে খালে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
    • পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    • পটুয়াখালীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
    • কুয়াকাটায় আগুনে ভস্মীভূত ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
    • পটুয়াখালীতে ছয়টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যা
    • বরিশালে ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে হামলা-ভাঙচুর, ভিডিও ভাইরাল
    • পটুয়াখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরগুনায় বেপরোয়া কিশোর গ্যাং, শতাধিক স্পটে নিষিদ্ধ পণ্যের রমরমা বাণিজ্য
    • কানাডায় মার্কিন দূতাবাসে গুলি
    • বরিশালে বাথরুমে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ
    • পটুয়াখালীতে গৃহবধূকে খালে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
    • বরিশালে প্রেমিকার চোখের লেন্স পাল্টে না দেয়ায় দোকানীর ওপর হা’ম’লার চেষ্টা, যুবক আটক
    • বরগুনায় মায়ের হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ৪ বছরের শিশু
    • বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌন নিপীড়নের অভিযোগ
    • ‎লিফট ছাড়াই পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী
    • ঢাবিতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, ২২ জনকে গ্রেফতারের নির্দেশ
    • বরিশালে মোটরসাইকেল চোরকে ধরে গণধোলাই দিল জনতা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরগুনায় বেপরোয়া কিশোর গ্যাং, শতাধিক স্পটে নিষিদ্ধ পণ্যের রমরমা বাণিজ্য
    •  কানাডায় মার্কিন দূতাবাসে গুলি
    •  বরিশালে বাথরুমে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ
    •  পটুয়াখালীতে গৃহবধূকে খালে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
    •  বরিশালে প্রেমিকার চোখের লেন্স পাল্টে না দেয়ায় দোকানীর ওপর হা’ম’লার চেষ্টা, যুবক আটক
    •  বরগুনায় বেপরোয়া কিশোর গ্যাং, শতাধিক স্পটে নিষিদ্ধ পণ্যের রমরমা বাণিজ্য
    •  কানাডায় মার্কিন দূতাবাসে গুলি
    •  বরিশালে বাথরুমে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ
    •  পটুয়াখালীতে গৃহবধূকে খালে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
    •  বরিশালে প্রেমিকার চোখের লেন্স পাল্টে না দেয়ায় দোকানীর ওপর হা’ম’লার চেষ্টা, যুবক আটক