১০ই ফেব্রুয়ারি, ২০২৬ | ২৭শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    পটুয়াখালী

    পটুয়াখালীতে দুটি ছেলে থাকতেও মুরগির খোপে থাকেন শতবর্ষী মা!

    নিজেস্ব প্রতিবেদক | ৯:৫৭ মিনিট, মে ৩১ ২০২৫

    পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি গ্রামে একটি মুরগির খোপ এখন শতবর্ষী লালবড়ু বেগমের একমাত্র আশ্রয়স্থল। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধা মায়ের জীবনের গল্প শুনলে যে কারো চোখে পানি চলে আসে।

    একসময় নিজের কাঁধে দুই সন্তানকে মানুষ করেছিলেন যিনি, ভিক্ষা করে চালিয়েছেন সংসার, না খেয়ে থেকেছেন দিনের পর দিন, সেই মা আজ ঘরের ভেতরে ঠাঁই না পেয়ে ঘরের সামনের এক কোণে কাঠ-টিনের তৈরি একটি মুরগির খোপে কাটাচ্ছেন দিনরাত। আরেকটা নির্মম সত্য হলো, প্রতিদিন সকালে ঘরে তালা লাগিয়ে বাইরে চলে যান তার ছেলে ও ছেলের বউ।

    লালবড়ু বেগমের স্বামী মারা যান দুই যুগ আগে। তখন থেকেই শুরু হয় তার সংগ্রামের জীবন। এক হাতে ভিক্ষা করে এবং অন্য হাতে সন্তান দুটিকে লালন করে বড় করেন তিনি। বড় ছেলে মোস্তফা ও ছোট ছেলে নাসির- দুজনেই আজ নিজ নিজ পরিবার নিয়ে ব্যস্ত। লালবড়ু বড় ছেলে মোস্তফার সঙ্গে থাকেন। কিন্তু মর্মান্তিক ব্যাপার হলো, সেই ঘরেও তার কোনো জায়গা নেই।

    জানা যায়, ২০২২ সালে পটুয়াখালীর লোহালিয়া ও লাউকাঠি নদীর পাড়ে দখল করে গড়ে ওঠা অনেক অবৈধ ঘর উচ্ছেদ করে দেয় প্রশাসন। এরপর থেকে মোস্তফা তার পরিবার নিয়ে আশ্রয় নেন নদীর পাড়ে অন্যের জমিতে। সেখানেই তৈরি করেন টিনশেড একটি অস্থায়ী ঘর, যেখানে প্রায়ই জোয়ারের পানিতে চারপাশ ভেসে যায়।

    প্রতিদিন সকালে মোস্তফা অটোরিকশা চালাতে বের হন আর তার স্ত্রী রিনা বেগম অন্যের বাড়িতে কাজ করতে যান।

    তারা দু’জনেই ঘরের দরজায় তালা লাগিয়ে যান। ভেতরে নিরাপদ আশ্রয় তো নেই-ই, বরং বৃদ্ধা লালবড়ুকে ফেলে যান ঘরের সামনের উঠানে। একা চলতে না পারা লালবড়ুর চলাচল সীমিত। ঘরটা উঁচু, ভিতরে ঢুকতে পারেন না। ঘরের ভেতরের টয়লেটও তার নাগালের বাইরে। এই অবস্থায় বাধ্য হয়ে দিনের বেশিরভাগ সময় তিনি কাটান মুরগির খোপে। সেখানে একটি পুরনো মাদুর, একটি ছেঁড়া কাঁথা আর কিছু কাপড়েই তার থাকার ব্যবস্থা। বর্ষার দিনে বৃষ্টির পানি গড়িয়ে পড়ে ভেতরে, আবার গরমে দমবন্ধ হয়ে আসে।

    কান্নাজড়িত কন্ঠে লালবড়ু বেগম বলেন, আমি সারাদিন এই খোপেই বসে থাকি, কখনো একটু ঘুমাইও। কিন্তু রাতে তো ঘুমানোই যায় না। সারা শরীর ব্যথা করে, গরমে দম বন্ধ হয়ে আসে। বড় ছেলে মোস্তফা কখনো কখনো খাওয়ার কিছু দিয়ে যায়, তখন খাই। তবে সবসময় দেয় না, তাই এলাকার এ-ঘর ও-ঘর ঘুরে হাত পাততে হয়, ভিক্ষা করেই খেতে হয়।

    তিনি আরও বলেন- কয়দিন আগে উঠানে পড়ে গেছিলাম, মাথায় ব্যথা পাইছি, হাত ভাঙছে- ডাক্তার দেখায়নি। দেহের যন্ত্রণা আর মনেও পোড়া লাগে। আল্লাহ যেন এমন জীবন কাওরে না দেয়।”

    লালবড়ুর ছেলের বউ রিনা বেগম বলেন, ‘আমরা খুব কষ্টে আছি। একবেলা রান্না হইলে আরেকবেলা হয় না। সকালে কাজে যাই, সন্ধ্যায় ফিরি। শাশুড়ি একা চলতে পারেন না, ঘরটা উঁচু, ভিতরে উঠতে পারেন না। বাইরে খোপে থাকে, যাতে উনি সহজে বসে থাকতে পারেন। ভেতরে রাখলে ওনি টয়লেটে যাইতে পারেন না, কষ্ট হয়। তালা না দিয়া গেলে ঘরে জিনিসপত্র থাকে না, চুরি হয়। তাই বাধ্য হইয়া তালা দেই।’

    লালবড়ুর নাতি শিপন খা বলেন, ‘আমার দাদি সারাদিন খোপে থাকেন। বিকেলে মা আসলে খাবার দেয়। অনেকদিন এমন গেছে, যখন মা কিছু আনতে পারেনি, দাদি না খেয়ে থেকেছেন। আমি কাজ করতাম সেখান থেকেও বাদ দিয়েছে, কিছু করতে পারি না। দাদির খুব কষ্ট হয় দেখি।’

    স্থানীয় ইটভাটার ম্যানেজার মাসুদ হাওলাদার বলেন, ‘এই পরিবার সম্পূর্ণ ভূমিহীন। সরকার বা ইউনিয়ন পরিষদের কোনো সহায়তা পায় না। লালবড়ু মা’র জন্য একটা নিরাপদ ঘর খুব দরকার। সমাজের যারা সামর্থ্যবান আছেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে হয়তো একজন মা তার শেষ জীবনটা শান্তিতে কাটাতে পারবেন।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • গর্ভবতীর ওপর হামলার প্রতিবাদে জামায়াতের নারী কর্মীদের বিশাল বিক্ষোভ
    • বাউফলে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের নির্বাচনী ইশতেহার ঘোষণা
    • বাউফলে জামায়াতের নেতা কর্মীদের হাতে অবরুদ্ধ বিএনপি’র প্রার্থীর বহনকারী গাড়ী
    • পটুয়াখালীতে জামায়াত-বিএনপি তুমুল সংঘর্ষ
    • বাউফলে আচরণবিধি লঙ্ঘন: দাঁড়িপাল্লার এক কর্মীকে দণ্ড
    • মির্জাগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
    • বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালের ৬ টি আসনে ধানের শীষের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে ৩০ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা
    • চাঁদাবাজদের কবল থেকে মুক্তি পেতে হাতপাখায় ভোট দিন
    • ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা
    • বিএনপি ক্ষমতায় গিয়ে কল্যাণকর রাষ্ট্র গঠন করবে: মেজর হাফিজ
    • হিজলায় বিএনপির নির্বাচনী শেষ জনসভায় রাজিব আহসান
    • গর্ভবতীর ওপর হামলার প্রতিবাদে জামায়াতের নারী কর্মীদের বিশাল বিক্ষোভ
    • বরগুনা-২ আসন: সাবেক এমপি হিরুর ওপর দুর্বৃত্তদের হামলা
    • বাউফলে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের নির্বাচনী ইশতেহার ঘোষণা
    • ভোটকেন্দ্র থেকে ৪০০ গজ মেপে অভিনব প্রতিবাদ সাংবাদিকদের
    • প্রচারণার শেষ দিনে বিএনপি প্রার্থীর গণমিছিলে জনস্রোত
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালের ৬ টি আসনে ধানের শীষের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে ৩০ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা
    •  চাঁদাবাজদের কবল থেকে মুক্তি পেতে হাতপাখায় ভোট দিন
    •  ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা
    •  বিএনপি ক্ষমতায় গিয়ে কল্যাণকর রাষ্ট্র গঠন করবে: মেজর হাফিজ
    •  হিজলায় বিএনপির নির্বাচনী শেষ জনসভায় রাজিব আহসান
    •  বরিশালের ৬ টি আসনে ধানের শীষের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে ৩০ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা
    •  চাঁদাবাজদের কবল থেকে মুক্তি পেতে হাতপাখায় ভোট দিন
    •  ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা
    •  বিএনপি ক্ষমতায় গিয়ে কল্যাণকর রাষ্ট্র গঠন করবে: মেজর হাফিজ
    •  হিজলায় বিএনপির নির্বাচনী শেষ জনসভায় রাজিব আহসান