১১ই ফেব্রুয়ারি, ২০২৬ | ২৮শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    পাথরঘাটা

    বরগুনায় নারী কর্মীদের ধাওয়া নিয়ে উত্তেজনা, হামলার মুখে জামায়াত নেতা

    এ.এ.এম হৃদয় | ৭:৩৩ মিনিট, জানুয়ারি ১৩ ২০২৬

    বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার ওপর হামলা চালিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলের দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে পাথরঘাটা শহরে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত সমর্থকরা।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বিষয়টি নিশ্চিত করেছেন। হামলার শিকার ওই নেতার নাম, নাসির উদ্দিন। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের অর্থ সম্পাদক। পরে রাতে পাথরঘাটা পৌরশহরে হামলাকারীর শাস্তির দাবিতে মিছিল করা হয়।

    জামায়াত নেতাকর্মীদের দাবি, হামলাকারী নুর আলম স্থানীয় বিএনপির সমর্থক, তবে অভিযুক্ত ওই ব্যক্তি বিএনপির কোনো পদে নেই বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

    স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর কয়েকজন নারী কর্মী দলীয় কাজে পাথারঘাটার হাড়িটানা এলাকায় যান। এসময় নুর আলমের বাড়ির সামনে পৌঁছালে তিনি তাদের ধাওয়া করেন। পরে বিষয়টি জানতে নাসির উদ্দিন এগিয়ে এলে তার ওপরও হামলা চালান নুর আলম।

    এতে নাসিরে পা ভেঙে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা নাসির উদ্দিনকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।

    এদিকে এ ঘটনার পরপরই রাতে পাথারঘাটা শহরে জামায়াত নেতা নাসির উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে লাঠি মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে থাকা বিভিন্ন ধরনের লাঠিতে বাংলাদেশের জাতীয় পতাকা বেঁধে মিছিল করেন তারা।

    নির্বাচনের আগমুহূর্তে লাঠি হাতে স্লোগান দেওয়ার বিষয়ে জানতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহানের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি।

    হামলার বিষয়ে পাথরঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা মাসুদুল আলম  বলেন, নাসিরের ওপর হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খোঁজ নিয়ে জানতে পেরেছি নুর আলম বিএনপির কর্মী। ক্ষমতার মোহে জামায়াতকে নির্মূল করতে এ হামলা চালানো হয়েছে। বর্তমানে আহত নাসিরকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    লাঠি হাতে প্রতিবাদ মিছিলের বিষয়ে তিনি বলেন, ভুক্তভোগী নাসির উদ্দিনের স্বজন ও এলাকার বিক্ষুব্ধ জনতা এ মিছিল করে। মিছিলে দলের কোনো ব্যানার ছিল না।

    হামলার বিষয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মো. ফারুক  বলেন, এটি সম্পূর্ণ সন্ত্রাসী কার্যকলাপ। এ ঘটনার সঙ্গে আমাদের দলীয় কোনো বিষয় নেই। হয়ত ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত নুর আলম আমাদের দলীয় কেউ না। সে বিএনপির সমর্থক হতে পারে, তবে কোনো কমিটিতে তার নাম নেই।

    এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, প্রাথমিকভাবে জেনেছি জামায়াতের কার্যক্রম প্রচারণাকালে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বিশ্ব জলাভূমি দিবস: পাথরঘাটায় জলাভূমি রক্ষায় মানববন্ধন
    • বরগুনায় ইয়াবাসহ দম্পতি আটক
    • পাথরঘাটার মাঝের চরে নেই শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলহীন শতাধিক শিশু
    • বরগুনায় বিএনপির মামলায় জামায়াতের পৌর আমিরসহ ৩ জনের জামিন মঞ্জুর
    • বরগুনায় বিএনপি নেতাদের ওপর হামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
    • বরগুনায় মুখোশ পরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
    • বরগুনায় চা দোকানের আলাপ থেকে বিএনপি-জামায়াতের সংঘর্ষ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালের ৬ টি আসনে ধানের শীষের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে ৩০ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা
    • চাঁদাবাজদের কবল থেকে মুক্তি পেতে হাতপাখায় ভোট দিন
    • ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা
    • বিএনপি ক্ষমতায় গিয়ে কল্যাণকর রাষ্ট্র গঠন করবে: মেজর হাফিজ
    • হিজলায় বিএনপির নির্বাচনী শেষ জনসভায় রাজিব আহসান
    • গর্ভবতীর ওপর হামলার প্রতিবাদে জামায়াতের নারী কর্মীদের বিশাল বিক্ষোভ
    • বরগুনা-২ আসন: সাবেক এমপি হিরুর ওপর দুর্বৃত্তদের হামলা
    • বাউফলে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের নির্বাচনী ইশতেহার ঘোষণা
    • ভোটকেন্দ্র থেকে ৪০০ গজ মেপে অভিনব প্রতিবাদ সাংবাদিকদের
    • প্রচারণার শেষ দিনে বিএনপি প্রার্থীর গণমিছিলে জনস্রোত
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালের ৬ টি আসনে ধানের শীষের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে ৩০ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা
    •  চাঁদাবাজদের কবল থেকে মুক্তি পেতে হাতপাখায় ভোট দিন
    •  ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা
    •  বিএনপি ক্ষমতায় গিয়ে কল্যাণকর রাষ্ট্র গঠন করবে: মেজর হাফিজ
    •  হিজলায় বিএনপির নির্বাচনী শেষ জনসভায় রাজিব আহসান
    •  বরিশালের ৬ টি আসনে ধানের শীষের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে ৩০ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা
    •  চাঁদাবাজদের কবল থেকে মুক্তি পেতে হাতপাখায় ভোট দিন
    •  ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা
    •  বিএনপি ক্ষমতায় গিয়ে কল্যাণকর রাষ্ট্র গঠন করবে: মেজর হাফিজ
    •  হিজলায় বিএনপির নির্বাচনী শেষ জনসভায় রাজিব আহসান