২রা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    আমতলি

    আমতলীতে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

    দেশ জনপদ ডেস্ক | ৫:২৮ মিনিট, এপ্রিল ০৩ ২০২১

    নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ আহত হয়েছে। গুরুতর আহত চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় যুগিয়া গ্রামে।

    জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ ফোরকান চৌকিদার ও তার প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ জালাল হাওলাদারের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার রাতে যুগিয়া মসজিদে বসে চলমান নির্বাচন স্থগিত করা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় ইউপি সদস্য প্রার্থী ফোরকান চৌকিদারের সমর্থক বায়েজিদ, আমিনুল, নাশির চৌকিদার, জহিরুল ও হাইরাজ অপর প্রতিদ্বন্ধি প্রার্থী জালাল হাওলাদারের উপর হামলা চালায়। প্রার্থী জালালকে রক্ষায় তার লোকজন এগিয়ে এলে উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইউপি সদস্য প্রার্থী জালাল হাওলাদার (৫০), সুমন হাওলাদার (২৫), রুমা বেগম (৪০), নাসিমা (২৫) সুমাইয়া (২৭), নাশির চৌকিদার (৫৫), আমিনুল চৌকিদারসহ (৩০) ১০ জন আহত হয়েছে। গুরুতর ত ইউপি সদস্য প্রার্থী জালাল হাওলাদার (৫০), সুমন হাওলাদার (২৫) নাশির চৌকিদার (৫৫) ও আমিনুলকে (৩০) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এমদাদুল হক চৌধুরী তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    আহত ইউপি সদস্য প্রার্থী জালাল হাওলাদার বলেন, আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইউপি সদস্য ফোরকান চৌকিদার লোকজন আমার উপরে অতর্কিত হামলা চালিয়েছে। আমাকে রক্ষায় আমার ছেলে, স্ত্রী, দুই বোন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

    অপর প্রতিদ্বান্দ্বি প্রার্থী ইউপি সদস্য মোঃ ফোরকান চৌকিদার বলেন, জালাল হাওলাদার বরগুনা থেকে ভাড়াটে লোকজন এনে আমার ভাই নাশির চৌকিদার ও ভাইয়ের ছেলে আমিনুলকে কুপিয়ে গুরুতর জখম করেছে।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, গুরুতর আহত চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

    আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    এদিকে উপজেলার তারিকাটা গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে হামলায় আবুল কালাম আজাদ (৫৬) নামক এক ঔষধ ব্যাবসায়ী গুরুতর আহত হয়েছে। আহত আবুল কালাম কে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ ঘটনায় আহত আবুল কালামের ভাই নাসির উদ্দিন বাদি হয়ে আমতলী থানায় রিয়াজ মুন্সি, নুর সহেদ,সুলতান হাং,মিজান মুন্সি,মজিদ হাং,মুকুল বেগম, ও বাবলু হাং কে আসামি করে আমতলী থানায় মামলা দায়ের করেছেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • বরগুনায় দুই ভাইয়ের দ্বন্দ্ব থামাতে গিয়ে চাচাত ভাই খুন, ঘাতকসহ গ্রেপ্তার ২
    • আমতলীতে সরকারী পরিত্যাক্ত ভবনের ইট চু’রি, যুবকের কারাদণ্ড
    • বরগুনায় ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম
    • বরগুনায় প্রাথমিকের পরীক্ষা নিলেন প্রধান শিক্ষক
    • বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ কেটে নেয়ার অভিযোগ
    • ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত