২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    আন্তর্জাতিক

    বাংলাদেশি সন্দেহে ভারতজুড়ে হয়রানির শিকার পশ্চিমবঙ্গের বাঙালিরা!

    আল-আমিন | ৮:১৬ মিনিট, ডিসেম্বর ২৭ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক : অবৈধ বাংলাদেশি আটক করতে ভারতের বিভিন্ন রাজ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দিল্লি, মহারাষ্ট্র ও গুজরাটে গত কয়েকদিনে সব মিলিয়ে দুই হাজারের বেশি বাঙালিকে শনাক্ত করা হয়েছে।

    এই পরিস্থিতিতে ভারতে বাংলাদেশি সন্দেহে বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বাঙালিদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গের সাবেক সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

    এমন উদ্বেগ প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও পাঠিয়েছেন তিনি। অধীর চৌধুরী চিঠিতে লিখেছেন, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, পশ্চিম দিনাজপুর এবং ২৪ পরগনা জেলা থেকে বিপুল সংখ্যক বাঙালি পরিযায়ী শ্রমিক কাজের জন্য দিল্লি এবং অন্যান্য রাজ্যে গিয়ে থাকেন।

    বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এসব রাজ্যে অভিযান চালানো হচ্ছে। কিন্তু সেই অভিযানের নামে দিল্লিসহ সেসব রাজ্যে থাকা পশ্চিমবঙ্গের বাংলাভাষী শিক্ষার্থী ও পরিবারগুলোকে হয়রানি করা হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।

    এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আবেদন জানান অধীর। তার অনুরোধ, বাংলাদেশিদের চিহ্নিত করে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করুক, সেটা করতেই পারে। তবে পশ্চিমবঙ্গের বাঙালিদের হয়রানি করা বন্ধ করা হোক। কারণ, তারা ভারতীয়।

    চিঠিতে অধীর আরও লিখেছেন, ব্রিটিশ শাসনের সময় থেকেই বেঙ্গল প্রেসিডেন্সি দেশের বৃহত্তম প্রদেশ ছিল। সেই সময় থেকেই বহু বাংলাভাষী মানুষ ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছেন।

    এমনকি ১৯১১ সালে যখন ব্রিটিশরা ভারতের রাজধানীকে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে, তখনও বিপুলসংখ্যক বাঙালি দিল্লিতে গিয়ে বসতি স্থাপন করেছিলেন। তাদের বংশধররা এখনও দিল্লিতেই রয়েছেন।

    কংগ্রেস নেতার অভিযোগ, চেন্নাই, বেঙ্গালুরু, রাঁচি, পাটনা, উত্তরপ্রদেশসহ আরও বেশ কিছু রাজ্যে পশ্চিমবঙ্গের বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে। বাংলায় কথা বললে ভাবা হচ্ছে তারা বাংলাদেশি। তারপর তাদের পরিচয়পত্র দেখতে চাইছে। এ ধরনের হয়রানি বন্ধ করা হোক।

    উল্লেখ্য, দিল্লিতে সরকার চালাচ্ছে আম আদমি পার্টি। দিল্লি পুলিশ সম্প্রতি অভিযান চালিয়ে ১৫০০ জন এবং মুম্বাই, নাগপুর, গুজরাটসহ ৩০ জনের বেশি বাংলাদেশি সন্দেহে আটক করে।

    তদন্তে দেখা গেছে, তাদের বৈধ কোনো কাগজপত্র ছিল না। এছাড়া পুলিশ প্রতিটি বাড়িতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে প্রধানমন্ত্রীকে অবগত করে অধীর চৌধুরী বলেন, বাংলা ভাষা বাঙালিদের অধিকার। বাংলা ভাষা গর্বের ভাষা। তাই বাংলা ভাষাভাষীদের কোনোভাবেই হেনস্তা করা যাবে না। এই হেনস্তা বন্ধ করুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    তবে অধীরের হঠাৎ চিঠি দেওয়াকে অনেকেই রাজনৈতিক ও হিন্দু ভোট পক্ষে টানার প্রয়াস হিসেবে দেখছেন। কারণ, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৈরি হওয়া বিজেপিবিরোধী ইন্ডিয়া জোটে এখন বড় ফাটল দেখা দিয়েছে। বিরোধী জোট ইন্ডিয়া থেকে জাতীয় কংগ্রেসকে বাদ দেওয়ার পক্ষে দাবি জানিয়েছে দিল্লির আম আদমি পার্টি।

    দিল্লির বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল যে জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছেন, তাকে ‘বিভ্রান্তিমূলক’ বলে উল্লেখ করেছে কংগ্রেস।

    আর সেই আবহেই ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বাদ দেওয়ার দাবি তুলতে শুরু করেছে আম আদমি পার্টি। জোটের অন্য শরিকদের সঙ্গে এ নিয়ে আম আদমি পার্টি আলোচনা করতে আগ্রহী বলেও জানিয়েছে। আর এই পরিস্থিতিতে দিল্লির বর্তমান শাসক দল আম আদমি পার্টির ওপর বাংলাদেশ ইস্যু নিয়ে কিছুটা চাপ বাড়ালেন কংগ্রেসের অধীর।

    রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দিল্লির বাঙালিদের মন পেতে জাতীয় কংগ্রেস এই পন্থা নিয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে, ৫ আগস্টের পর ভারতে বাংলাদেশ ইস্যু নিয়ে সবকটি রাজনৈতিক দল তাদের ঘর গোছানো শুরু করেছে।

    বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়ছে দিল্লি এবং পশ্চিমবঙ্গে। কারণ, এই দুই রাজ্যে যথাক্রমে ২০২৫ এবং ২০২৬ সালে বিধানসভা ভোট আসতে চলেছে। বিজেপি যখন হিন্দু ভোট একত্রিত করতে পশ্চিমবঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে জিকির তুলেছে, ঠিক তখন হিন্দু ভোট ধরে রাখতে সেই পথে পা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ইস্যু নিয়ে মমতা নমনীয় ভাব দেখালে হাতছাড়া হতে পারে হিন্দু ভোটের একাংশ। যে কারণে তাকে বিধানসভায় দাঁড়িয়ে শান্তিবাহিনী পাঠানোর মতো মন্তব্য করতে হয়েছিল।

    একইভাবে দিল্লির সরকার যখন বাঙালি তাড়ানোর অভিযানে নেমেছে, তখন ওই একই ইস্যু নিয়ে সেখানকার বাঙালিদের মন পেতে অধীরের নেতৃত্বে জাতীয় কংগ্রেস চিঠি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    কারণ, পশ্চিমবঙ্গের বহু বাঙালি স্থায়ীভাবে বসবাস করেন দিল্লিতে। এছাড়া বাংলার পরিযায়ী শ্রমিক তো আছেই। তার ওপর অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের লোকসভা আসনের সাবেক এমপি। ফলে তার দেওয়া মোদিকে চিঠি দিল্লির বাঙালির ভোটে একটা ফ্যাক্টর হতে পারে বলে মনে করা হচ্ছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • আন্দোলনের মুখে ভারতের বিতর্কিত শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    • ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’ আলোচনায় ফাইনালের আগে মেসির বক্তব্য
    • পুত্রবধূকে গোমূত্র পান করালেন ভারতের সাবেক এমপি
    • জামিনে মুক্ত হয়ে স্ত্রী ও ২ সন্তানসহ ৬ জনকে খুন
    • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বাভি’ ধেয়ে আসছে, সতর্কতা জারি
    • ধেয়ে আসছে ২০০ কিমি গতির সুপার টাইফুন
    • চলতি বছরেই দেশে ফিরব, এনডিটিভিকে সাক্ষাৎকারে শেখ হাসিনা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও
    • হিজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০
    • বিষখালীর বুকে দুই সেতুর স্বপ্নে নতুন গতি, উদ্যোগে এমপি রফিকুল ইসলাম জামাল
    • ঝালকাঠিতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে যুবলীগ নেতা আটক
    • সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
    • বরগুনায় কীটনাশক খাইয়ে স্বামীকে হ’ত্যার অভিযোগ, লা’শ নিয়ে সড়ক অবরোধ
    • পটুয়াখালীতে কুকুর পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামিদের গ্রেপ্তারের নির্দেশ
    • মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
    • বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
    • ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও
    •  হিজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০
    •  বিষখালীর বুকে দুই সেতুর স্বপ্নে নতুন গতি, উদ্যোগে এমপি রফিকুল ইসলাম জামাল
    •  ঝালকাঠিতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে যুবলীগ নেতা আটক
    •  সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
    •  আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও
    •  হিজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০
    •  বিষখালীর বুকে দুই সেতুর স্বপ্নে নতুন গতি, উদ্যোগে এমপি রফিকুল ইসলাম জামাল
    •  ঝালকাঠিতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে যুবলীগ নেতা আটক
    •  সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ