৪ঠা মার্চ, ২০২৬ | ১৯শে ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    ভোলা

    ভোলা থেকে বরিশাল হয়ে গ্যাস লাইন যাবে ঢাকা

    নিজেস্ব প্রতিবেদক | ৬:৪৯ মিনিট, মার্চ ০৭ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক : ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপলাইন হচ্ছে না। তবে ভোলা-বরিশাল-ঢাকা পাইপলাইন করার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা। ভোলা-বরিশাল পাইপলাইনের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে, বরিশাল-ঢাকা পাইপলাইনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বুধবার ফাইল অনুমোদন দেওয়া হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান বৃহস্পতিবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    সিলেট অঞ্চলের পর দ্বীপ জেলা ভোলায় গ্যাসের বিশাল মজুত রয়েছে বলে ধারণা করা হয়। এখন পর্যন্ত যতগুলো কূপ খনন করা হয়েছে সবগুলোতেই গ্যাসের অবস্থান নিশ্চিত করা হয়েছে। ভোলা ইস্ট থেকে ভোলা নর্থের দূরত্ব ৪০ কিলোমিটার সেখানে গ্যাস পাওয়া গেছে। হাতিয়া ট্র্যাপে যতগুলো কূপ করা হয়েছে, কোনোটি মিস হয়নি, মুলাদি, বেগমগঞ্জ, সুন্দলপুর, ভোলা, সাঙ্গু সব জায়গায় গ্যাস পাওয়া গেছে। বিবিয়ানার পর এটা হতে যাচ্ছে সবচেয়ে বড় রিজার্ভ। ইতোমধ্যেই ভোলায় দুটি গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়েছে তাতে প্রায় ৮ টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট) গ্যাস মজুতের আশা করা হচ্ছে।

    গ্যাসফিল্ড দুটিতে মোট ৯টি কূপ খনন করা হয়েছে। যা দিয়ে দৈনিক প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। ৯টি কূপের মধ্যে ৫টি এখনোই গ্যাস উৎপাদনে সক্ষম রয়েছে যেগুলো থেকে দৈনিক ১৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব। অপর ৪টি কূপের মধ্যে ১টির পাইপলাইন এবং ৩টি কূপের প্রসেস প্ল্যান্ট রেডি হচ্ছে। ভোলায় আরও ১০টি কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে বাপেক্স।

    ওই এলাকায় গ্যাসের চাহিদা না থাকায় দৈনিক মাত্র ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে, আবার পাইপলাইন না থাকায় জাতীয় গ্রিডে দেওয়া যাচ্ছে না। বিগত সরকার সিএনজি আকারে ৫ মিলিয়ন ঘনফুট আনার জন্য একটি কোম্পানিকে অনুমোদন দিয়েছে। কোম্পানিটি দৈনিক সর্বোচ্চ ৩ মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ দিয়েছে গাজীপুর এলাকার কয়েকটি কারখানায়।

    অন্যদিকে, ভোলা থেকে দৈনিক ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস এলএনজি আকারে আনার প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৬ সালের জানুয়ারি থেকে সরবরাহ শুরুর পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। তবে বিষয়টি কতটা অর্থনৈতিক হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে।

    ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা নিতে গেলে ১৫০ কিলোমিটার পাইপলাইন দরকার। বলা যায় কয়েক দশক ধরেই পাইপলাইন নিয়ে আলোচনা চলে আসছে। ১৫০ কিলোমিটার পাইপলাইনে ৭ থেকে ৮ হাজার কোটি টাকা খরচের প্রাক্কলন করা হয়। গ্যাস মজুত বেশি না থাকলে পাইপলাইনের খরচ উঠবে কিভাবে, অর্থায়নে নিশ্চয়তা চাইবে ঋণদাতারা। ২০০৪ সালে পাইপলাইন নির্মাণে এশীয় উন্নয়ন ব্যাংক সেই গ্যারান্টি চাইলে প্রকল্প ভেস্তে যায় তখন।

    বলা যায়, অর্থায়ন ইস্যু নিয়েই বিষয়টি ঝুলেছিল এতদিন। ৭ হাজার কোটি টাকার জন্য যখন পাইপলাইন আটকা, তখন এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হচ্ছে ৬৪৯ কোটি টাকা (আগস্টের দরপত্র)। যা দেশের ১ দিনের চাহিদার (৩০০০ মিলিয়ন) সমান। যার বিপরীতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করা হচ্ছে এফএসআরইউ ভাড়া হিসাবে। চলতি বছরে ১১৫ কার্গো এলএনজি আমদানি করতে চায় পেট্রোবাংলা।

    দেশীয় গ্যাস ফিল্ডগুলোর মজুত ফুরিয়ে আসছে, এতে প্রতিনিয়ত কমে যাচ্ছে উৎপাদন। এক সময় দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে দৈনিক ২৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেত এখন ১৯০০ মিলিয়নের নিচে নেমে গেছে। সবচেয়ে শঙ্কার বিষয় হচ্ছে, দেশের বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানার মজুত ফুরিয়ে আসছে। দেশীয় উৎসের ৫০ শতাংশ জোগান আসছে ওই গ্যাসফিল্ডটি থেকে। এক সময় ১৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হলেও ৪ মার্চ পাওয়া গেছে মাত্র ৯৪৫ মিলিয়ন ঘনফুট। ২০২৬ সাল নাগাদ গ্যাসক্ষেত্রটির মজুত শেষ হয়ে যেতে পারে। শঙ্কা সত্যি হলে রাজধানী ও তার পাশ্বর্বর্তী শিল্পাঞ্চলগুলোতে ভয়াবহ গ্যাস সংকট দেখা দিতে পারে।

    রাজধানী শহর ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গী শিল্প এলাকায় এখনোই গ্যাস সংকট জটিল আকার ধারণ করেছে। অদূর ভবিষ্যতে বিবিয়ানার উৎপাদন কমে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। সে কারণে শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য পরিকল্পনা পরিবর্তন করে বরিশাল-ঢাকাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া খুব কম বিকল্পই পেট্রোবাংলার হাতে রয়েছে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ভোলায় মেঘনা- তেঁতুলিয়ায় ইলিশ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা,কর্মহীন দুই লক্ষাধিক জেলে
    • ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
    • ভোলায় মাকে অচেতন করে কোলে থাকা ৩ মাসের শিশু চুরি করল দুর্বৃত্তরা
    • ভোলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে লিগ্যাল নোটিশ
    • কীর্তনে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী নারী
    • বরিশালে পা‌নিতে ডুবে দুই বান্ধবীর মর্মান্তিক মৃত্যু
    • ভোলায় ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
    • বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে হাফেজকে পিটিয়ে হত্যা, মেয়েকে জখম
    • বরিশালে কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে সবজি, তেজ কমেনি কাঁচামরিচের
    • বরগুনায় সমন্বয়কের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
    • বরগুনায় তৃতীয় দিনেও উদ্ধার হয়নি সিমেন্টবোঝাই কার্গো
    • পিরোজপুরে আ.লীগের প্রভাবশালী নেতা গ্রেপ্তার
    • পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    • বরিশালে এজলাসে হট্টগোল, কারান্তরীণ বিএনপি নেতাসহ ১১ আইনজীবীর জামিন
    • স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত
    • “মাদক ও জুয়া সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপ” সংসদ সদস্য সান্টুর ফেসবুক পোস্ট ভাইরাল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
    •  বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে হাফেজকে পিটিয়ে হত্যা, মেয়েকে জখম
    •  বরিশালে কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে সবজি, তেজ কমেনি কাঁচামরিচের
    •  বরগুনায় সমন্বয়কের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
    •  বরগুনায় তৃতীয় দিনেও উদ্ধার হয়নি সিমেন্টবোঝাই কার্গো
    •  বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
    •  বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে হাফেজকে পিটিয়ে হত্যা, মেয়েকে জখম
    •  বরিশালে কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে সবজি, তেজ কমেনি কাঁচামরিচের
    •  বরগুনায় সমন্বয়কের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
    •  বরগুনায় তৃতীয় দিনেও উদ্ধার হয়নি সিমেন্টবোঝাই কার্গো