১৫ই নভেম্বর, ২০২৬ | ৩০শে কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে পুলিশের নিষ্ক্রিয়তায় বাড়ছে অপরাধ!

    এ.এ.এম হৃদয় | ৯:০২ মিনিট, এপ্রিল ১২ ২০২৫

    বরিশাল বিভাগের ছয় জেলায় ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ ও চুরি বেড়েছে। চলছে নীরব চাঁদাবাজি। আশঙ্কাজনক হারে বেড়েছে জমিজমার বিরোধ। থানা-পুলিশের নীরব ভূমিকার কারণে বেড়েই চলছে অপরাধ প্রবণতা। এ জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকে অনেকটা দায়ী করেছেন সাধারণ মানুষ। তারা বলেছেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর তেমন একটা ভূমিকা দেখা যাচ্ছে না।

    বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বরিশাল বিভাগে ৬ জেলায় ৪৮০টি অপরাধ সংগঠিত হয়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ছয় মাসে অপরাধ সংগঠিত হয়েছ ৫৮০টি। এর মধ্যে হত্যা ৮১টি, ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা ১৪৬টি, অপহরণ ১৪টি, ডাকাতি ২৬টি, দস্যুতা ২১টি, চুরি ২৯২টি।

    স্থানীয়রা বলছেন, বরিশাল নগরীর কাশীপুরের ইছাকাঠী এলাকায় দীঘি, পুকুর ও ডাস্টবিন থেকে এক নারীর শরীরের সাতটি অংশ উদ্ধার হলেও ভিকটিম চিহ্নিত হয়নি। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘাট ইজারা দ্বন্দ্বে চাচাকে খুন করে নদীতে ডুবিয়ে দেয় ভাতিজা।

    গত দুই মাসে ঝালকাঠির বাউকাঠী বাজারের ব্যবসায়ী সুদেব হত্যা, গৌরনদীতে জমিজমা বিরোধে এক শিশু হত্যাকাণ্ডের শিকার, নগরীতে খুন হয় যুবদল নেতা, বানারীপাড়া স্কুলছাত্রী ধর্ষণ ঘটনায় অভিযুক্তদের আটক না করাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ তেমন কোনো ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা অপরাধ সংঘটিত করতে উৎসাহী হচ্ছে। এ ছাড়া দখল বাণিজ্য, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতরা শক্তিশালী হওয়ায় আইনের আশ্রয়ে যাচ্ছেন না ভুক্তভোগীরা। অভিযোগ দিতে থানায় আসতে সাহস পাচ্ছে না। ফলে অনেক ঘটনা চাপা পড়ে যাচ্ছে।

    বরিশালের মানবাধিকারকর্মী ও উন্নয়ন সংগঠক দীপু হাফিজুর রহমান বলেন, ‘দেশে একটি গণ-অভ্যুত্থান হয়েছে। নতুন বাংলাদেশে নতুন সরকার এসেছে। দুই-তিন দিন কোনো সরকার ছিল না। এ ছাড়া গণ-অভ্যুত্থানের সময় নানা কর্মকাণ্ড নিয়ে পুলিশ বিতর্কিত হয়ে পড়ে। তারা তাদের মনবল হারিয়ে নিষ্ক্রিয় হয়ে পড়ে। সেই সুযোগ কাজের লাগিয়েছে অপরাধীরা। এর থেকে উত্তরণের জন্য পুলিশের পাশে থেকে সহযোগিতা করে তাদের মনোবল বাড়ানো জরুরি। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে মব সৃষ্টি করা বন্ধ এবং পুলিশের বিরুদ্ধে মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে পারলে পুলিশের মনোবল বাড়বে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকাও পালন করতে পারে। তা হলে অপরাধের সংখ্যাও কমে আসবে।’

    সুশাসনের জন্য নাগরিকের বরিশাল জেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘দিন দিন হত্যা, গুম, নারী নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজির মতো ঘটনা ক্রমেই বেড়ে চলছে। এই অবস্থার পরিবর্তন দরকার। নইলে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কালিমা কপালে লেপন হবে, এটা নিশ্চিত বলা যায়।’

    সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালে সভাপতি অধ্যক্ষ (অব.) গাজী জাহিদ হোসেন বলেন, ‘পুলিশের মধ্যে এখনো গা-ছাড়া ভাব দেখা যায়। তারা নিরপেক্ষ থেকে সাধারণ মানুষের পাশে না দাঁড়ালে আগামী দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি পুলিশের কাজে সহায়তা দিতেও সাধারণের মানুষকে দাঁড়াতে হবে।’

    বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেন, ‘গত বছর ৫ আগস্টের পর পুলিশে যে শ্লথগতি ছিল, তা কাটিয়ে উঠতে পেরেছি। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে শতভাগ জিরো টলারেন্স ভূমিকায় রয়েছে। নিরাপত্তার জন্য শত ভাগ কাজ করে যাবে পুলিশ।’ তিনি আরও বলেন, ‘কিছু সামাজিক অপরাধ ঘটে। সেগুলো ব্যক্তি পর্যায়ে হয়। কিন্তু সামষ্টিক কোনো অপরাধ সংঘটিত করে কেউ পার পেয়ে যাবে, সেই সুযোগ এখন আর নেই।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে নিজেই বানিয়েছিলেন সাংবাদিকের কার্ড, আড়ালে করতেন মাদক ব্যবসা
    • সংসদে পুরুষদের চেয়ে নারী সদস্যরা বেশি যোগ্য ও স্মার্ট: স্পিকার
    • জমি নিয়ে বিরোধের জেরে বানারীপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
    • চাকরির আশায় চট্টগ্রামে গিয়ে প্রাণ গেল বরিশালের মেহেদীর, যোগদানের পরদিনই মৃত্যু
    • বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে উধাও মা-ছেলে, খোঁজ মিলছে না কোথাও
    • সমস্যা স্বীকারে অনীহা, বিএনপি সরকারকে ফয়জুল করিমের সতর্কবার্তা
    • বরিশাল শেবাচিমে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর; আহত ২ চিকিৎসক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা
    • বিয়েবাড়ি সাজাতে গিয়ে কিশোরের মৃত্যু
    • নিখোঁজের ৭ দিন পরও সন্ধান মেলেনি রুহুলের, আলোচনায় বিচ্ছিন্ন হাত-পা
    • বরিশালে নিজেই বানিয়েছিলেন সাংবাদিকের কার্ড, আড়ালে করতেন মাদক ব্যবসা
    • লালমোহনের ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক
    • সংসদে পুরুষদের চেয়ে নারী সদস্যরা বেশি যোগ্য ও স্মার্ট: স্পিকার
    • জমি নিয়ে বিরোধের জেরে বানারীপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
    • চাকরির আশায় চট্টগ্রামে গিয়ে প্রাণ গেল বরিশালের মেহেদীর, যোগদানের পরদিনই মৃত্যু
    • বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে উধাও মা-ছেলে, খোঁজ মিলছে না কোথাও
    • হাইকোর্টের স্থগিতাদেশের মধ্যেই পবিপ্রবিতে শিক্ষক নিয়োগের তোড়জোড়
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা
    •  বিয়েবাড়ি সাজাতে গিয়ে কিশোরের মৃত্যু
    •  নিখোঁজের ৭ দিন পরও সন্ধান মেলেনি রুহুলের, আলোচনায় বিচ্ছিন্ন হাত-পা
    •  বরিশালে নিজেই বানিয়েছিলেন সাংবাদিকের কার্ড, আড়ালে করতেন মাদক ব্যবসা
    •  লালমোহনের ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক
    •  প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা
    •  বিয়েবাড়ি সাজাতে গিয়ে কিশোরের মৃত্যু
    •  নিখোঁজের ৭ দিন পরও সন্ধান মেলেনি রুহুলের, আলোচনায় বিচ্ছিন্ন হাত-পা
    •  বরিশালে নিজেই বানিয়েছিলেন সাংবাদিকের কার্ড, আড়ালে করতেন মাদক ব্যবসা
    •  লালমোহনের ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক