৯ই আগস্ট, ২০২৬ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    নাজিরপুর

    পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে সমিতির পরিচালক উধাও, সদস্যদের বিক্ষোভ

    দেশ জনপদ ডেস্ক | ৯:৪২ মিনিট, মে ০৩ ২০২৫

    পিরোজপুরের নেছারাবাদে ‘আলোক শিখা’ নামের এক সমিতির পরিচালকের বিরুদ্ধে দেড় শতাধিক সদস্যের প্রায় ২০ কোটি টাকার আমানত নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    অভিযুক্ত পরিচালক মো. দেলোয়ার হোসেন বানারীপাড়া উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের বাসিন্দা। তিনি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে কোনো সনদ না নিয়েই সমিতির ২৩টি শাখা খুলে পরিচালনা করছিলেন। এর মধ্যে নেছারাবাদে তিনটি শাখা রয়েছে।

    ভুক্তভোগী সদস্যদের অভিযোগ- পরিচালক দেলোয়ার নেছারাবাদের তিনটি শাখা থেকে ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। টাকার দাবিতে তাঁরা আজ শনিবার সকালে উপজেলার শর্ষিনা মাগুরা গ্রামে জড়ো হয়ে সমিতির মাঠকর্মী শারমিন আক্তারের বাসার সামনে বিক্ষোভ করেন।

    রেহানা পারভীন নামের এক গৃহবধূ অভিযোগ করেন, তাঁর স্বামী প্রবাসী। সেখান থেকে পাঠানো টাকা তিনি আলোক শিখা সমিতিতে সঞ্চয় করেন। মাঠকর্মী শারমিনের কথায় প্ররোচিত হয়ে মোট ১০ লাখ টাকা জমা করেছিলেন। এখন সমিতির পরিচালক দেলোয়ার আত্মগোপনে আছেন। তাঁকে না পেয়ে মাঠকর্মী শারমিনের বাসায় গেলে তিনি দুর্ব্যবহার করছেন।

    বিলকিস নামের এক বিধবা নারী জানান, তিনি মানুষের বাসায় কাজ করে চার লাখ টাকা জমিয়ে শারমিনের কথায় সমিতিতে রেখেছিলেন। এখন আমানত ফেরত পাচ্ছেন না।

    হ্যাপী বেগম নামের এক নারী বলেন, তিনি কাপড় সেলাইয়ের কাজ করে সমিতিতে ছয় লাখ টাকা জমা করেছিলেন। এক বছর ধরে টাকা ফেরত চাইতে গেলে সমিতির পরিচালকসহ মাঠকর্মী নানা বাহানা দিয়ে তাঁকে ঘুরাচ্ছিলেন।

    মাগুরা গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আলতাফ হোসেন জানান, সমিতির পরিচালক দেলোয়ার কয়েকজন মাঠকর্মীর মাধ্যমে তিনটি শাখা থেকে ২০ কোটি টাকার আমানত হাতিয়ে নিয়ে আত্মগোপনে গেছেন। এ বিষয়ে তাঁরা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

    জানতে চাইলে মাঠকর্মী শারমিন বলেন, ‘আমি কারও টাকা খাইনি। টাকা সংগ্রহ করে সমিতিতে দিয়ে দিতাম। পরিচালক দেলোয়ার হোসেন ঢাকায় আছেন। আমি কী করব? তাছাড়া আমি ছয় থেকে আট মাস হলো চাকরি ছেড়ে দিয়েছি।’

    যোগাযোগ করা হলে নেছারাবাদ উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি জানান, আলোক শিখা বানারীপাড়া উপজেলা থেকে পরিচালিত হয়। এটি মূলত সমাজকল্যাণ অধিদপ্তর ও জয়েন্ট স্টক থেকে সনদপ্রাপ্ত। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে সমিতিটির কোনো সনদ নেই। তাই এর কোনো ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনার বিধান নেই। কীভাবে এসব কার্যক্রম চালিয়েছে, সেটা সংশ্লিষ্ট দপ্তরের দেখার বিষয়।

    এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পিরোজপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ২
    • পিরোজপুরে জাল টাকাসহ গ্রেপ্তার ৩
    • পিরোজপুরে ৫ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক, তবুও শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ
    • পিরোজপুরে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েও স্বপদে কর্মরত স্বাস্থ্যকর্মী
    • পিরোজপুরে পদ ফিরে পেলেন বিএনপি নেতা
    • পিরোজপুরে বিশেষ বরাদ্দের ৪০ লাখ টাকা লোপাট ও ফাইল গায়েব
    • প্রেমের টানে ধর্মান্তর, অতঃপর ইসলামি রীতিতে বিয়ে
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
    • পিরোজপুর আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭
    • ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    • বরিশালে বালু ফেলে সরকারি পুকুর ভরাট
    • বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণে অভিযোগ
    • মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি
    • লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন!, উদ্বোধক শীর্ষস্থানীয় বিএনপি নেতাকে নিয়ে উপহাস
    • মাদক ইস্যুতে কোনো ছাড় নয়, বরিশালের নয়া পুলিশ কমিশনার
    • লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
    • বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
    •  পিরোজপুর আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭
    •  ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    •  বরিশালে বালু ফেলে সরকারি পুকুর ভরাট
    •  বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণে অভিযোগ
    •  ‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
    •  পিরোজপুর আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭
    •  ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    •  বরিশালে বালু ফেলে সরকারি পুকুর ভরাট
    •  বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণে অভিযোগ