১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে অবসরের ৬ মাস আগেই প্রধান শিক্ষককে চুক্তিভিত্তিক নিয়োগ!

    এ.এ.এম হৃদয় | ১০:৩৩ মিনিট, জানুয়ারি ০৩ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে অবসরের ছয় মাস আগেই একজন প্রধান শিক্ষককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার গাছুয়া ইউনিয়নের সৈয়দা শাহজাদী বেগম নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম অবৈধভাবে ওই বিদ্যালয়ে পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নেন বলে জানান শিক্ষক ও অভিভাবকেরা।

    বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে সৈয়দা শাহজাদী মাধ্যমিক বিদ্যালয়ের বই নেওয়ার সময় বিষয়টি জানাজানি হয়।

    আফরোজা বেগমের গত ২ নভেম্বর অবসর গ্রহণের কথা ছিল। তিনি ২০২৪ সালের ২১ মে একটি রেজল্যুশন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে থাকার জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নেন। তাঁর স্বামী কাজী জানে আলম দুলাল বিদ্যালয়ের তৎকালীন সভাপতি থাকায় ইচ্ছেমতো রেজল্যুশন করে এই নিয়োগ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

    তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, অবসরে যাওয়ার আগে চুক্তিভিত্তিক নিয়োগ লাভের কোনো সুযোগ নেই।

    সৈয়দা শাহজাদী বেগম নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, আফরোজা বেগমের জন্ম তারিখ ২ নভেম্বর ১৯৬৪। ২০২৪ সালের ১ নভেম্বর বিদ্যালয়ে তাঁর শেষ কর্মদিবস ছিল। কিন্তু তিনি পাঁচ বছর চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন দাবি করে নিজেকে প্রধান শিক্ষক পরিচয় দিচ্ছেন।

    বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম মিলন বলেন, প্রধান শিক্ষক আফরোজা বেগম অবসরে যাওয়ার ছয় মাস আগেই গত ২১ মে ২০২৪ তারিখ একটি রেজল্যুশন করে পাঁচ বছর চুক্তিভিত্তিক নিয়োগ নিয়েছেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে বিদ্যালয়ে চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক নিয়োগের বৈধতা নেই। এ ছাড়া যে কমিটির মাধ্যমে আফরোজা বেগমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেখানো হয়েছে, সেই কমিটি গত বছর ২ এপ্রিল বরিশাল শিক্ষা বোর্ড বাতিল করেছিল।

    সাবেক প্রধান শিক্ষক আফরোজা বেগম বলেন, ‘অবসরের আগে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকদের অনুরোধে পরিচালনা পর্ষদ (ম্যানেজিং কমিটি) পাঁচ বছর চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পেতে উচ্চ আদালতে (হাইকোর্টে) রিট করেছি। বিষয়টি নিস্পত্তি না হওয়ায় প্রধান শিক্ষক হিসেবে কাজ চালিয়ে যাচ্ছি।’

    এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান প্রধান নিয়োগ স্থগিত রয়েছে। তবে আফরোজা বেগম চুক্তিভিত্তিক নিয়োগের জন্য উচ্চ আদালতে একটি রিট করেছেন। আদালত বিষয়টি নিষ্পত্তির জন্য শিক্ষামন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দিয়েছেন। মন্ত্রণালয়ের নির্দেশনার পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • প্রেমের টানে বরিশালে চীনা যুবক , ধর্ম পাল্টে করলেন বিয়ে
    • ভাঙা হচ্ছে ঢাকা-বরিশাল মহাসড়ক দখল করে নির্মিত গোলচত্বর ভবন
    • ঢাকা-ব‌রিশাল মহাসড়কে ঝরল ২ মোটরসাইকেলচালকের প্রাণ
    • জুয়া খেলতে নিষেধ করায় স্ত্রীকে মারধর, ক্ষোভে গৃহবধূর আত্মহত্যা
    • বরিশালে কৃষিজমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা
    • বরিশালে আবারও পলিথিনে মোড়ানো ভ্রূণ উদ্ধার
    • বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বিশ্বের ভয়াবহতম হাম পরিস্থিতি বাংলাদেশে
    • প্রেমের টানে বরিশালে চীনা যুবক , ধর্ম পাল্টে করলেন বিয়ে
    • মঠবাড়িয়ায প্রধান শিক্ষকের অবহেলায় স্কুলের জমি দখলে নিল প্রভাবশালীরা
    • ভাঙা হচ্ছে ঢাকা-বরিশাল মহাসড়ক দখল করে নির্মিত গোলচত্বর ভবন
    • ঢাকা-ব‌রিশাল মহাসড়কে ঝরল ২ মোটরসাইকেলচালকের প্রাণ
    • জুয়া খেলতে নিষেধ করায় স্ত্রীকে মারধর, ক্ষোভে গৃহবধূর আত্মহত্যা
    • বরিশালে কৃষিজমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা
    • ২,৫০০ টাকা জরিমানার প্রতিবাদে ঝালকাঠিতে অটোচালকদের সড়ক অবরোধ
    • বরিশালে আবারও পলিথিনে মোড়ানো ভ্রূণ উদ্ধার
    • বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বিশ্বের ভয়াবহতম হাম পরিস্থিতি বাংলাদেশে
    •  প্রেমের টানে বরিশালে চীনা যুবক , ধর্ম পাল্টে করলেন বিয়ে
    •  মঠবাড়িয়ায প্রধান শিক্ষকের অবহেলায় স্কুলের জমি দখলে নিল প্রভাবশালীরা
    •  ভাঙা হচ্ছে ঢাকা-বরিশাল মহাসড়ক দখল করে নির্মিত গোলচত্বর ভবন
    •  ঢাকা-ব‌রিশাল মহাসড়কে ঝরল ২ মোটরসাইকেলচালকের প্রাণ
    •  বিশ্বের ভয়াবহতম হাম পরিস্থিতি বাংলাদেশে
    •  প্রেমের টানে বরিশালে চীনা যুবক , ধর্ম পাল্টে করলেন বিয়ে
    •  মঠবাড়িয়ায প্রধান শিক্ষকের অবহেলায় স্কুলের জমি দখলে নিল প্রভাবশালীরা
    •  ভাঙা হচ্ছে ঢাকা-বরিশাল মহাসড়ক দখল করে নির্মিত গোলচত্বর ভবন
    •  ঢাকা-ব‌রিশাল মহাসড়কে ঝরল ২ মোটরসাইকেলচালকের প্রাণ