১লা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    পাথরঘাটা

    পুলিশ তদন্তে আসায় বাদীকে গলা কেটে হত্যাচেষ্টা প্রতিপক্ষের

    আল-আমিন | ৬:৫১ মিনিট, ডিসেম্বর ১৫ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক : জমি জমার বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এ ঘটনার জেরে ৯ নভেম্বর পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করেন হান্নান নামে এক ভুক্তভোগী।

    ডায়েরির ভিত্তিতে পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ। তদন্ত শেষে পুলিশ ফিরে যাওয়ার পর হান্নানের ওপর হামলা করে প্রতিপক্ষরা। এ সময় হান্নানকে গলা কেটে হত্যার চেষ্টা করে তারা।

    বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ইমরান। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হান্নান একই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। অভিযুক্তরা হলো একই এলাকার দেলোয়ার হাওলাদার, ইউনুস মুন্সী, আসাদুল, শহিদুলসহ বেশ কয়েকজন।

    ভুক্তভোগী আব্দুল হান্নান বলেন, আমি আমার বাড়িতে যেতে সরকারি খালের ওপর সাঁকো দিয়ে চলাচল করি। এ পথে আমাকে চলাচল করতে বাধা দেন ইউনুস মুন্সী ও ফোরকান মুন্সী। বিভিন্ন সময়ে তারা সাঁকো ভেঙে নিয়ে যেতেন এবং হুমকি ধামকি দিতেন।

    এ বিষয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়েও তারা স্থানীয় প্রভাবশালী হওয়ায় কোনো সমাধান পাইনি। পরে গত ৯ নভেম্বর পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করি। এর আগেও আমি ১ জুলাই পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বরাবর দরখাস্ত দিয়েছিলাম।

    হান্নান আরও বলেন, থানায় সাধারণ ডায়েরির পর শনিবার দুপুরে পাথরঘাটা থানা থেকে পুলিশ এসে তদন্ত করে ঘটনার সত্যতা পায়। এরপর পুলিশ ফিরে গেলেই আমার ওপর দেলোয়ার হাওলাদার, ইউনুস মুন্সী, আসাদুল, শহিদুলসহ বেশ কয়েকজন হামলা করে। তখন আমাকে ওরা গলা কেটে হত্যা করতে চায়। এসময় জসিম, লিটনসহ স্থানীয়রা আমাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

    পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে রক্তাক্ত অবস্থায় আব্দুল হান্নান নামে এক ব্যক্তি হাসপাতালে আসেন। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন সেন্টু জানান, হান্নানের সঙ্গে ইউনুস মুন্সীদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে হান্নান অনেক চেষ্টা করেও সমাধান পায়নি।

    পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, আব্দুল হান্নানের বাড়িতে যাওয়ার সাঁকো ভেঙে ফেলা ও তাকে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরির ঘটনার তদন্তে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেছে।

    পরে ওই এলাকা থেকে আমি আসার পর আব্দুল হান্নানকে মারধরসহ জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে আলাদাভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরগুনায় ইয়াবাসহ দম্পতি আটক
    • পাথরঘাটার মাঝের চরে নেই শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলহীন শতাধিক শিশু
    • বরগুনায় বিএনপির মামলায় জামায়াতের পৌর আমিরসহ ৩ জনের জামিন মঞ্জুর
    • বরগুনায় বিএনপি নেতাদের ওপর হামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
    • বরগুনায় মুখোশ পরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
    • বরগুনায় চা দোকানের আলাপ থেকে বিএনপি-জামায়াতের সংঘর্ষ
    • বরগুনায় নারী কর্মীদের ধাওয়া নিয়ে উত্তেজনা, হামলার মুখে জামায়াত নেতা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত