১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ | ২রা ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    আন্তর্জাতিক

    জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    ১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে জাপান, হতে পারে ৫ সমঝোতা ও চুক্তি

    দেশ জনপদ ডেস্ক | ৮:৫৪ মিনিট, মে ২৫ ২০২৫

    সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ মে মঙ্গলবার জাপান সফরে যাওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। তার সফরে বাংলাদেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। এ ছাড়া দেশটির সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে বলেও জানা গেছে, যার মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিষয়ক একটি চুক্তিও রয়েছে।

    দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে কিছুটা ‘শঙ্কা’ তৈরি হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরটি হবে বলেই তথ্য দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সফরটির সমন্বয় করছেন বলে জানা গেছে।

    সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ মে (মঙ্গলবার) দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তিনি আগামী ২৯ মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। পরদিন ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. ইউনূস। দুই শীর্ষ নেতার বৈঠকের পর পাঁচটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে, যার মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে একটি চুক্তিও রয়েছে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, জ্বালানি, বিডার সক্ষমতা বৃদ্ধি, জনশক্তি রপ্তানিসহ আরও এক‌টি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে।

    এ ছাড়া সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, যার মধ্যে বাংলাদেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান।

    জানা গেছে, টোকিও সফরকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা একটি বিজনেস সেমিনারে অংশ নেবেন, সেখানে তিনি জাপান থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানাবেন।

    সম্প্রতি জাপানের টোকিওতে বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা ‘ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টার টোকিও সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এফওসিতে জাপান থেকে আরও অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ) ঋণ, ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। আলোচনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার প্রসঙ্গ তোলে জাপান। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে চুক্তির কথাও উল্লেখ করে জাপান।

    প্রধান উপদেষ্টার সফরে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে– জানতে চাইলে সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, জাপান থেকে আরও বেশি সহজ শর্তে ঋণ সহায়তা, একইসঙ্গে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর আহ্বান জানাতে পারে বাংলাদেশ। বঙ্গোপসাগরীয় উদ্যোগের (বিগ-বি) অধীনে সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ, বিশেষ করে নার্স ও কেয়ারগিভার, এসব বিষয় গুরুত্ব পাবে। এ সফরে কিছু নতুন প্রকল্পের ঘোষণা আসতে পারে। পাঁচটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে উভয়পক্ষ কাজ করছে।

    প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি প্রসঙ্গে এ কর্মকর্তা বলেন, এ সফরে চুক্তিটি হতে পারে। তবে এখনো চূড়ান্ত হয়নি। এ চুক্তির আওতায় ডিফেন্স ইকুয়েপমেন্ট এবং প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয় থাকবে।

    সম্প্রতি ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিইচি সাংবাদিকদের বলেন, আশা করছি ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর করবেন। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়বে। জাপান বাংলাদেশের উন্নয়ন এবং বাণিজ্যিক অংশীদার। উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী।

    সরকারপ্রধানের জাপান সফরের গুরুত্বের প্রশ্নে সাবেক এক রাষ্ট্রদূত বলেন, আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনায় সফরটি গুরুত্বপূর্ণ। মিয়ানমার, বিশেষ করে রাখাইন পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা, কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা, ইন্দো-প্যাসিফিক ইস্যু– সব বিবেচনায় সফরটি বেশ গুরুত্বপূর্ণ।

    চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ বলেন, জাপানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এটা করতে পারলে ভালো। কিন্তু পেছনে যদি অন্য উদ্দেশ্য থাকে, জাপানের মাধ্যমে আমেরিকাকে এগিয়ে নিয়ে আসা, সেরকম কোনো উদ্দেশ্য থাকলে মুশকিল হয়ে যাবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ৩ কোটির বেশি টাকা ফেরত পাচ্ছেন হজযাত্রীরা
    • ভারতে মুসলিম বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, আহত ৭ পুলিশ
    • ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৪১
    • ভারত-পাকিস্তান সংঘর্ষ, নিহত ৩
    • ভারতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাংলাদেশি নারী গ্রেপ্তার
    • জ্বলছে ইরান, সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তাকর্মীসহ নিহত ২০০০
    • ইরানে অর্ধশতাধিক মসজিদে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশাল থেকে মন্ত্রিপরিষদে ডাক পেতে পারেন যারা
    • বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক গিয়াসকে গণধোলাই
    • দুই যুগের অপেক্ষার অবসান, বরিশাল-৩ আসনে ফিরল বিএনপি
    • বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা
    • বাজার দখল ও আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১১, বাড়িঘরে অগ্নিসংযোগ
    • প্রতিপক্ষের বাড়িতে হামলা: বহিষ্কারের ঘোষণা নবনির্বাচিত এমপি প্রার্থীর
    • ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২
    • বরিশালে জামানত বাজেয়াপ্ত হচ্ছে ২০ প্রার্থীর
    • নির্বাচনের পর দুঃসংবাদ পেলেন তিন বিএনপি নেতা
    • এমপি হয়েই নুরের চমক, ভোটারদের কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিস
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশাল থেকে মন্ত্রিপরিষদে ডাক পেতে পারেন যারা
    •  বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক গিয়াসকে গণধোলাই
    •  দুই যুগের অপেক্ষার অবসান, বরিশাল-৩ আসনে ফিরল বিএনপি
    •  বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা
    •  বাজার দখল ও আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১১, বাড়িঘরে অগ্নিসংযোগ
    •  বরিশাল থেকে মন্ত্রিপরিষদে ডাক পেতে পারেন যারা
    •  বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক গিয়াসকে গণধোলাই
    •  দুই যুগের অপেক্ষার অবসান, বরিশাল-৩ আসনে ফিরল বিএনপি
    •  বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা
    •  বাজার দখল ও আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১১, বাড়িঘরে অগ্নিসংযোগ