১১ই মার্চ, ২০২৬ | ২৬শে ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    তালতলী

    বরগুনায় আগুনে পুড়লো ব্যবসা প্রতিষ্ঠানসহ ২৪ ঘর, ৫ কোটি টাকার ক্ষতি

    নিজেস্ব প্রতিবেদক | ৯:০৫ মিনিট, এপ্রিল ১৪ ২০২৫

    বরগুনার তালতলী উপজেলার করাইবাড়িয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরসহ ২৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকরা।

    রোববার রাত ১২টার দিকে করাইবাড়িয়া বাজারের বশির খানের পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

    এসময় স্থানীয় বাসিন্দারা তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন। পরে তালতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিভাতে গেলে তাদের অগ্নিনির্বাপক যন্ত্রে ত্রুটি থাকায় তারা আগুন নিভাতে ব্যর্থ হয়। পরে খবর দেওয়া হয় পার্শ্ববর্তী উপজেলা আমতলী ফায়ার সার্ভিস স্টেশনকে।

    আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় মুদি-মনোহারি, হার্ডওয়্যার, ফার্মেসি ও তেলের দোকানসহ ১৯টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ৪টি বসতঘরসহ ২৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

    হার্ডওয়্যার ব্যবসায়ী মহিবুল্লাহ মোল্লা বলেন, আমি ৭ বছর ধরে এই বাজারে ব্যবসা করি। আমার প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি সর্বস্ব হারিয়ে এখন রাস্তার ফকির হয়ে গেছি।

    মুদি দোকানদার ফারুক মিয়া বলেন, আমার প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করছি। এখন কীভাবে আমার ঋণের টাকা শোধ করব জানি না। আমি সবকিছু হারিয়ে এখন সহায় সম্বলহীন।

    করাইবাড়িয়া ব্যবসায়ী সমিতির সভাপতি কবির আকন বলেন, বশির খানের তেলের দোকান থেকে আগুনে সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই সে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। এসময় তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজারকে খবর দেওয়া হলে তারা বিলম্বে ঘটনাস্থলে পৌঁছে। এছাড়াও তাদের যান্ত্রিক ত্রুটি থাকায় আগুন নিভাতে ব্যর্থ হয়। পরে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার এসএম নুরুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু পানি সংকট থাকায় আগুন নিভানোর কাজে বিঘ্ন ঘটে। পরে আমতলী ফায়ার সার্ভিস স্টেশন ও আমাদের যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

    তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন, খবর পেয়ে রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরগুনায় মায়ের হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ৪ বছরের শিশু
    • তালতলীর সাগর মোহনায় ভেসে উঠল ২২ কেজির কোরাল
    • বরগুনায় মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে মারধর, পাল্টা ছুরিকাঘাতে ছেলে খুন
    • ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার
    • জাটকার সঙ্গে বৈধ মাছও জব্দ, বিতরণ করা হয় শিশু পরিবারে
    • তালতলীতে দুই শিশু ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার
    • বরগুনায় বৃদ্ধের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • নদে মাছ ধরতে গিয়ে মিলল ২ বস্তা সরকারি ওষুধ
    • বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা
    • বেতনসহ বোনাসের দাবিতে কর্মবিরতিতে পরিচ্ছন্নতাকর্মী, শহরে ময়লার স্তূপ
    • দাপুটে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের
    • বরিশালে ঘরের দোতলায় বসে রশি টানিয়ে ইয়াবা বিক্রি করতেন বিএনপি নেতা
    • বরিশালে নিয়মিত অফিস করা সাজাপ্রাপ্ত সেই কর্মকর্তা বরখাস্ত
    • পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসের গেট নির্মাণে ব্যাপক অনিয়ম
    • বরিশালে চুরির দুদিনের মাথায় পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল উদ্ধার
    • জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী
    • কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষের টাকা ফেরত দিলেন নলছিটির পিআইও
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  নদে মাছ ধরতে গিয়ে মিলল ২ বস্তা সরকারি ওষুধ
    •  বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা
    •  বেতনসহ বোনাসের দাবিতে কর্মবিরতিতে পরিচ্ছন্নতাকর্মী, শহরে ময়লার স্তূপ
    •  দাপুটে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের
    •  বরিশালে ঘরের দোতলায় বসে রশি টানিয়ে ইয়াবা বিক্রি করতেন বিএনপি নেতা
    •  নদে মাছ ধরতে গিয়ে মিলল ২ বস্তা সরকারি ওষুধ
    •  বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা
    •  বেতনসহ বোনাসের দাবিতে কর্মবিরতিতে পরিচ্ছন্নতাকর্মী, শহরে ময়লার স্তূপ
    •  দাপুটে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের
    •  বরিশালে ঘরের দোতলায় বসে রশি টানিয়ে ইয়াবা বিক্রি করতেন বিএনপি নেতা