১লা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    বরিশালে জাতীয় নাগরিক কমিটির সভায় হামলা-ভাঙচুর

    এ.এ.এম হৃদয় | ৭:০৭ মিনিট, ডিসেম্বর ১৬ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভায় হামলার ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে গেছে সভা।

    সভাস্থলের চেয়ার ভাঙচুর ও সংগঠনের কয়েকজন নেতা-কর্মীকে মারধর করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে বরিশাল নগরের সদর রোডে বিবির পুকুরের দক্ষিণ পাড়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

    হামলায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় এক যুগ্ম সদস্যসচিবসহ পাঁচজন আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির নেতাদের অভিযোগ, যুবদল ও কৃষক দলের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন।

    প্রত্যক্ষদর্শী অন্তত তিনজন জানিয়েছেন, জাতীয় নাগরিক কমিটি সভা শুরুর কিছুক্ষণ পরেই একদল লোক এসে আকস্মিকভাবে হট্টগোল শুরু করেন। তাঁরা চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। তাঁরা সভা আয়োজনকারীদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গালিগালাজ করতে করতে কয়েকজনকে মারধর করেন।

    জাতীয় নাগরিক কমিটির বরিশাল মহানগরের সংগঠক মো. সাজ্জাদুর রহমান শাকিল মৃধা বলেন, ‘পূর্বঘোষিত আলোচনা সভার মধ্যে একদল লোক এসে আমাদের আওয়ামী লীগের লোক বলে আখ্যা দেয়, এখানে রাস্তা আটকে আলোচনা সভা করা যাবে না এই বলে ব্যানার ছিঁড়ে ফেলে ও চেয়ার ছুড়ে মারে। এ সময় সেখানে পুলিশও উপস্থিত ছিল।

    আমাদের কেন্দ্রীয় এক যুগ্ম সদস্যসচিবকে মারধর করে তাঁকে বিবির পুকুরে ফেলার চেষ্টা করে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী হামজালাল ও তাঁর মা রুমানা বেগম, সংগঠনের সদস্য জি এম মেহেদী হাসান, মো. আসিফ প্রাথমিক চিকিৎসা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় গিয়েছেন।’

    জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতা জানান, আলোচনা সভা শুরু হওয়ার কিছু সময় পরই যুবদল ও কৃষক দলের নেতা-কর্মীরা সেখানে আসেন। তাঁরা বেপরোয়াভাবে চেয়ার ভাঙচুর করেন।

    একপর্যায়ে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব চিকিৎসক মাহমুদা মিতুর ওপর হামলা চালান এবং তাঁকে পাশের পুকুরে ফেলার চেষ্টা করা হয়। তবে উপস্থিত লোকজনের বাধায় তাঁরা তা পারেননি।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগর কৃষক দলের সদস্যসচিব সাঈদ তালুকদার বলেন, ‘আমরা সেখান দিয়ে যাওয়ার সময় আলোচনা সভা থেকে স্লোগান দেওয়া হচ্ছিল, “আওয়ামী লীগ সরকার, বারবার দরকার”। এমন স্লোগান শুনে আমাদের কর্মীরা কিছুটা উত্তেজিত হয়ে সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। তবে আমরা তাদের নির্বৃত্ত করেছি। এখানে বড় কিছু হয়নি।’

    বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে থানায় লিখিত একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
    • ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    • ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    • জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    • বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
    • বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১
    • বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
    • ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    • তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    • ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    • জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    • বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
    • পিরোজপুরে একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এলাকার উন্নয়নে দিলেন নানান প্রতিশ্রুতি
    • বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১
    • পিরোজপুরে শিক্ষা সফরের বাসে জয় বাংলা স্লোগান, ভিডিও ভাইরাল
    • পটুয়াখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
    •  ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    •  তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    •  ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    •  জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    •  বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
    •  ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    •  তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    •  ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    •  জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব