২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ই ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    টপ নিউজ

    দোকানের ভেতর পেট্রোল পাম্প, আতঙ্কে এলাকাবাসী

    আল-আমিন | ৭:৪৮ মিনিট, নভেম্বর ২৯ ২০২৩

    রিপোর্ট দেশ জনপদ॥ বরিশাল নগরীর অলিগলি থেকে জেলা-উপজেলাগুলোতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে বোতলে বোতলে জ্বালানি তেল ডিজেল পেট্রোল ও অকটেন বিক্রির দৃশ্য দেখা যায় হরহামেশাই। এ কারণে বহু দুর্ঘটনা ঘটলেও ব্যবস্থা নিতে দেখা যায়নি যথাযথ কর্তৃপক্ষের।
    বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন ১০নং ওয়ার্ড স্টিমারঘাট এলাকায় অবৈধভাবে দোকানের ভেতরে পেট্রোল পাম্প বসিয়েছে এক তেল ব্যবসায়ী। এতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
    প্রয়োজনীয় জনবল ও ম্যাজিস্ট্রেট না থাকার কারণে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বিস্ফোরক অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়।
    এদিকে চলমান বিএনপির অবরোধে দেশের বিভিন্ন স্থানে ব্যবহৃত হচ্ছে এই খোলা বোতলের পেট্রোল বোমা। গত কয়েক দিনে রাজধানী ঢাকাসহ বেশকিছু বিভাগ ও জেলায় গণপরিবহনে পেট্রোল বোমার মাধ্যমে অগ্নিসংযোগ করা হয়েছে।
    ফাঁকা জায়গাকে টার্গেট করে এই বোমারুরা দাপিয়ে বেড়াচ্ছে নগরীর বিভিন্ন পয়েন্টে। পাশাপাশি এসব অপরাধী খুব সহজেই প্রকাশ্যে পেট্রোল বোমার সরঞ্জামাদি পাচ্ছে হাতের নাগালেই।
    সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা যায়, নগরীর লঞ্চঘাট খেয়াঘাট এলাকায় মেসার্স মিশু এন্টারপ্রাইজ নামে একটি স্টলে পেট্রোল পাম্প বসিয়ে অবৈধ পন্থায় হোন্ডা ও বোতলে পেট্রোল বিক্রি করছে।
    একটি বোতলভর্তি পেট্রোল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বোতলে করে কেন পেট্রোল নিচ্ছেন জানতে চাইলে ওই ব্যক্তি জানান, তার এক বড় ভাই বোতলে করে পেট্রোল নিতে বলেছেন। তাই তিনি দোকান থেকে পেট্রোল কিনে নিয়ে যাচ্ছেন।
    দোকানগুলোতে ড্রাম ও বোতলভর্তি কয়েকশ লিটার পেট্রোল ও অকটেন মজুদ রয়েছে। বিস্ফোরক অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম সংক্রান্ত আইন অনুসারে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া কোনো দোকানে জ্বালানি তেল বিক্রি করা যাবে না। লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম আমদানি, মজুত, পরিবহন, বিতরণ, উৎপাদন, শোধন ও মিশ্রণসহ আইনের কোনো ধারা বা লাইসেন্সের শর্ত লঙ্ঘনকারীকে ৬ মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
    অথচ বরিশাল জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, সাধারণ ট্রেড লাইসেন্স নিয়ে, এমনকি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই এসব প্রতিষ্ঠান ব্যবসা চালিয়ে যাচ্ছে। জানা যায়, বরিশাল জেলায় ২৯টি (ট-ফরম) পেট্রোল পাম্পের জ্বালানি তেল বিক্রির বৈধ লাইসেন্স ও অনুমোদন রয়েছে। এছাড়া জেলায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির (এম-ফরম) পেট্রোলিয়াম বিক্রির বৈধ লাইসেন্স ও অনুমোদন রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের।
    পাশাপাশি আরও ৪২টি প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির (ঝ-ফরম) পেট্রোলিয়াম বিক্রির বৈধ লাইসেন্স ও অনুমোদন রয়েছে। এছাড়া (চ-ফরম) এলপিজি সিলিন্ডার ও গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমোদন রয়েছে ২০৭টি প্রতিষ্ঠানের।
    এ ব্যাপারে বিস্ফোরক পরিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী বিস্ফোরক পরিদর্শক বিনয় কুমার মণ্ডল বলেন, প্রয়োজনীয় জনবল ও ম্যাজিস্ট্রেট না থাকার কারণে অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তারপরও বিভাগের বিভিন্ন জেলায় নিয়মিত পরিদর্শন করে প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে চিঠি দেওয়া হচ্ছে।
    এদের অফিসে যোগাযোগ করে অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও তিনি আরও বলেন, চরকাউয়া খেয়াঘাট এলাকার মিশু এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান আবেদন করছে। তবে তাকে দোকানের ভেতর ট্যাংক বসিয়ে পেট্রোল পাম্প তৈরি বা বিক্রির জন্য অনুমোদন দেওয়া হয়নি।
    বরিশাল জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) প্রফেসর (অব.) শাহ সাজেদা অবশ্য এই পরিস্থিতির জন্য প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন। তিনি বলেন, পরিস্থিতি উদ্বেগজনক। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে গেলে তখন কিছু করার থাকবে না।
    এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, চলমান অবরোধে নগরীতে ২৪ ঘণ্টা কাজ করছে আমাদের পুলিশের বিভিন্ন ইউনিটের টিম। নগরীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। এছাড়াও পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে একটি মিটিং করা হয়েছে। সেখানে তাদেরকে খোলা তেল বিক্রিতে নিষেধ করা হয়।
    তিনি আরও বলেন, শুধু সচেতন করার বাণী শুনিয়ে লাভ নেই। নিজেদেরও সচেতন হয়ে একসঙ্গে কাজ করতে হবে। নগরীতে যারা ডিলার অনুমোদন নিয়ে তেল বিক্রি করে প্রথমত তাদের সচেতন হতে হবে। কারণ আমরা যখন এসব বিষয়ে অভিযান পরিচালনা করতে মাঠে যাই তখনি তারা সবকিছু লুকিয়ে রাখে। তবে আপনাদের ভিডিও, তথ্য প্রমাণসহ এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
    এ বিষয়ে দোকানের মালিক আলাউদ্দীন আলো বলেন, আমার সকল ধরনের কাগজপত্রে অনুমোদন আছে। তবে বিস্ফোরক কর্মকর্তা জানান, আলাউদ্দীন আলো একটি আবেদন করছে, তবে আমরা তাকে পেট্রোল পাম্প তৈরির অনুমতি দেইনি।
    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পটুয়াখালীতে মাটির স্বাস্থ্য সুরক্ষা ও সুষম সার ব্যবহারে কৃষক সমাবেশ
    • চেহারা বদলে নতুন আশ্রয়ের খোঁজে নুরুল ইসলামের দৌড়ঝাপ
    • বরিশালে মহাসড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ
    • ‘শরীফা’ গল্প পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি করলো শিক্ষা মন্ত্রণালয়
    • বরিশাল-৩ এ মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মেনন
    • দোকানের ভেতর পেট্রোল পাম্প, আতঙ্কে এলাকাবাসী
    • বরিশালে মিছিল থেকে মহানগর বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৫
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে
    • বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, ভবন তালাবদ্ধ
    • ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
    • বরিশাল কান্ডে সুপ্রিম কোর্টে আ’লীগ-বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ
    • বরিশাল বেলসপার্ক গভীর রাতে বিএনপির ২ গ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া, আতঙ্ক-উত্তেজনা
    • মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
    • ধরা-ছোঁয়ার বাইরে দুটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি প্রতারক মিঠু
    • হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, পুলিশসহ আহত ২০
    • উজিরপুরে সন্ধ্যা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    • হোটেল পপুলার থেকে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে
    •  বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, ভবন তালাবদ্ধ
    •  ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
    •  বরিশাল কান্ডে সুপ্রিম কোর্টে আ’লীগ-বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ
    •  বরিশাল বেলসপার্ক গভীর রাতে বিএনপির ২ গ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া, আতঙ্ক-উত্তেজনা
    •  অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে
    •  বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, ভবন তালাবদ্ধ
    •  ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
    •  বরিশাল কান্ডে সুপ্রিম কোর্টে আ’লীগ-বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ
    •  বরিশাল বেলসপার্ক গভীর রাতে বিএনপির ২ গ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া, আতঙ্ক-উত্তেজনা