১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    সারাদেশ

    বরই খেয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দুই বোনের মৃত্যু, বাবা-মা আইসোলেশনে

    আল-আমিন | ৪:৪৫ মিনিট, ফেব্রুয়ারি ১৮ ২০২৪

    রাজশাহীতে না ধুয়ে বরই খাওয়া পর ভাইরাসে আক্রান্ত হয়েছে দুই বোনের মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো- মুনতাহা মারিশা (২) ও মুফতাউল মাশিয়া (৫)। শিশুদের বাবা মনজুর রহমান (৩৫) রাজশাহী ক্যাডেট কলেজের গণিতের প্রভাষক। মা পলি খাতুন (৩০) গৃহিণী। তাদের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে।

    জানা গেছে, তারা সকলে চারঘাট উপজেলার সারদায় ক্যাডেট কলেজ কোয়ার্টারে থাকতেন। গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ক্যাডেট কলেজের কোয়ার্টারের কাজের বুয়া কলেজ প্রাঙ্গনের গাছের বরই কুড়িয়ে দুই শিশুকে খেতে দিয়েছিলেন। না ধুয়ে বরই খাওয়ার পরই দুই শিশু অসুস্থ হয়ে পড়ে।

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বড় বোন মাশিয়া এবং এর আগে গত বুধবার মারা যায় ছোট বোন মারিশা। এদিকে শনিবার বড় মেয়ের মৃত্যুর পর শিশুদের বাবা-মাকে রামেক হাসপাতাল থেকে যেতে দেননি চিকিৎসকেরা। তাদের রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিকালে স্বজনদের মাধ্যমে মাশিয়ার মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে। সন্ধ্যায় দুর্গাপুরের গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার রাতে ছোট মেয়ে মারিশাকেও একই গ্রামে দাফন করা হয়েছে।

    শনিবার রাতে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ড আইসোলেশনে থাকা মনজুর রহমান ও তার স্ত্রী পলি খাতুনকে নির্বাক পাশাপাশি শয্যায় বসে থাকতে দেখা যায়। আইসোলেশন ওয়ার্ডে রাখা শিশুদের বাবা মনজুর রহমানেরও জ্বর এসেছে বলে জানা যায়।

    এসময় পলি খাতুন জানান, ১৩ ফেব্রুয়ারি কাজের বুয়া কলেজের কম্পাউন্ডের গাছের নিচ থেকে বরই কুড়িয়ে দুই মেয়েকে খেতে দিয়েছিলেন। তখন খুশিতে না ধুয়েই ঐ বরই খেয়েছিল মারিশা ও মাশিয়া। সেদিন তারা একসঙ্গে খেলেছে। কিন্তু পরদিন ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে ছোট মেয়ে মারিশার জ্বর আসে। এরপর অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে বার বার পানি খাচ্ছিল।

    দুপুরের পর শুরু হয় বমি। তখন মেয়েকে দ্রুত রাজশাহী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আসার পথে মারিশা বুকের দুধ পান করে। কিন্তু শহরে প্রবেশের আগেই কাটাখালী পৌর এলাকায় মায়ের বুকেই মারিশার মৃত্যু হয়। সিএমএইচে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, শিশুটি পথেই মারা গেছে। এরপর গ্রামের বাড়ি দুর্গাপুরে নিয়ে শিমুটির মরদেহ দাফন করা হয়।

    এদিকে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দুর্গাপুরের গ্রামের বাড়িতে মাশিয়ার জ্বর আসে। এরপর শুরু হয় বমি। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী সিএমএইচে আনা হয়। শুক্রবার রাতে মাশিয়ার শরীরে ছোট ছোট কাল দাগ দেখে সিএমএইচ চিকিৎসকেরা মাশিয়াকে দ্রুত রামেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাত ৯টায় রামেক হাসপাতালে আনলে চিকিৎসকেরা শিশুটিকে আইসিইউতে নেন। শনিবার বিকালে মাশিয়ার মৃত্যু হয়।

    পলি খাতুন জানান, ছোট মেয়ে মারিশার মৃত্যুর পর তার পুরো শরীরে গরম তেলে পোড়ার মত কালো ফোস্কার মতো দাগ উঠেছিল। আর মৃত্যুর আগেই বড় মেয়ে মাশিয়ার শরীরে একই রকম দাগ দেখা যায়। এ রকম দাগ তিনি আগে কখনও দেখেননি। অসুস্থ হওয়ার পরে দুই বোনই পিপাসায় বার বার পানি খাচ্ছিল।

    এ বিষয়ে রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘ধারণা করা হচ্ছে দুই সহোদর নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিল। যদিও তাদের বাবা-মা জানিয়েছেন, তারা খেজুর রস খায়নি। তবে না ধুয়ে বরই খেয়েছিল।

    এটা নিপাহ ভাইরাস হতে পারে, আবার অন্য কোন ভাইরাসও হতে পারে। সেটা আসলে কী তা জানতে মৃত শিশু মাশিয়া ও তার বাবা-মায়ের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) রিপোর্ট পেলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে।’

    তিনি বলেন, ‘চলতি বছর এর আগে রাজশাহীতে কেউ নিপাহ ভাইরাসে মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে, দুই সহোদর শিশু ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে। যা অসুস্থ হওয়ার আগে বোঝা যায়নি। এছাড়া অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য খুব বেশি সময় পাওয়া যায়নি। তাই বাচ্চা দুইটার বাবা-মাকে বাসায় যেতে দেওয়া হয়নি।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • জানুয়ারি-জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯
    • নৌকাডুবির ৩২ ঘণ্টা পর ভেসে উঠল নিউজিল্যান্ডের সেই কিশোরের লাশ
    • বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
    • মুক্তিপণ চাওয়ার পর ফোন বন্ধ, কলেজছাত্রের পুঁতে রাখা লাশ উদ্ধার
    • নাফ নদীতে ৩ কেজি আইসসহ মিয়ানমার নাগরিক আটক
    • শাহজালাল বিমানবন্দরে ৪ কেজির বেশি ‘কুশ’ উদ্ধার, ট্রলি ফেলে পালাল দুই ভারতীয়
    • আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বিশ্বের ভয়াবহতম হাম পরিস্থিতি বাংলাদেশে
    • প্রেমের টানে বরিশালে চীনা যুবক , ধর্ম পাল্টে করলেন বিয়ে
    • মঠবাড়িয়ায প্রধান শিক্ষকের অবহেলায় স্কুলের জমি দখলে নিল প্রভাবশালীরা
    • ভাঙা হচ্ছে ঢাকা-বরিশাল মহাসড়ক দখল করে নির্মিত গোলচত্বর ভবন
    • ঢাকা-ব‌রিশাল মহাসড়কে ঝরল ২ মোটরসাইকেলচালকের প্রাণ
    • জুয়া খেলতে নিষেধ করায় স্ত্রীকে মারধর, ক্ষোভে গৃহবধূর আত্মহত্যা
    • বরিশালে কৃষিজমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা
    • ২,৫০০ টাকা জরিমানার প্রতিবাদে ঝালকাঠিতে অটোচালকদের সড়ক অবরোধ
    • বরিশালে আবারও পলিথিনে মোড়ানো ভ্রূণ উদ্ধার
    • বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বিশ্বের ভয়াবহতম হাম পরিস্থিতি বাংলাদেশে
    •  প্রেমের টানে বরিশালে চীনা যুবক , ধর্ম পাল্টে করলেন বিয়ে
    •  মঠবাড়িয়ায প্রধান শিক্ষকের অবহেলায় স্কুলের জমি দখলে নিল প্রভাবশালীরা
    •  ভাঙা হচ্ছে ঢাকা-বরিশাল মহাসড়ক দখল করে নির্মিত গোলচত্বর ভবন
    •  ঢাকা-ব‌রিশাল মহাসড়কে ঝরল ২ মোটরসাইকেলচালকের প্রাণ
    •  বিশ্বের ভয়াবহতম হাম পরিস্থিতি বাংলাদেশে
    •  প্রেমের টানে বরিশালে চীনা যুবক , ধর্ম পাল্টে করলেন বিয়ে
    •  মঠবাড়িয়ায প্রধান শিক্ষকের অবহেলায় স্কুলের জমি দখলে নিল প্রভাবশালীরা
    •  ভাঙা হচ্ছে ঢাকা-বরিশাল মহাসড়ক দখল করে নির্মিত গোলচত্বর ভবন
    •  ঢাকা-ব‌রিশাল মহাসড়কে ঝরল ২ মোটরসাইকেলচালকের প্রাণ