১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ | ৬ই ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    সারাদেশ

    কবরস্থান থেকে ফের কঙ্কাল চুরি, জনমনে আতঙ্ক

    আল-আমিন | ১০:১৮ মিনিট, জুন ১০ ২০২৪

    পাবনায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির হিড়িক পড়েছে। একের পর এক কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রোববার (৯ জুন) দিবাগত রাতে সাঁথিয়া উপজেলার রাজাপুর কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর দুই দিন আগে পার্শ্ববর্তী দুই কিলোমিটার দূরের সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়। এর মাস খানেক আগে আমিনপুর কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

    জানা গেছে, সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মাঠের মধ্যে একটি গ্রামীণ কবরস্থান রয়েছে। সোমবার (১০ জুন) সকালে ওই কবরস্থানের পুরাতন কয়েকটি কবর এলোমেলো গর্ত করা দেখতে পান এলাকাবাসী। পরে তারা কবরস্থানের ভেতরে দেখতে পান কঙ্কাল নেই। দুর্বৃত্তরা দুই নারী, এক পুরুষ ও দুই শিশুর কঙ্কল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী নিজেদের স্বজনদের কবর ঠিক আছে কিনা তা দেখার জন্য কবরস্থানে ভিড় করেন।

    রাজাপুর গ্রামের শহীদ আলী বলেন, আমার ছেলে গত বছর মারা গেছে। কিছুক্ষণ আগে খবর পেয়ে এসে দেখি লাশটা নাই। কবরে শুধু কাফনের কাপড় রয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি আপনারা আমার ছেলের মরদেহটা উদ্ধার করে দেন।

    কবরস্থানে আগত সালমান হোসেন বলেন, গতকাল ঢাকা থেকে ছুটিতে বাড়ি আসছি। সকালে ঘুম থেকে উঠে শুনি আমাদের কবরস্থানের কয়েকটি কঙ্কাল চুরি হয়ে গেছে। এখন এমন সময় চলে আসছে বাঁচলেও নিরাপত্তা নেই, মরলেও নিরাপত্তা নেই। এমন ন্যাক্কারজনক ঘটনা কারা ঘটাচ্ছে বিষয়টি প্রশাসনকে বের করতে হবে।

    রাজাপুর গ্রামের জালাল উদ্দিন জানান, সোমবার সকালে কবরস্থানের পাশে তিনি তিল শুকাচ্ছিলেন। এ সময় হঠাৎ তার নজরে আসে একটি কবরের বাঁশের চাতাল উঁচু হয়ে আছে। তিনি অন্যদের সঙ্গে নিয়ে কবরস্থানে গিয়ে দেখেন কবরটির মাটি সরিয়ে গর্ত করা। পরে তারা মাটি সরিয়ে দেখেন কবরের ভেতরে কোনো কঙ্কাল নেই। এভাবে একে একে তিনটি কবর থেকে পাঁচটির মতো কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। রাতের যে কোনো সময় এ কঙ্কালগুলো চুরি করা হয়েছে।

    কঙ্কাল চুরির বিষয়ে ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলম পিন্চু বলেন, কবরস্থান থেকে মরদেহের কঙ্কাল চুরির খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছি। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি।

    সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কবর থেকে কঙ্কাল চুরি এটা খুবই অপ্রত্যাশিত ঘটনা। কবরস্থানে পাহারাদার রাখাও সম্ভব নয়। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, এ ঘটনা খুবই দুঃখজনক। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • চাঁদাবাজির তথ্য জানাতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল
    • যুবকের পেট থেকে ২২ শ ইয়াবা উদ্ধার
    • লেবুর হালি ২০০ টাকা
    • সেনা ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
    • ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, দম্পতি আটক
    • ধর্ষণে সাক্ষী হওয়া নারীর মাকে এসিড নিক্ষেপ
    • খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, কসাইসহ দুইজন পলাতক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন
    • বরগুনায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২০
    • বরিশালে বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে ২ শিক্ষক বরখাস্ত
    • লাগামহীন বরিশালের বাজার, হিমশিম খাচ্ছেন নিম্ন-মধ্যবিত্তরা
    • চাঁদাবাজির তথ্য জানাতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল
    • বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, লাশ পড়েছিল রাস্তার পাশে
    • বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল জনতা
    • বরিশাল- ২ আসনের এমপি সরফুদ্দিন সান্টুকে বিএনপি নেতা রকির উষ্ণ অভিনন্দন
    • বরিশালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি
    • ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন
    •  বরগুনায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২০
    •  বরিশালে বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে ২ শিক্ষক বরখাস্ত
    •  লাগামহীন বরিশালের বাজার, হিমশিম খাচ্ছেন নিম্ন-মধ্যবিত্তরা
    •  চাঁদাবাজির তথ্য জানাতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল
    •  ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন
    •  বরগুনায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২০
    •  বরিশালে বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে ২ শিক্ষক বরখাস্ত
    •  লাগামহীন বরিশালের বাজার, হিমশিম খাচ্ছেন নিম্ন-মধ্যবিত্তরা
    •  চাঁদাবাজির তথ্য জানাতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল