২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ই ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    উদ্বোধনের অপেক্ষায় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল

    আল-আমিন | ৯:৩০ মিনিট, ডিসেম্বর ০৩ ২০২৪

    পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীর মোহনায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। দ্রুত গতিতে এগিয়ে চলেছে পায়রা বন্দরের টার্মিনাল, ইয়ার্ড ও ছয় লেনের সংযোগ সড়কের নির্মাণকাজ।

    এই বন্দর চালু হলে দেশের তৃতীয় সমুদ্র বন্দরের টার্মিনালে জাহাজের কন্টেইনার পরিবহনসহ অন্যান্য পণ্য আমদানি-রপ্তানির সুযোগ তৈরি হবে। তবে টার্মিনালসহ আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে এ বছরের জুনে বন্দর প্রকল্প শেষ করার সময়সীমা নির্ধারিত থাকলেও তা এখনো শেষ হয়নি।

    এছাড়া আন্দারমানিক নদীর ওপর ছয় লেনের সেতু নির্মাণের কাজও দ্রুত সময়ের মধ্যে শুরু হচ্ছে। একইসঙ্গে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ৩ হাজার ৪২৩টি বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ৪ হাজার ২০০ সদস্যের জন্য বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

    পায়রা বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে, ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের ভিত্তিফলক উন্মোচন করেন। তবে ২০১৬ সালের ১৩ আগস্ট সমুদ্র বন্দরটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান এবং কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠান এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে।

    বন্দরের প্রকৌশলীরা জানান, সার্ভিস জেটি এবং জেটি সংলগ্ন সড়কের কাজ ৯৮.৫০ শতাংশ, ইয়ার্ড এবং জেটির কাজ ৬৭ শতাংশ, ৬ লেনের সংযোগ সড়ক ও ব্রিজের কাজ ৩৫ শতাংশ এবং বানতিপাড়া বাজার থেকে সংযোগ সড়ক পর্যন্ত ছয় লেনের সড়কের কাজ ৮৮ শতাংশ শেষ হয়েছে।

    পাশাপাশি আন্ধারমানিক নদীর ওপর ১.১২ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের লক্ষ্যে ঠিকাদার নির্বাচনের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে পদ্মা সেতুর মাধ্যমে রাজধানীর সঙ্গে বন্দরের সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হতে আর কোনো বাধা থাকবে না।

    ইতোমধ্যে বন্দরে ২৩৬টি বিদেশি সমুদ্রগামী জাহাজ এবং ৫৭০টি দেশীয় লাইটারেজ জাহাজের পণ্য হ্যান্ডলিং করার মাধ্যমে পায়রা বন্দর প্রায় ১৮ কোটি টাকা এবং সরকার রাজস্বখাতে প্রায় ৫৩০ কোটি টাকা (ভ্যাটসহ) আয় করেছে। জাহাজ চলাচল নিশ্চিত করার জন্য চ্যানেলের গভীরতা ৬.৩ মি: সিডি বজায় রাখার লক্ষ্যে রামনাবাদ চ্যানেলের জরুরি রক্ষণাবেক্ষণ ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে।

    পায়রা বন্দর কর্তৃপক্ষ সহকারী প্রকৌশলী (সিভিল) এস এম ওমর ফারুক বলেন, আমাদের এই প্রকল্পের আওতায় ৬৫০ মিটার দৈর্ঘ্য এবং ৬০ মিটার প্রস্থ একটি জেটি নির্মাণ করছি। যার ৪টি ৯০ মিটার দৈর্ঘ্য ও ২০ মিটার প্রস্থ ট্রেসেল দিয়ে এর পিছনের‌ ইয়ার্ড সংযুক্ত হবে। এই ইয়ার্ড ৬৫০ মিটার দৈর্ঘ্য ও ৫০০ মিটার প্রস্থের। মূল জেটির পাইলিং কাজ চলমান রয়েছে এবং ট্রেসেল ৪টি মধ্যে ৩টির এম আর কাজ সম্পূর্ণ করেছি। এছাড়াও ইয়ার্ডের সাইড ডেভেলপমেন্টের কাজ সম্পন্ন হয়েছে।

    পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, স্বাধীন-বাংলাদেশে এই প্রথম সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল উদ্বোধন করব। প্রথম টার্মিনালের কাজ প্রায় শেষ পর্যায়ে। টার্মিনালে ৪টি জাহাজ আমরা রাখতে পারব। এই টার্মিনালকে কেন্দ্র করে ইয়ার্ড তৈরি করা হয়েছে, মালামাল রাখার জন্য ওয়ার হাউস তৈরি করা হচ্ছে, টার্মিনালের অফিস, কার্যালয়, জাহাজ আসলে ক্রু ও ওয়ার্কারদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, ভবন তালাবদ্ধ
    • বরিশাল কান্ডে সুপ্রিম কোর্টে আ’লীগ-বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ
    • বরিশাল বেলসপার্ক গভীর রাতে বিএনপির ২ গ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া, আতঙ্ক-উত্তেজনা
    • ধরা-ছোঁয়ার বাইরে দুটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি প্রতারক মিঠু
    • উজিরপুরে সন্ধ্যা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    • হোটেল পপুলার থেকে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়
    • বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে
    • বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, ভবন তালাবদ্ধ
    • ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
    • বরিশাল কান্ডে সুপ্রিম কোর্টে আ’লীগ-বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ
    • বরিশাল বেলসপার্ক গভীর রাতে বিএনপির ২ গ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া, আতঙ্ক-উত্তেজনা
    • মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
    • ধরা-ছোঁয়ার বাইরে দুটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি প্রতারক মিঠু
    • হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, পুলিশসহ আহত ২০
    • উজিরপুরে সন্ধ্যা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    • হোটেল পপুলার থেকে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে
    •  বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, ভবন তালাবদ্ধ
    •  ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
    •  বরিশাল কান্ডে সুপ্রিম কোর্টে আ’লীগ-বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ
    •  বরিশাল বেলসপার্ক গভীর রাতে বিএনপির ২ গ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া, আতঙ্ক-উত্তেজনা
    •  অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে
    •  বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, ভবন তালাবদ্ধ
    •  ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
    •  বরিশাল কান্ডে সুপ্রিম কোর্টে আ’লীগ-বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ
    •  বরিশাল বেলসপার্ক গভীর রাতে বিএনপির ২ গ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া, আতঙ্ক-উত্তেজনা