২৬শে আগস্ট, ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ঝালকাঠি

    জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল

    নিজেস্ব প্রতিবেদক | ১০:০৯ মিনিট, জুলাই ২৮ ২০২৬

    বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে যেন নতুন রূপে সেজে ওঠে দক্ষিণ বাংলার প্রকৃতি। আর সেই রূপের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে ঝালকাঠির ভিমরুলী, কীর্তিপাশা, আটঘর, কুড়িয়ানা ও আশপাশের বিস্তীর্ণ পেয়ারা বাগান। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাস দেশের সর্ববৃহৎ পেয়ারা উৎপাদন অঞ্চল রূপ নেয় সবুজ-সোনালি রঙে মোড়ানো এক অনন্য জলরাজ্যে। কাঁচা-পাকা পেয়ারায় ভরা বাগান, খালজুড়ে ভাসমান হাট এবং নৌকাভ্রমণের মোহে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজারো দর্শনার্থী।

    ঝালকাঠি ও পিরোজপুর জেলার চারটি ইউনিয়নজুড়ে বিস্তৃত শতবর্ষের ঐতিহ্যবাহী এই পেয়ারা অঞ্চল একদিকে দেশের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি, অন্যদিকে কৃষিভিত্তিক পর্যটনের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।

    ভোরের প্রথম আলো ফুটতেই ভিমরুলী, কীর্তিপাশা, আটঘর ও কুড়িয়ানার খালগুলো যেন প্রাণ ফিরে পায়। ছোট-বড় শত শত ডিঙি নৌকায় সাজানো থাকে টাটকা সবুজ ও পাকা সোনালি পেয়ারা। নৌকার ওপরই চলে পাইকারি ও খুচরা বেচাকেনা। খালের দুই তীরেও বসে মৌসুমি পেয়ারার হাট। প্রকৃতির বুকজুড়ে গড়ে ওঠা এই ভাসমান বাজার দেশের কৃষি ঐতিহ্যের এক অনন্য নিদর্শন, যা দেশি-বিদেশি পর্যটকদের কাছে সমানভাবে আকর্ষণীয়।

    পুলক হালদার, বিমল রায় , সুজন হালদার, নজরুল হাওলাদার, মোশাররফ মল্লিক স্থানীয় এই কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অতিবৃষ্টির কারণে চলতি মৌসুমে কিছু বাগানে ক্ষতির আশঙ্কা থাকলেও সামগ্রিকভাবে ফলন সন্তোষজনক। বাজারেও রয়েছে ভালো দাম। বর্তমানে প্রতি মণ পেয়ারা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এখান থেকে নৌকা ও ট্রাকযোগে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে মৌসুমি এই ফল।

    মৌসুমের শুরু থেকেই প্রতিদিন শত শত পর্যটক ভিড় করছেন এ অঞ্চলে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে নৌকায় চড়ে পেয়ারা বাগানের সৌন্দর্য উপভোগ করছেন। অনেকে আবার কৃষকদের কাছ থেকে সরাসরি বাগান থেকে টাটকা পেয়ারা কিনে নিচ্ছেন। নৌভ্রমণ, স্থানীয় খাবার, গাইডিং সেবা ও পর্যটননির্ভর বিভিন্ন ক্ষুদ্র ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান। এতে চাঙা হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতি।

    দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের ভাষ্য, বর্ষাকালে ভিমরুলীর ভাসমান পেয়ারা হাট, সবুজে ঘেরা জলপথ এবং নির্মল প্রাকৃতিক পরিবেশ তাদের বারবার টেনে আনে। কৃষি, প্রকৃতি ও নৌজীবনের এমন অপূর্ব সমন্বয় দেশের অন্য কোথাও খুব একটা দেখা যায় না বলেও তারা মন্তব্য করেন।

    ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, ভাসমান পেয়ারার বাজার এখন দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ এবং নির্বিঘ্ন নৌযান চলাচল নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, এই ঐতিহ্য সংরক্ষণ ও বিকশিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কৃষিভিত্তিক পর্যটনের সম্প্রসারণ, পেয়ারা প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ এবং কার্যকর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ঝালকাঠির অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। ঝালকাঠির পেয়ারা শুধু একটি ফল নয়; এটি এ অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, জীবনধারা ও মানুষের স্বপ্নের প্রতীক। তাই এই ঐতিহ্য টিকিয়ে রাখতে কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং পর্যটন ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা প্রয়োজন।’

    সব মিলিয়ে বর্ষার তিন মাস ভিমরুলী, আটঘর, কুড়িয়ানা ও আশপাশের বিস্তীর্ণ পেয়ারা বাগান পরিণত হয় প্রকৃতি, কৃষি ও পর্যটনের এক অনন্য মিলনমেলায়। শতবর্ষের এই কৃষি ঐতিহ্য এখন শুধু স্থানীয় অর্থনীতির চালিকাশক্তিই নয়, বরং বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য ও কৃষিভিত্তিক পর্যটনের এক উজ্জ্বল প্রতীক হিসেবেও প্রতিষ্ঠা পেয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী
    • ঝালকাঠিতে স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন গৃহবধূ
    • ঝালকাঠি সড়ক ভবনের চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রজননের শঙ্কা
    • ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয়করণ : রাজাপুরে তালিকায় ছাত্রদল, ছাত্রলীগ ও যুবদলের নেতাকর্মী
    • ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    • ঝালকাঠির ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১ শিক্ষার্থীর মধ্যে পাস করেনি কেউ
    • ঝালকাঠিতে ১২ শিক্ষার্থীর জন্য ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করলো মাত্র একজন!
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট
    • পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
    • বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
    • সাড়ে পাঁচ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক
    • আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
    • বহু নারীতে আসক্ত যুবককে তিন প্রেমিকার পিটুনি, অত:পর…
    • ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    • মুক্তিপণ চাওয়ার পর ফোন বন্ধ, কলেজছাত্রের পুঁতে রাখা লাশ উদ্ধার
    • বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার
    • বরিশালে ফের বাস চলাচল বন্ধ, সীমাহীন যাত্রী ভোগান্তি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট
    •  পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
    •  বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
    •  সাড়ে পাঁচ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক
    •  আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
    •  বরিশালে ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট
    •  পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
    •  বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
    •  সাড়ে পাঁচ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক
    •  আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই