১৩ই জানুয়ারি, ২০২৬ | ২৯শে পৌষ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    পটুয়াখালী

    পটুয়াখালীতে শিক্ষক আন্দোলনের আহ্বায়কসহ ৪ শিক্ষককে স্ট্যান্ড রিলিজ

    দেশ জনপদ ডেস্ক | ১০:৫৮ মিনিট, ডিসেম্বর ০৫ ২০২৫

    সরকারি প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আহ্বায়ক গাজী মশিউর রহমান এবং সদস্য সচিব মো. উজ্জল খান ও দাবি বাস্তবায়ন পরিষদের আরও দুজনসহ মোট চারজন শিক্ষককে বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। উল্লিখিত চারজন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে তাদের ৪ জনকে পার্শ্ববর্তী বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের স্বাক্ষর করা ওই অফিস আদেশে জানানো হয়েছে, বিদ্যমান শূন্য পদে প্রশাসনিক কারণে নিজ বেতন স্কেলে উপজেলার দক্ষিণ ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মশিউর রহমানকে তার বর্তমান কর্মস্থল থেকে আমতলী উপজেলার উত্তর চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিবুল হাসানকে একই উপজেলার উত্তর গেরাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এনএস আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম শামীম আহমেদকে বরগুনার তালতলী উপজেলার নিদ্রারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. উজ্জল খানকে একই উপজেলার (তালতলী) মরানিদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।

    বদলিকৃত ৪ শিক্ষক গাজী মশিউর রহমান, রাজিবুল হাসান ও মো. নাসির উদ্দিন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের উপজেলা কমিটির যথাক্রমে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং মো. উজ্জল খান সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলেন।

    এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। অফিস আদেশে আরো বলা হয়, বদলির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, হিসাবরক্ষণ অফিস, আইএমডি এবং মহাপরিচালকের পিএসহ মোট নয়টি দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

    এদিকে শিক্ষকদের বদলি আদেশনামা গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে অভিভাবক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বদলিকৃত শিক্ষকদের পক্ষে বিপক্ষে মন্তব্য করে পোস্ট করছেন। এছাড়া শিক্ষকদের আন্দোলনের মধ্যে এই বদলির আদেশে শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

    স্ট্যান্ড রিলিজের বিষয়ে জানতে সরকারি প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ মির্জাগঞ্জ উপজেলার আহ্বায়ক গাজী মশিউর রহমান ও সদস্য সচিব মো. উজ্জল খান বলেন, বরিশাল বিভাগে মোট ৪ জনকে বদলি করা হয়েছে। ৪ জন শিক্ষকই সরকারি প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের মির্জাগঞ্জ উপজেলার প্রথম সারির নেতৃত্বে ছিলাম। প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের স্থানীয় কমিটি নিয়ে দ্বন্দ্বে আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে বদলি করা হয়েছে।

    উল্লেখ্য, তিন দফা দাবিতে গত ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা। এর মধ্যে গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ডেভিল হান্ট ফেজ-২, দুমকিতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার
    • প্রেমিকের সঙ্গে বিরোধের জেরে কলেজছাত্রীর আত্মহননের চেষ্টা
    • পটুয়াখালীতে ২ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
    • পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের মা গ্রেফতার
    • শিক্ষার্থীর গায়ে গরম ভাতের মাড় নিক্ষেপের অভিযোগ
    • বাউফলে ব্যবসাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে হামলা, ভাঙচুর-লুটপাট
    • বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম
    • ট্রাফিক পুলিশের চাঁদাবাজির অভিযোগ, সার্জেন্ট হাসান ক্লোজড
    • কাউনিয়ায় মেধাবী ছাত্র সৌমিত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ধুম্রজাল
    • ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
    • চরমোনাইতে পুলিশকে ম্যানেজ করে প্রকাশ্যে ঘুরছে হত্যা মামলার আসামীরা!
    • ডেভিল হান্ট ফেজ-২, দুমকিতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার
    • ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক/ সড়কের আতঙ্ক সিএনজি চালিত অটোরিকশা
    • ঝালকাঠি-১ আসন : জোটের মাঠে ভোটের লড়াই মিতুর
    • বরিশালে সবজির দামে ঊর্ধ্বগতি, বেড়েছে ৫ থেকে ১৫ টাকা
    • কর্মক্ষেত্রে প্রশংসিত বরিশাল সমাজসেবার দুই কর্মকর্তাকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম
    •  ট্রাফিক পুলিশের চাঁদাবাজির অভিযোগ, সার্জেন্ট হাসান ক্লোজড
    •  কাউনিয়ায় মেধাবী ছাত্র সৌমিত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ধুম্রজাল
    •  ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
    •  চরমোনাইতে পুলিশকে ম্যানেজ করে প্রকাশ্যে ঘুরছে হত্যা মামলার আসামীরা!
    •  বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম
    •  ট্রাফিক পুলিশের চাঁদাবাজির অভিযোগ, সার্জেন্ট হাসান ক্লোজড
    •  কাউনিয়ায় মেধাবী ছাত্র সৌমিত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ধুম্রজাল
    •  ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
    •  চরমোনাইতে পুলিশকে ম্যানেজ করে প্রকাশ্যে ঘুরছে হত্যা মামলার আসামীরা!